somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অযথা

১৪ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোধ হয় ক্লোজ আপ ওয়ান বেশ বড় মাপের কিছু হবে, বেইলি রোডের আশে পাশে দেখলাম পোষ্টার লাগিয়েছে রুপক কিংবা এই নামের কোনো এক বেকুব যে 10ই নভেম্বর গান গাইবে, সে সবার এসএমএস চেয়েছে-মেজাজটা খিচরে যাওয়ার মতোই ঘটনা, এরপর দেখলাম সেগুনবাগিচার সামনে দেয়াল লিখন, ফালু ভাইকে চাই- চাইছে মৎস্যজীবি দল, ভীষন রকম চমকে যাওয়া অবস্থাআমার

মতিঝিলের আশে পাশে ঝিল নাই কোনো, আর এই উষর শহরে মৎসজীবি দল কেনো কি করছে বুঝলাম না মোটেও। রাজনীতিকে আয় উপার্জনের ব্যাবস্থা ধরে নিয়েছে অনেকেই, এদের অনেকেই সন্ত্রাসী, অনেকেই গড ফাদার, রাজনীতিনির্ভর জীবিকার কারনে এরাই দুর্ন ীতিকে প্রশ্রয় দিচ্ছে, দিতে হবেই, একই জলায় সবাই কাঁকড়া ধরলে একটা ঐক্য তৈরি করতেই হয়, এই জায়গাটাতে, চুতিয়ামিতে আওয়ামী লিগ, বিএন পি জামাত জাতিয় পার্টি এমন কোনো ব্যাবধান নেই, সব বাঞ্চোতই একই কাজ করে।

রাজনীতি নিয়ে বেশ বিরক্ত আছি কয় দিন ধরে, পরশু দিন অবরোধের শুরুতে ঢাকা শহরে পায়ে হাঁটাহাঁটি করলাম, সামগ্র ীক অবরুদ্ধ শহর,বিচ্ছিন্ন এবং উদাসীন, হরতালের আমেজ গায়ে মেখে ঢাকা শহর রোদ পোহাচ্ছে। চার দলীয় ঐক্যজোট বুদ্ধিমান তাই তারা কোনো রকম প্রতিরোধে যায় নি, পর পর 2 দিন এমন নিসপ্রান গেলো। এর মধ্যে একদিন গেলাম কার্জন হল, বাগান আগের মতোই সুন্দর, কার্জন হলের মালীরা কাজ ভুলে নি, গেটের সামনের রাধাচুড়া গাছ এখন ফুলহীন, বসন্ত না আসলে তারা ফুল ফোটায় না, এপ্লাইড ফিজিক্স বিলডিং রং করছে, কটকটে লাল রং, জঘন্য লাগলো দেখতে।

আনার কলির সামনের দোকান থেকে 1 টাকার সিঙ্গারা কিনলাম 10টা। দাম বদলায় নি, টাকার অবমুল্যায়নের সাথে সাথে সিঙ্গারার সাইজ ছোটো হয়ে গেছে, এখন ওটার সাইজ যেমনই হোক 1 টাকার সিঙ্গারা বলে কথা, টি এস সির সামনে দিয়ে গেলাম বহুদিন পর, পুরা জায়গাটার অবনতি হইছে, মামুর দোকান আর নাই, বরং বেশ আড্ডাবাজির জন্য সুবন্দোবস্ত করার চেষ্টা হয়েছে, পুলিশরা দিব্য গ্যাঁট পাকিয়ে বসে আছে, গাচের গোড়াগুলো সুন্দর করে বাঁধাই করা হয়েছে, ভীষন রকম নিস্পৃহ হয়ে পড়ে আছে, শাহবাগের সামনের দোকাংুলোও শহরশোভা কর্তনের নির্মম শিকার, বিশ্ববিদ্যালয়ের আগের চেহারা আর নাই। মধুতে যাওয়ার ইচ্ছা থাকলেও সাহস পাচ্ছি না, যদি আগের অবস্থা না দেখি একটু কষ্ট লাগবে, আমাদের স্মৃতিগুলো চেনা আবহ নিয়েই গড়ে উঠে, সেই আবহ বদলে গেলে আমাদের স্মৃতির মৃতু্য হয়।

এই বিষয়টাই দেখছি আসলে গত কয়েক দিন ধরে, ঢাকা শহরে পায়ে হাঁটার কারনও ছিলো এই একটা, আস্তে আস্তে আমার স্মৃতির মৃতু্য দেখা। কাকরাইলের সামনের ঝঞ্ঝাট নেই,সেই আদুল গায়ের মুসুল্লি সকল, সেই চিল্লাপ্রেমি জনগন যারা পরিবারের হক আদায় না করে হুদাই রাস্তায় নেমে যায় সেই সকল মানুষকে তেমন সরব দেখলাম না,

ইয়াজ মিয়া একটা বেল্লিক বেহায়া, ওর জিভ চাটতে চাটতে এখন কাগজের মতো খসখসে, সেই খসখসে জিভে সে অনবরত চাটছে বাংলাদেশের ভবিষ্যত, নির্ধারিত ছকের বাইরে যেতে পারছে না, আমাদের উন্মাদ আজিজকে লাগম দেওয়া দরকার, টনক নড়ানোর জন্যও রক্ত চাই, মিছিলে যেই ট্রাকটা উঠে গেলো পুলিশের এটা অনিচ্ছাকৃত আমি বিশ্বাস করি না মোটেও, এমন অনিয়ন্ত্রিত মনে হয় নি সেই ট্রাককে, বরং একটা দানবীয় উল্লাস ছিলো, ঢাকা শহরের অর্ধেক পুলিশ অফিসার বি এন পির রিক্রুট, তারা তাদের দলীয় আনুগত্যকে সম্মান করছে, বলতে ইচ্ছা হয়, সব কটা খানকির ছেলেকে, মাকে বাজারে তুলে বসে আছিস ভালো তবে তোর শরীরে যেই উর্দি সেটাও আমাদের টাকায়, তোর হাতের ওয়াকি টকি, ট্রাক, চাকা, টায়ার সবটাই জোগার করি আমরা আমাদের টাকায় তোর ভরন পোষন চলে, এর পর খানকির ছেলেরা ক্যানো এইরম করিস তোরা, আমাদের সেবা করার জন্যই তোদের রাখা হয়েছে, 4 দলীয় ঐক্যজোটের কোনো খানকির ছেলে পকেটের টাকা খরচ করে তোদের বেতন দেয় না, দেয় সাধারন জনতা, এইটার জন্য হইলেও সামান্য সেবাধর্ম মাথায় রাখ, পেশাগত দায়িত্ব পালনের সময় মনে রাখ এই যে বিরোধি দল ওরাও তোর বেতনের 70% সরবরাহ করছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×