আমার প্রিয় পোস্ট

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

কানামাছি লেন-

১৬ ই জুলাই, ২০০৬ ভোর ৫:২৪

শেয়ার করুন:                   Facebook

বুঝলেন মেয়েদের সেন্স ওফ হিউমার একেবারে নিম্ম মানের- বলে সবার মুখের দিকে তাকালেন মগাদিশু চৌরাসিয়া। তার হাতে কালো রোদ চশমার ডাট দাঁতে কামড়ে এবার সামনে ঝুঁকে বললেন, আমি প্রমান করে দিতে পারি কথাটা- আপনি আপনার বন্ধুকে গিয়ে বলতে পারেন আমি তোর বৌয়ের সাথে একান্তসময় কাটাতে চাই- বন্ধু হাসবে- কিন্তু আপনি যদি আপনার বান্ধবিকে গিয়ে বলেন যে আপনি তার জামাইয়ের সাথে একান্ত সময় কাটাতে চান সে চটে যাবে।
সবাই চুপচাপ তাকিয়ে আছে মগাদিশুর দিকে, নিরবতা ভেঙে বললেন পমি রহমান,কিন্তু মগাদিশু সাহেব আপনি এত নিশ্চিত হলেন কিভাবে?
অবজার্ভেশন মাই বয়, ইটস অল অবজার্ভেশন- মগাদিশুর ঠোঁটের কোনে একটা হাসির রেখা আলোতো ফুটে উঠেই মিলিয়ে যায়, আপনি তো অবিবাহিত তাই এর মাজেজা বুঝবেন না, দিব্যি বন্ধু-বান্ধবি নিয়ে আছেন, মাঝে মাঝে বাইক হাঁকিয়ে যাচ্ছেন চৌমুহিনী, আরিচা ঘাটে গিয়ে ইলিশ ভাজা খাচ্ছেন, কিন্তু আপনাকে বলি- অবিবাহিত মানুষ অর্ধজ্ঞানী-তারা জীবনের আসল রংটা চোখেই দেখে নি। তবে আপনার প্রশ্ন শুনে একটা ব্যাখ্যা না দিয়ে পারছি না-শুনুন তাহলে-
বিবাহিত জীবনে প্রথম ধাককা আসে 5 বছর পরে, এর পরে আর সেই আকর্ষনটা থাকে না, বরং মনে হয় আগের জীবনটাই ভালো ছিলো- ঐ যে কৌতুকটা শুনেছেন- এক লোক কবরের সামনে দাড়িয়ে কাঁদছে- কেনো এত আগে মরে গেলে, আরও কিছুদিন বেঁচে থাকলে কি সমস্যা ক্ষতি হতো বলো?
পাশ দিয়ে যাওয়ার সময় পাদ্্রি কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করলো, এখানে কার এপিটাফ বাবা, তোমার ছেলে?
ফাদার এখানে যে শুয়ে আছে সে আমার বৌয়ের প্রথম স্বামী।
পাদ্্র ী সহানুভুতির সুরে বললেন আর বলতে হবে না তোমার দুঃখের কথা, যীশু মহান, তাকে এই যন্ত্রনার মধ্যে দিয়ে যেতে হয় নি।
তাই বিবাহিত বন্ধুদের যদি বলেন তারা হাঁফ ছেড়ে বাঁচবে, ভাববে কিছু দিনের জন্য অন্তত নতুন খেলনা পেয়ে মজে থাকবে, নিত্য ঘ্যানঘ্যান শুনতে হবে না।
কিন্তু আপনি যদি আপনার বান্ধবির জামাইকে নিয়ে এমন ভাবনা করেন তাহলে --- বলে কিছু ক্ষন চুপ থেকে একটা ইঙ্গিতপূর্ন চাউনি দিয়ে চুপ হয়ে যান তিনি।
ুমঞ্জুময়ুরি সেখান থেকে বলটা সামনে ঠেললেন-কিন্তু আমি যদি বলি তাহলে কি হবে?
মগাদিশু এবার মঞ্জুময়ুরির দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনার বান্ধবির ধারনা হবে আপনি তার জামাইয়ের প্রতি অনুরক্ত- এবং তার এমনও সন্দেহ হতে পারে তার জামাইও হয়তো আপনার প্রতি আগ্রহী এবং এর পর পূর্বের কোনো পার্টির কথা স্মরণ করে হয়তো ভেবে বের করতে পারবে তার জামাইকে আপনি বা আপনাকে তার জামাই কোনো ইঙ্গিতপূর্ন চাউনি দিয়েছিলো কিনা? এইসব বিষয়ে মেয়েদের স্মরণ শক্তি খুব ভালো। তারা রীতিমতো প্রাজ্ঞ এ বিষয়ে। দেখবেন ঐ দিন আপনার শাড়ীর ভাঁজ, আঁচলের অবস্থান সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরন পেয়ে যাবেন আপনার বান্ধবির কাছে।

