আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- সহজিয়া দর্শন - ২: হাসি ফোটাওনা কেন মন - জ্বিনের বাদশা
- সাদিক মোহাম্মদ আলম এর 'ফাকা আবেগ' তত্ব ও কলবের আয়না - হাসান মোরশেদ

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

কবিতা ঃ রাজাদের মৃগয়ায়
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:১৮
আমাদের এ জলাতে, ঈশ্বরই জানেন কেন
রাজাদের মৃগয়ার ভিড় লেগে থাকে শুধু।
দেশি কি বা ভিনদেশি রাজাধিরাজের সারি, সাথে করে নিজ নিজ দসু্যদল।
তাদের শিকারি পশু
রাতে দিনে জ্বলজ্বলে নীলসবুজের ছোপ চোখে নিয়ে দ্যাখে,
আমাদের, আর
করুণ কান্নায় তারা ভেঙে পড়ে তাক করে সঠিক নখর
যেখানে আমরা কত হাজার বছর ধরে লুকোই, লুকিয়ে থাকি।...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫৫বার পঠিত
মিরোস্লাভ হোলুবের কবিতাকে আঁকড়ে ধরে
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:২৫
মিরোস্লাভ হোলুবের কবিতার অনুবাদ পড়েছিলাম সংবাদপত্রের সাহিত্যিকীতে। পাস্তুরের গবেষণাগারের দ্্বাররক্ষককে ঘিরে লেখা তাঁর একটি চমৎকার কবিতা আমার কবিতাচিন্তাকে পালেট দিয়েছিলো বেশ খানিকটা। পরবর্তীতে কয়েকটি কবিতার ইংরেজি অনুবাদ থেকে বাংলায় রূপান্তরের কথা ভেবেছিলাম। কবিতার অনুবাদ দুরূহ ব্যাপার, মূল চেক থেকে ইংরেজিতে একবার ভোল পালেট আসার পর মূল কবিতার রস কিছুটা হলেও...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮৯বার পঠিত
বোকাদের পদ্য 001
০১ লা ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:৩০
গৃহযুদ্ধ বাধে নাকি ... সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি
আকাশে আকাশে তবু মেঘ দিয়ে নানা ছবি আঁকি
প্রতিবেশী আঙ্কেল বাঁকা হেসে হাঁক ছেড়ে বলে,
"সাবধান হও ছেলে, ঝামেলার নেই বেশি বাকি।"
আসলেই, সামনে তো রাজনীতি ভয়াবহ ঘোলা
সারা দেশ জুড়ে খ্যালে প্রয়াত নেতার বড় পোলা
বিরোধীরা ছি ছি করে, হরতাল থাকে মাস জুড়ে ......
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪২৫বার পঠিত
গল্প 001
৩১ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৯:৩৬
1.
মামুন সাহেব খুব ব্যাজার হয়ে তাঁর কিশোর ছেলের দিকে চেয়ে থাকেন। কিশোর বলা ঠিক নয়, কৈশোরের ভালো ব্যাপারগুলো গা ঝাড়া দিয়ে ফেলে ছোকরা প্রায় তরুণই হয়ে উঠেছে বলা যায়। কিছুদিন আগেও ছেলেটা কত ভালো ছিলো, এখন কেমন একটা বেয়াড়া ভাব চলে এসেছে চোখেমুখে। জ্বালাতন।
"শোন।" গম্ভীর মুখে বলেন মামুন সাহেব, তাঁর...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০০বার পঠিত
গাঁজাখুরি কবিতা
২৯ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৪:০৩
আমাদের বুড়ো অর্থমন্ত্রী,
এক বিকেলে উদাস হয়ে আকাশের দিকে চেয়ে বললেন
মৃদু, মৃদু স্বরে
"আন্তর্জাতিক বাজারো আখাশের দাম বাড়তো ফারে!"
কাছেই ছিলো এক দুষ্টু সাংবাদিক
দুম করে ব্যাটা ছেপে বসে পেপারে, আকাশের দাম বাড়বে!
