মুঠোফোন ভালোবাসা
০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৯
কি যে বলেন না, মানুষ যখন হয়েছি, মানুষের প্রতি টান থাকবে না?
আমি অসস্তিতে মাথা চুলকাই। মানুষের সংজ্ঞাতো এমনই। মানুষই তো মানুষের পাশে এসে দাঁড়াবে, সহমর্মিতার হাত বাড়াবে। মানুষের জন্যই তো মানুষ।
সেও আমার এই বিব্রত ভাবটা উপভোগ করে বোধ হয়। দাঁত বের করে ফিচকি হাসি দেয় আমার দিকে তাকিয়ে। রাগে আমার মাথার চুল পর্যন্ত জ্বলজ্বল করে।
দৃষ্টিতে আগুণ এনে তার দিকে তাকিয়ে থাকি। ব্যাটা ফাজিল। মানুষের সংজ্ঞা শিখাচ্ছো আমাকে। শালা মানুষের প্রতি তোমার টান এক দেশদর্শী ক্যানো? শুধু বিশেষ কারো প্রতি তোমার টান বাড়ে, অন্য কারো প্রতি সেই টান দেখা যায় না।
আমিও সুযোগটা হেলায় হারাতে চাই না। বলি বন্ধুতা ভালো। সবাইকে বন্ধু ভাবা আরও ভালো। কিন্তু আবঝাব বন্ধুতা কি ভালো? বলো তুমি?
কি যে বলেন না? আরে বন্ধুতো বন্ধুই, তাই বলে কি কোনো কোনো বন্ধু এক্সট্রা খাতিরের বন্ধু হতে পারে না। সবাই তো বন্ধুই, কিন্তু কোনো কোনো বন্ধুর প্রতি এক্সট্রা টান থাকবেই। এটাই তো স্বাভাবিক।
তার অকাট্য যুক্তির কাছে পরাস্ত হই বাধ্য হয়েই। তবে হাল ছাড়ি না।
অবশেষ বলতে বাধ্য হই, মানুষের প্রতি তোমার সহমর্মিতা ভালো তবে মানুষের বৌয়ের প্রতি তোমার এই বাড়তি টান আমার পছন্দ হয় না।
কৌশিক বলেছেন:
আমার কলিগ নিশ্চয়ই ব্যাটা। তার আবার অন্যের বউ ভাল লাগে।
লেখক বলেছেন: সবারই লাগে কম বেশী।
অনিন্দিতা ০১ বলেছেন:
মজার তো !
সাংবাদিক বলেছেন:
ভাইজান, মাথাটা যদি চুলকায় তবে অল ক্লিয়ার শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে ফেললেই তো হয়। বন্ধু তো বন্ধুই, তবে এই বন্ধুত্বের মাঝেও কিছু কিছু বন্ধু আছে যারা একটু আলাদা........... বুঝলেন নাকি ভাই................................. নাকি অবুঝ...
লেখাজোকা শামীম বলেছেন:
পরের বউ সুন্দরী বেশি, পরের মানিব্যাগ মোটা বেশি।



