এমন সময় ভজহরি মুখার্জি এসে বললো-আপনাকে স্টাডিতে ডাকছে একজন, জরুরী দরকার।
মগাদিশু সবার দিকে তাকিয়ে বললেন, আপনার পছন্দ মতো ড্রিংকস উঠিয়ে নিন, আমি আসছি, বোধ হয় নতুন কোনো সমস্যা উপস্থিত হয়েছে। বলে ভোগান্তির বোতলটা হাতে নিয়ে তিনি স্টাডিতে রওনা দিলেন।

বাবুরা কিছু লাগলে ডাকবেন, আমি কাছেপিঠেই থাকবো, বলে ভজহরির প্রস্থানের পর মৃদু গুঞ্জন উঠলো আড্ডায়। সেখানে উপস্থিত পমি রহমান, ুমঞ্জুময়ুরি,বারমুদা খান আর এ গলির নতুন বাসিন্দা সানচেজ ভ্লাডিমির। মগাদিশু নিয়মিত এ কাজটা করেন, গলিতে নতুন বাসিন্দা এলেই তিনি তার সম্মানে একটা সংবর্ধনার আয়োজন করেন, অনেক দিন চেষ্টা করেছেন কার্বন মাঝিকে আনতে কিন্তু কার্বন মাঝি কখনই তার আমন্ত্রন গ্রহন করেন না, তার আচরন সন্দেহজনক, গলির কারো সাথেই তার বনিবনা নেই, নিজের মতো থাকেন, মাঝে মাঝে দোতালার বারান্দায় দাড়িয়ে বাইনোকুলার হাতে নিয়ে এদিক ওদিক দেখেন, মগাদিশুর ঘোর সন্দেহ কার্বন মাঝি নির্ঘাত গলাকাটা আসামি, পুলিশের ভয়ে এখানে আস্তানা গেড়েছে, কিন্তু বাঘের উপর যেমন টাঘ আছে তেমন পুলিশের উপরে আছে র্যাব, র্যাবে তার আপাতত কোনো পরিচিত নেই, কিন্তু তিনি চেষ্টা করছেন কোনো না কোনো একটা পরিচয়সূত্র বের করে কার্বন মাঝির বিষয়ে খোঁজ খবর নিতে। এমন অসামাজিক মানুষ যার আপন পর জ্ঞান নেই তাকে এই গলিতে রাখলে গলির অপমান হবে।
আসলে তিনি এই উদ্দেশ্যেই আজকে সভা আয়োজন করেছিলেন, কিন্তু আচমকা ডাক আসায় তাকে উঠে যেতে হলো।
ভ্লাডিমিরকে নিয়ে পমি রহমানের আগ্রহের কমতি নেই, অনেকগুলো 36 বাই 48 কার্টন নেমেছে পিক আপ থেকে তিনি দেখেছেন, তার ভেতরটা আগ্রহে ফেটে যাচ্ছে, কি ছিলো ঐসব কার্টনে। তিনি ভ্লাডিমিরকে বললেন- আপনি তো আমার বাসার ঠিক পাশের বাসায় উঠেছেন, যদি কিছু মনে না করেন, আপনার পেশা- নেশা সমন্ধে কিছু বলবে, আমরা সবাই আপনার প্রতিবেশী এখানে। প্রতিবেশী প্রতিবেশীর খবর রাখবে, বিপদে আপদে এগিয়ে আসবে এমন আদর্শ পরিবেশের উদাহরন তৈরি করতে চাই আমরা।
মগাদিশু আলাপচারিতার মাঝে এসে উপস্থিত হলেন , বললেন কিছু মনে করবেন না আপনারা, আমাকে এখনই একটু বাইরে যেতে হবে, তা আপনার কেউ গতকাল থেকে কার্বন মাঝিকে দেখেছেন?
সবাই নাসুচক মাথা নাড়লে মগাদিশু সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন।
সমস্যা গুরুতর, 5 বছর ধরে বিবাহিত একজন এসেছে তার কাছে,লেদু ব্যাপারী, তার স্ত্র ীর নামে সমস্ত সম্পত্তি , আর সম্পত্তির দলিল সহ গত রাত থেকে লেদু মন্ডলের বিবি উধাও। লেদু মন্ডলের মাথায় হাত। রীতিমতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলো এতক্ষন স্টাডিতে বসে, মগাদিশু এমন মেনীমুখো পুরুষ সহ্য করতে পারেন না, কিন্তু ব্যাবসার খাতিরে তাকে হাসিমুখে সান্তনা দিতে হয়েছে। মনে মনে যদিও মনে হচ্ছিল হারামজাদা 5 বদর ঘর করে তুই বুঝিস নাই তোর বৌ একটা জালিয়াত- মুখে বলেছেন, কি করবেন- হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, সব ঠিক হয়ে যাবে, আর আমি দেখছি বিষয়টা।