অমনি দ্যাখো কোত্থেকে কয়েকটা লোক এসে কী সব করে...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৪বার পঠিত
আসলে যা হয়েছিলো
২৯ শে জানুয়ারি, ২০০৬ সকাল ১০:২১
আমি আমার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকি। তার মুখ ভাবগম্ভীর, চোখে ছলছল দৃষ্টি, লোকজনের সামনে যখন সে বক্তৃতা দিতে ওঠে, তখন যেমন করে কোমরের পেছনে হাত বেঁধে দাঁড়ায়, তেমনিভাবে দাঁড়িয়ে আছে। আমি স্টাইলাস হতে অপেক্ষা করতে থাকি।
'সৃষ্টির শুরুতে,' সে শুরু করে, 'এখন থেকে ঠিক প.. প.. পনেরো দশমিক দুই বিলিয়ন...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৬৬বার পঠিত
ছবি
২৯ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:৩৪
সামহোয়্যার ইন এ অনেককেই দেখছি ব্লগের সাথে ছবি জুড়ে দিচ্ছেন। কিছু ছবি হয়তো নিজের উদ্যোগে তোলা, কিছু ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত।
ছবি নিয়ে কি ছোটখাটো কোন আয়োজন করা সম্ভব সামহোয়্যার ইন বাহিনীর পক্ষে? হয়তো একটা ক্যাপশন কন্টেস্ট, কিংবা অ্যামেচার ফোটোগ্রাফারদের জন্যে একটা কর্ণার খুলে দেয়ার মতো কিছু? ব্লগের মন্তব্য পড়ে বোঝা...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০৭বার পঠিত
নিষ্ঠুর বাঙালি
২৮ শে জানুয়ারি, ২০০৬ দুপুর ১২:৫১
আমরা খুবই নিষ্ঠুর, অন্তত ব্লগ আর পরবর্তী মন্তব্য পড়ে তাই মনে হলো। একেবার কড়ক ধোলাই যাকে বলে।
সেদিন এক বুকভাঙা দুঃখের গল্প শুনলাম। পনেরো বছরের বিবাহিত জীবন, তারও আগে পাঁচ বছরের প্রেমকে উপেক্ষা করে জনৈকা প্রধান শিক্ষিকা, শামীম আরা ললনা তাঁর নাম, স্বামীকে তালাক দিয়ে তাঁর স্কুলের ব্যায়াম শিক্ষক বাবলু মোহাম্মদের...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৯৯বার পঠিত
বিতর্ক
২৮ শে জানুয়ারি, ২০০৬ ভোর ৬:২১
আমরা নিঃসন্দেহে বেশ বিতর্কপ্রবণ, ব্লগেও তার নিদর্শনের অভাব নেই। সামহোয়্যার ইন বাহিনী কি পারেন তর্কবাগীশদের জন্যে একটি বিশেষ যুদ্ধক্ষেত্র খুলে দিতে? বিতর্কের বিষয় একজন সঞ্চালক নির্ধারণ করতে পারেন। বিষয়ের পক্ষ আর বিপক্ষের বক্তারা (নাকি ব্লগতা বলবো?) একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের যা কিছু বলার আছে, উজাড় করে বলে যাবেন। কেমন...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮৫বার পঠিত
ভালো লাগলো
২৭ শে জানুয়ারি, ২০০৬ সকাল ১১:৫৭
বাংলা অক্ষরে লিখতে পেরে ভালো লাগছে, আর তার সুযোগ করে দেবার জন্যে সামহোয়্যার ইন বাহিনীকে ধন্যবাদ। তবে ব এর পিঠে ল দিয়ে কিছু লিখতে পারছি না, বিজয়-এর কিছু ঝামেলা বোধহয় এখানেও রয়ে গেছে, কিন্তু শিগগীরই এসব অসুবিধা দূর হবে বলে বিশ্বাস রাখি। আপাতত এটুকুই, মশা মারতে যাই এখন।
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০৪বার পঠিত




