আমার প্রিয় পোস্ট
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- সহজিয়া দর্শন - ২: হাসি ফোটাওনা কেন মন - জ্বিনের বাদশা
- সাদিক মোহাম্মদ আলম এর 'ফাকা আবেগ' তত্ব ও কলবের আয়না - হাসান মোরশেদ
গাঁজাখুরি কবিতা
২৯ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৪:০৩
আমাদের বুড়ো অর্থমন্ত্রী,
এক বিকেলে উদাস হয়ে আকাশের দিকে চেয়ে বললেন
মৃদু, মৃদু স্বরে
"আন্তর্জাতিক বাজারো আখাশের দাম বাড়তো ফারে!"
কাছেই ছিলো এক দুষ্টু সাংবাদিক
দুম করে ব্যাটা ছেপে বসে পেপারে, আকাশের দাম বাড়বে!
অমনি দ্যাখো কোত্থেকে কয়েকটা লোক এসে কী সব করে
আকাশের ডিপো থেকে রাশি রাশি শুক্লপক্ষের আকাশ কিনে এনে মজুদ করে রাখে
দেখতে দেখতে আমাদের এ শহরে জ্যোৎস্নার দাম বেড়ে যায়
গাঁয়েগঞ্জে আরো বাড়ে,
কৃষ্ণপক্ষ মাস জুড়ে থাকে
শহুরে বেড়ালগুলো চাঁদের অভাবে বড় মৌন মেরে ঘোরে
উত্তরবঙ্গের প্যাঁচা মহানন্দে হুমহুম সুরে
গান গেয়ে চলে, মাসভর
ভয় লাগে, অর্থমন্ত্রী সামনে বাজেটে যদি ফের
আবার বাড়ান দাম ফুটফুটে রূপা-আকাশের?
চারদিকে নখ,
আকাশেও ঐ সরু চাঁদের নখর
সস্তায় আমাদের ছিঁড়ে ছিঁড়ে ফ্যালে, যদি ফ্যালে?
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
অতিথি বলেছেন:
অসম্ভব ভাল হয়েছে লেখাটা।যদি লেখাটা কোন ভাবে অর্থমন্ত্রিকে পড়ানো যেত তাহলেই বোধ হয় লেখাটি সার্থক হত...
অতিথি বলেছেন:
আফনেরা ইতা খিতা খইরাইন? আমি খানো খইলাম আখাশোর দাম বাড়তো ফারে? আন্দাজি মাত মাতরে আর বিদেশত আমরার বাবমূর্তি নষ্ট খররে বে আড়ুয়াইন! উবা, আইরাম! লাত খানো খাইতে খ!
হিমু বলেছেন:
ঝড়ো হাওয়া আর তৌফিককে ধন্যবাদ।নষ্ট পশু অপু, কিছু বললাম না তোকে। মাশীদ আমার হয়ে তোর বারোটা বাজাবে।
আর কল্কি, জি ভিসেন ডখ, ডাস ইস্ট নিখট ডি এরস্টে ওডার ডি আইনৎসিগে বাঙ্গি ডি ইখ গেব্রখেন হাবে, হে হে হে।
অতিথি বলেছেন:
মিট দিসেম গেডিখট হাসট ডু বাঙ্গী গেব্রখেন!!!!!!!
অতিথি বলেছেন:
কোথায় আর কোন কোন বাঙ্গি ...ঠিকঠাক মতো কও !



















আগামী বাজেটে বাতাসের দাম নিয়ে চিন্তা করা হবে। আপনারা আমার লোক তাই গোপনে বললাম ......... তাড়াতাড়ি বাতাস মজুদ করেন।