মনে মনে বলছেন, বেটা বেকুবের বেকুব, তোকে মুলা ঝুলায়া তোর বৌ দেখ অন্য কারো সাথে ইটিশ পিটিশ করে ফিচকি দিয়ে ভাগছে,
মুখে বলেছেন আসলে আপনাকে না বলে তার বাইরে যাওয়াটা একদম উচিত হয় নাই। দেশের রাস্তা ঘাটের যে অবস্থা। আমরা পুরুষ মানুষও হাঁপিয়ে যাই আর আপনার স্ত্র ী কিভাবে সামলাবে বলুন।
তিনি স্টাডি থেকে আবারও লেদু মন্ডলের শ্বশুড় বাড়ীতে ফোন করেন। তিনি জানতেন উত্তর কি আসবে, সে বাড়ীর লোকজন খুব চিন্তিত, বরং তারা লেদু মন্ডলের বিরুদ্ধে হত্যা আর লাশ গুম করার অভিযোগ করতে চায় থানায়। তাদের ভাষ্য লেদু মন্ডল তাদের মেয়েক খুন করে এখন গল্প বানাচ্ছে।
ভবিষ্যতে কোনো একসময় সমাপ্ত হবে- আপাতত রহস্য থাকুক।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিকৌতুক  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ৪২০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই জুলাই, ২০০৬ সকাল ১১:০৭
comment by: অতিথি বলেছেন: হেভী হইতাছে। তিনমন তো হইবোই।
২. ১৬ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:০৭
comment by: অতিথি বলেছেন: হা হা হা হা ব্যাপকস
৩. ১৬ ই জুলাই, ২০০৬ দুপুর ১:০৭
comment by: অতিথি বলেছেন: আপাতত রহস্য থাকুক বাইলা দ্্বেপায়ন হ্রদের খাড়িতে কোন হাড়ি লুকাইলা ?
৪. ১৬ ই জুলাই, ২০০৬ দুপুর ১:০৭
comment by: অতিথি বলেছেন: চরিত্রচুরি কল্লা মনে হয় ! শিম্পাঞ্জিকদাররে কইয়া দিমু কিন্তু !
৫. ১৬ ই জুলাই, ২০০৬ দুপুর ১:০৭
comment by: অতিথি বলেছেন: ছরি...দ্্বৈপায়ন হইবো
৬. ১৬ ই জুলাই, ২০০৬ দুপুর ১:০৭
comment by: অতিথি বলেছেন: মুখার কাছে পারমিশন লওয়া লাগবো, বুঝো না, ঐ হইতাছে মগাদিশুর সহকারি, ঐ সোল এজেন্সি লইছে এইসব রহস্য ফাঁস করনের। ওর পারমিশন না পাইলে রহস্যের উপর হিজাব থাকবো।
৭. ১৬ ই জুলাই, ২০০৬ দুপুর ১:০৭
comment by: ঝরা পাতা বলেছেন: মুখা ভাইরে এতিম কইরা দিবেন নাকি? তার সবকিছূই তো লইয়া আইলেন। জব্বর হইছে। অপেক্ষায় রইলাম।
৮. ১৬ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
comment by: হিমু বলেছেন: আমিও ধার নিতে ইচ্ছুক। মগাদিশুর কাহিনীতে মশলা নাই। মশলা ঢুকাতে হবে। ঐ মুখা চৌরাসিয়ার কোন সোহানা নাই?
৯. ১৬ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
comment by: সারিয়া তাসনিম বলেছেন: জলদি ছাড়েন পরের অংশ
১০. ১৭ ই জুলাই, ২০০৬ রাত ৩:০৭
comment by: উৎস বলেছেন: মুখফোড়ের মন্তব্য কই।
১১. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: অতিথি বলেছেন: হ মুখফোড় এইবার একটা বেকায়দা হাদিয়া হাঁকান !
১২. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: অতিথি বলেছেন: আমি ভাড়া চাহিয়া আবেদন করিতেছি, অনথ্যায় উহাদের মুক্ত করিয়া দেওয়া হইবেক
১৩. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: অতিথি বলেছেন: াআমি এই আজিজীয় নির্লজ্জতার প্রতিবাদ জানাই। আমার তিলে তিলে গড়ে তোলা চরিত্রমন্ডলীকে এভাবে পলো বসিয়ে পাকড়ে পাপেটের মতো নাচানোর অপরাধে আমি ব্লগ কোর্টে রাসেল ডটোবানের নামে দেওয়ানি মামলা করতে আগ্রহী।

