জন্মদিনের শুভেচ্ছা অনেক অনেক দিন পরে
২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:০০
ইদানিং তোমার সাথে শুধু স্বপ্নেই দেখা হয়
স্বপ্নে তোমার অভিমানী চোখে চুমু দিয়ে বলতে পারি নি
ফিরে এসো, এ দুরত্ব অমোচনীয় নয়
তোমার জন্ম দিনে তোমার কাছ থেকে দুরে থাকা ভবিতব্য- এ দুরত্ব অনতিক্রম্য তবু দুরালাপনির তারে ছলাৎছলাৎ ভালোবাসার কল্লোল।
নিশ্চিত গন্তব্য জেনে পথে নামলেই এখানে সেখানে ব্যরিকেড তুলে দাঁড়িয়ে থাকে বেয়ারা পুলিশ । তোমার কাছে পৌঁছানোর সব রাস্তাই বন্ধ।
অস্থির ইচ্ছাগুলো ডানা ঝাপটায়
এ জন্মদিনেও তোমার কাছে যাওয়া হলো না।
পাশাপাশি থাকবার সময়গুলো স্মৃতি থেকে মুছে যাচ্ছে, শেষ কবে অভিমানে মুখ ফিরিয়ে বসেছিলো? শেষ কবে আছড়ে ভেঙেছিলে ফুলদানি,
সন্ত্রস্ত ফুলেদের হয়তো মনে আছে, আমি বিস্মৃতিপ্রবন ভুলে যাই।
ভুলে যাই ইদানিং ভালো থাকা কাকে বলে?
আমি নই অন্য কেউ আমার ভেতরে সারারাত কথা বলে
আমি নই অন্য কেউ আমার ভেতরে
অভিশপ্ত মানুষ যাকে ছায়া ছেড়ে গেছে।
কেন যদি আপনি তার শুভাকাঙ্খী হয়েই থাকেন তবে দুরালপনির তারে জানিয়ে দিন আজই ..
শু ভ জ ন্ম দি ন
কারণ এরকম একটা অনুভূতি শুধু আমাদের জন্য লিখবেননা আশা করি হৃদয়ের মাঝে এই অনুভূতিটি আজীবন ধরে রাখবেন। মাঝে মাঝে কাঁদালেও একটা অকৃত্রিম সুখ পাবেন।
আর যেদিন থেকে এটি ভূলে যাবেন সেদিন থেকে প্রতিটি মুহূর্ত এই অনুভূতিগুলো নির্যাতিত হতে হতে একদিন এটার মৃত্তু ঘটবেই।
ভালো থাকবেন।



















যার জন্মদিন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইলো