সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

আউরেলিয়ানো

২৬ শে মার্চ, ২০০৬ সকাল ৯:৫৭

শেয়ারঃ
0 0 0


সিয়েন আনিয়োস দে সোলিদাদ, একাকীত্বের একশো বছরে কর্ণেল আউরেলিয়ানো বুয়েনদিয়াসকে যেন এখন প্রতিদিনই দেখি। বিস্মৃত বিপ্লবী, যার সন্তানদের এক এক করে খুঁজে বার করে হত্যা করা হয়, যার নামে লোকে বড় সড়কের নাম রাখে, তারপর সড়ক মনে রেখে ভুলে যায় তাকে, জঙ্গলে জঙ্গলে ব্যর্থ বিপ্লব করে ঘুরে বেড়ায় আউরেলিয়ানো বুয়েনদিয়াস, একে একে হেরে যায় বত্রিশটা যুদ্ধ, কিন্তু যার নামকে উত্তরপুরুষ বহন করে চলে। এমনই আরেক আউরেলিয়ানো, যে অন্যের মুখে খোঁজখবর করে জানতে পারে পূর্বপুরুষের ইতিহাস, নিজের সন্তানের নাম রাখতে চায় আউরেলিয়ানো, এই সংকল্পে, তার সন্তান একদিন এক এক করে বত্রিশটা যুদ্ধ জিতবে।

ক্ষমা করবেন নিহত পূর্বপুরুষ, তিন মিলিয়ন স্বজন, ক্ষমা করবেন এখনও বেঁচে থাকা আউরেলিয়ানোর দল। আমি যা পারিনি, পারছি না, হয়তো পারবো না এই এক জীবনে, আমার সন্তানকে রেখে যাবো তা করার জন্য। বত্রিশটা যুদ্ধ আমাদের সন্তানেরা এক এক করে জিতবে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
কাঁকড় া বিছা বলেছেন: জিতবে না মানে!!!!!!!!!!! আমরা আছি না----
২. ২৬ শে মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
শুভ বলেছেন: আমি অল্প কথায় বুঝি- ব্জ্বভার হয়, ব্জ্বভারব্জ্বক ব্জ্বকউ আটকাব্জ্বত পাব্জ্বর না।
৪. ২৬ শে মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: সত্যিই জিতবে, কারণ আমি সেই ভ্রুণ আর সেই অনাগত ভ্রুণকে বলেছি সেই মহাকাব্যের কথা।
আমার বিশ্বাস বাংলাদেশের হাজারো মা এই কাহিনী তার ভ্রুণকে বলেছে..সেই সত্য এই মায়েরা পুরে দিয়েছে জঠরের সন্তানের মননে।
একবার পড়লে ভালো লাগবে...আমার পাতায়।
ধন্যবাদ।
৫. ২৬ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
অতিথি বলেছেন: জিতবেই জিতবে !!!!!

আমার সন্তানদের রিলে রেসের উদাহরণ শুনাই। পূর্বপুরুষদের গল্প শোনাই। আশায় বুক বাঁধি, তারা চলমান যুদ্ধকে এগিয়ে নেবে।

জয় আমাদের হবেই!
৬. ২৭ শে মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: "আমরা ঘুচাবো মা তোর কালিমা
মানুষ আমরা নহিতো মেষ
দেবী আমার সাধনা আমার
স্বর্গ আমার আমার দেশ।"

জাগো বাহে কুনঠে সবাই........
৮. ২৭ শে মার্চ, ২০০৬ রাত ১০:০৩
অতিথি বলেছেন: তুই এমন একটা লিখা লিখলি আর আমি শালা অভিনন্দন জানাতে পারলাম না?.... এখানেও লেট!
কিন্ত বত্রিশটা যুদ্ধ জয়ের ক্ষেত্রে আর লেট হবে না হিমু, শুরু হয়ে গেছে যুদ্ধ, এখন শুধু সময়ের ব্যাপার, জয়ী আমরা হবোই.... নিজে না দেখে যেতে পারলেও, ভবিষ্যতের চোখ দিয়ে...।
৯. ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩
অতিথি বলেছেন: হিমু থাকেন কোথায়? এখানে ঝড় হয়, বাদল হয়, দাদা-নাতির কান্নাকাটি হয়, আর হিমু মামা থাকে না, কেমন দেখায়? লোকজন নানান কথা তুলে, কিন্ত হিমুর লেখা নেই। কি লস্কর ভাইয়ের পথ দেখছেন না কি?
১০. ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩
হিমু বলেছেন: ধন্যবাদ সবাইকে।
১১. ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩
হিমু বলেছেন: আমি তো নিভৃতচারী, তবে যদি দেখি নারী, কাজকাম ফেলে আসি উড়ে! এখানে শতেক লোকে, বাস করে ঝগড়ালোকে, তাই ভয়ে থাকি একটুদূরে!
১২. ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৭
হযবরল বলেছেন: দারুন এক পোস্ট ।আমার খুব প্রিয় একটা বই। অসংখ্য বিপ্লবের মেডেল ঝুলিয়ে একা হয়ে গেছেন তিনি।
১৩. ১২ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০৭
লাল মিয়া বলেছেন: আসলেই দারুণ । হিমু হালায় থাকে কই ?
১৫. ২৩ শে আগস্ট, ২০০৬ রাত ৯:০৯
অতিথি বলেছেন: আমাদের আমারানতা ওরসালারা জেগে ওঠ।
১৭. ২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:২৯
সুমন চৌধুরী বলেছেন: খেলুম না ! পুরানা মন্তব্য কই???
১৮. ২১ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৪
হিমু বলেছেন: হায় রে মন্তব্যের ফুল
ছাগুরা চিবিয়ে খায়।
১৯. ২১ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৮
সুমন চৌধুরী বলেছেন: মন্তব্য কবে যে ফেরত পামু বা অাদৌ পামু কিনা কে জানে
২০. ২১ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৯
হিমু বলেছেন: শুধু তা-ই নয়, সাম্প্রতিক মন্তব্যেএ আসছে না এ পোস্টে করা কোন মন্তব্য। কর্তৃপক্ষ, জবাব চাই।
২১. ২১ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৯
হিমু বলেছেন: শুধু তা-ই নয়, সাম্প্রতিক মন্তব্যেএ আসছে না এ পোস্টে করা কোন মন্তব্য। কর্তৃপক্ষ, জবাব চাই।
২২. ২১ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১১
সুমন চৌধুরী বলেছেন: আমি কিন্তুক দেখলাম সাম্প্রতিক মন্তব্যেই...কেমনে কি?
২৩. ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:৪২
ধুসর গোধূলি বলেছেন: এই পোস্টটা এতোদিন চোখে পড়েনি!
২৪. ০১ লা মে, ২০০৭ ভোর ৬:০১
এস্কিমো বলেছেন: ৫/৫, দেরিতে হলেও পড়লাম এবং ধন্যবাদ কমরেড। আমরাও আছি - প্রজন্মের পর প্রজন্ম চলবে এই যুদ্ধ এবং জয় আমাদেরই।
২৬. ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৩
ক্ষ্যাপা বলেছেন: দ্যা বেষ্ট এভার

 

মোট সময় লেগেছে ১.০৪১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