গাব্রিয়েল মগাদিশু চৌরাসিয়া, কার্বন মাঝি, পমি রহমান, মঞ্জুময়ূরী, মিসেস অর্ধকুমারী, বারমুডা খান ... ইত্যাদি সকল চরিত্র
১৪. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
comment by: কনফুসিয়াস বলেছেন: রাসেল ভাই,
বেশি মজা লাগলো না পড়ে। বেশ কয়েকবার জমতে জমতেও জমে নাই। ছোট্ট জায়গায় বেশি চরিত্রের ঠাসাঠাসি হয়ে গেছে। এবং অনেক জায়গায় তাড়াহুড়ায় লেখা বলে মনে হয়েছে।
আরেকটু রয়ে সয়ে লেখেন বস। আরো মজার করে।
১৫. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
comment by: অতিথি বলেছেন: যা বেটা লইলাম না।
১৬. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
comment by: অতিথি বলেছেন: কনফু তুমিও এই অনাচারে পোঁ ধরলা? ছি কনফু ছি!
১৭. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
comment by: অতিথি বলেছেন: আমার চরিত্ররা অমূল্য, বাকি চাহিয়া লজ্জা দিবেন না।
১৮. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
comment by: কনফুসিয়াস বলেছেন: মুখা ভাই, কনফুর কমেন্টের ভেতরে গভীর অর্থ লুকায়িত আছে।
দৃষ্টি প্রখর কইরা দেখেন, ধরতে পারবেন। :-)

 

 


অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৪৩১৮