আমার প্রিয় পোস্ট

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

বিনিময় করবো না স্মৃতি

০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০১

শেয়ার করুন:                   Facebook

এই কবিতার মূল্য কত?
সিগারেট বাবদ ৩০ আর যে কাগজে লিখছি সেটা ১টাকায় কেনা।
আড্ডায় বসে ৩ কাপ চা ৯ টাকা আর তোমার সাথে দেখা করবার জন্য যখন রিকশা চেপে যাচ্ছি তখন রিকশা ভাড়া লেগেছে ৩০ টাকা।

মানসিক শ্রম আর কায়িক শ্রমের জন্য মজুরি আরও ৪০ টাকা বাড়ালেও মোটে ১১০ টাকা-
সম্পাদক কিনতে চাইছে ৫০০ টাকায়-

কি লাভ হবে কবিতা বেচলে কর্পোরেটের কাছে?

পথ , জ্যাম আর মানুষের ঘাম ঠেলে তোমার কাছে , আরও কাছে পৌঁছানোর চেষ্টা আমার,
তোমার স্পর্শ লেগে আছে এ কবিতায়,
তোমার কাছে যাওয়ার আর তোমার ছায়ায় শুয়ে থাকার
১০০ দিনের গন্ধ লেগে আছে-


ভালোবাসাবাসি দিনের কখনও নিলাম হয় না

কুন্তলা,

না আমি এ কবিতা বেচবো না।

 

 

  • ১৬ টি মন্তব্য
  • ৩২৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৮
comment by: কালপুরুষ বলেছেন: দারুন! রাসেল অষ্ট ডট স্পেশাল। খুব ভাল লাগলো- লেখার চেয়ে লেখার ভেতরের অনুভূতিটুকু।
৫+
২. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: মুনিয়া বলেছেন: ভাল লাগল খুব...
৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
comment by: মুকুল বলেছেন: অনেক অনেক দিন পর... দারুণ...
*****
৪. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪
comment by: বেরসিক বলেছেন: ভাল্লাগছে ১০
৫. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯
comment by: রাসেল ( ........) বলেছেন: ধন্যবাদ ধন্য বাদ
৬. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
comment by: অমি রহমান পিয়াল বলেছেন:
৭. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
comment by: মনিটর বলেছেন: বস্, লেখা হইসে সেইরকম।

আপনেরে মিস করি খুব।নিয়মিত পাইলে ভাল লাগত।
৮. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
comment by: অন্যরকম বলেছেন: সামথিং ডিফারেন্ট আইডিয়া পাইলাম!
পুরা পাংখা.......৫
৯. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭
comment by: রাসেল ( ........) বলেছেন: পিয়াল ভাই লিপিস্টিকটা কড়া রংএর হইছে,
একটু ম্যাট শেড লাগান মিয়া।
১০. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩২
comment by: মুকুল বলেছেন: রাসেল ভাই, আপনার প্রোফাইলের একটা কথা আমার খুব পছন্দ, "অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা"


মিথ্যা বলায় আমার দক্ষতা নাই। তাছাড়া স্মরণশক্তিও কম। কি বলেছি না বলেছি ভুলে যাই। সত্য না বললে ধরা খাওয়ার চান্স বেশি। তাই পারতপক্ষে মিথ্যা বলি না। হি হি হি।
১১. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০১
comment by: মাহবুব সুমন বলেছেন: অন্যরকম কবিতা , মোহিত বাউ
১২. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
comment by: নৈয়ায়িক বলেছেন: *****
১৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৯
comment by: শাওন বলেছেন: ভালই লাগল ।
১৪. ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৪
comment by: রাশেদ বলেছেন:
১৫. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
comment by: রাসেল ( ........) বলেছেন: মিথ্যা বলতে না পারা একটা সমস্যা- মিথ্যা সব সময়ই উৎকর্ষক- তবে একটু ঝামেলার, সব সময়ই নতুনত্ব আনতে হয় পরিবেশনায়/
১৬. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:৪৩
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
এই লেখাটা আবার পড়লাম।

 

 


অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৪৪০৩