সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

ক্যান্টনমেন্টে আঁশপোকা (ধর্মকর্ম পোস্ট)

০৯ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৪

শেয়ারঃ
0 0 0


সেদিন প্রথম আলোতে কৃষি পাতায় প্রভুর নামে পাঠ করছিলাম জনৈক আবদুল্লাহ সাহেবের একটি আর্টিকেল। পড়ে দিলে ডর লেগেছিলো, সুবহানাল্লাহ!

ডরের সাবাব আর কিছুই না, আঁশ পোকা নামে এক বদখদ পোকায় ছেয়ে গেঝে ক্যান্টনমেন্ট এলাকার গাছপালা। আবদুল্লাহ সাহেব সন্দেহ করছেন, বিভিন্ন ইউএন জেহাদে আফ্রিকা মুল্লুক থেকে ফেরত আসা যানবাহনে চড়েই এদেশে এসেছে এই ঘাগু পতঙ্গ।

আল্লাহর কী অসীম কুদরৎ, বংশবৃদ্ধির জন্য এ পোকার কোন পুরুষ লাগে না, মাদী পোকাটি একাই আরো কোটি কোটি ডিম পাড়তে পারে। হাঁ বেরাদারগণ, একে পার্থেনোজেনেসিস বলে নাসারা বিজ্ঞানীরা, যদিও আমি একে আল্লাহর কুদরৎ ছাড়া অন্য কিছু বলে মানতে নারাজ। তো, এই পোকা গাছের রস শুষে খেয়ে গাছটাকে ছিবড়ে বানিয়ে ফেলে। একবার যদি একটা মাদী পোকা কোনভাবে গাছে হামলা করতে পারে, তাহলে সেই বৃক্ষের মউত কোন আদম ঠেকাতে পারবে না, সুবহানাল্লাহ।

আপনারা হয়তো ভাবছেন, এ আর এমন কী, কীটনাশক স্প্রে করে দিলেই তো এই ক্ষুদ্র পতঙ্গ ইনসানের তাকতের কাছে পরাজিত হবে। কিন্তু না বেরাদারগণ, পোকাটি সহজে কীটনাশকে মরে না। এর জন্য চাই জবরদস্তু ওষুধ। তাছাড়া বড় বড় বুলন্দ বৃক্ষে আপনি সহজে স্প্রেও করতে পারবেন না।

এখনই যদি এই পোকাকে ঝাড়ে বংশে শেষ করা না হয়, তাহলে এটি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গিয়ে চাষীদের জাঝা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। ইউরোপ আমেরিকার নাসারা লোকজন এ পোকাকে আজরাইলের মতো ভয় করে চলে।

আমাদের উচিত এখনই যথাযথ কর্তৃপক্ষের নজর এদিকে আকৃষ্ট করা। আলহামদুলিল্লাহ।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪২
আজাইরা বলেছেন: আসলেই কি তাই ? ভয়াবহ অবস্হা তাহলে সামনে ।
৩. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪৪
অমিত বলেছেন: একটা ধরা , মাশাল্লাহ
৫. ০৯ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
জ্বিনের বাদশা বলেছেন: হিমু, আপনার আরও বেশী বেশী ধর্মকর্ম করতে হবে ... সুভানাল্লাহ, আলহামদুলিল্লাহগুলো ঠিক জায়গামতো হয়ে উঠেনি এখনও
৬. ০৯ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
রাগ ইমন বলেছেন: কথা সত্য?
এখনি মিলাদ ডেকে আল্লাহর কাছে কান্না কাটা করতে হবে।যাই মিলাদের ব্যবস্থা করি!
আমহামদুলিল্লাহ!
৮. ০৯ ই জুন, ২০০৭ রাত ১০:৫০
জ্বিনের বাদশা বলেছেন: নাহ, সবারই আরও ধর্মকর্ম করতে হবে মনে হয়
১০. ১১ ই জুন, ২০০৭ সকাল ৯:৪৭
ফরিদ বলেছেন: মাশাল্লাহ, এইভাবে উন্নতি করতে থাকলে, পোকামাকড় থেকে শুরু করে বিবর্তনের প্যাচে পড়ে সব্বাই পাকা দ্বীনদার বইনা যাইব
১১. ১১ ই জুন, ২০০৭ রাত ১০:৫৯
পাগলা দাশু বলেছেন: যাক বাঁশপোকা না, বাঁশপোকা আবার যত্রতত্র হান্দাইতে চেষ্টা করে।
১২. ১৯ শে জুন, ২০০৭ দুপুর ২:২৮
মইন বলেছেন: আমার মুখ দেখি খুলতাছে না।
কিভাবে কথা বলবো?



http://www.d96.org/
১৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩২
জেসন বলেছেন: আমি ত কিছুই বুঝবার পারতাছিনা। আল্লাহ খায়ের করুক। আল্লাহ বাচাবে ইনসাল্লাহ।
১৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০
ঘাটের মাঝি বলেছেন: জি আফনের ঘিলুতে ১টা ঢুকলে

আল্ হা.....

 

মোট সময় লেগেছে ১.১১৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