দুর্গন্ধযুক্ত পোষ্ট
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
ইদানিং মাঝে মাঝে তব্ধা খাইতে হয়, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন পড়ি, নিয়মিতই পড়ি। বিজ্ঞাপন পড়ে অনেক কিছুই বুঝবার চেষ্টা করি, তবে মাঝে মাঝেই বিজ্ঞাপনের ভাষা বুঝতে পারি না।
কয়েক দিন আগেই এইচ এস সি পরীক্ষা শেষ হয়েছে, এখন পেপারে বিজ্ঞাপন শুধু কোচিং সেন্টারের, কোন কোচিং সেন্টারের কি দক্ষতা এইসব পড়ি, হঠাৎ একটা কোচিং সেন্টারের বিজ্ঞাপন দেখলাম, মজা লাগলো, বেচারারা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে।
কোচিং সেন্টারের ক্ষমা প্রার্থনার বিজ্ঞাপন সচারাচর দেখা যায় না, তাই মনোযোগী হয়েই পড়লাম, সেই কোচিং সেন্টার দুঃখিত এবং লজ্জিত কারণ তাদের প্রোসপেক্টাসে ভুলবশত কৃত ছাত্র-ছাত্রী হিসেবে যাদের নাম ও ছবি ছাপানো হয়েছে তারা আসলে সেখানে কোচিং করেনি। এই অসাবধানতাবশত ভুলের জন্য তারা লজ্জিত।
আমি চমৎকৃত হই, বাংলাদেশের মানুষ ক্ষমাপ্রার্থনা করতে চায় না, এমন কি অসাবধানতা বশত ঘটে যাওয়া ভুল নয়, স্পষ্ট অপরাধের জন্য ক্ষমা প্রার্থনার নজির এখানে নেই, কেউ দুঃখিত হতে রাজি নয়, আমি আন্তরিক ভাবে দুঃখিত- এই শব্দ উচ্চারণ করতে তাদের আত্মসম্মানে বাধে,
আমাদের স্বদেশ খুব আজব জায়গা, এখানে মানুষের পাছার কাপড় খুলে গেলেও তাদের আত্মসম্মানে বাধে না কিন্তু যদি রাস্তায় হঠাৎ ধাক্কা দিয়ে পাশের ড্রেনে ফেলে দিলো কাউকে, তার দিকে তাকিয়ে মুচকি কিংবা অট্টহাসি কিংবা অবজ্ঞা করে চলে যাওয়ার রীতি বিদ্যমান, কিন্তু একটু থেমে দুঃখিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে এমন আত্মসম্মানঘাতি কাজ করতে তাদের অনীহা।
বাসে নিয়মিত সহযাত্রী পায়ের উপরে চাপ দিয়ে দাঁড়িয়ে থাকে, নিজেকেই যন্ত্রনা চেপে বলতে হয়, ভাই যেখানে দাঁড়িয়ে আছেন ওটা আমার পা, আর আপনার ভারবহনে আমি অক্ষম। দুর্বল মানুষ, এখনও নিজের পায়ে দাঁড়াতে পারলাম না ঠিক মতো, আমি চকচকে জুতাসমেত আমার উপরে চড়ে বসেলে সেটা দুব্বল শরীরে সহ্য হবে না।
সেটা যদি আন্তরিক ভাবে গৃহীত হতো ভালো লাগতো,
তবে সচারাচর এইসব ঘটনার অনিবার্য প্রতিক্রিয়া- ও আচ্ছা, নামবার সময় একটু জোড়ে পা মারিয়ে পাশে নেমে দাঁড়াবে, কিছু কিছু তেড়িয়া কিসিমের মানুষ বলবে ভাই ভীড় বাসে এইসব একটু আধটু ঘটবেই।
আমারও আপত্তি নেই গাধাদের ভার বহন করতে তবে, একটু স্বীকৃতি চাই।
পহেলা বৈশাখের পড়ে একদিন বিনোদনের পাতায় দেখলাম অনেকেই নাটকের শুট্যিং ক্যানসেল করেছে, ঘটনা কি?
ঘটনা হলো সবারই ফুড পয়জনিং হয়েছে। অনেক চিন্তা করে দেখলাম এতদিন যতগুলো সেলিব্রিটি মানুষ দেখেছি, তাদের কারো ডায়ারিয়া হয় নি, তাদের ফুড পয়জনিং হয়, তাদের স্টমাক আপসেট হয়। সবাই কি আন্টিডায়ারিয়া ইঞ্জেকশন লাগিয়ে নিয়েছে?
তবে আমার মনে হয় এটা ঠিক সুশীল শোভন শব্দ না, একজন সেলিব্রিটি টেলিফোনে বলছে দৈনিক পত্রিকার সাংবাদিককে, ভাই আসতে পারবো না আজ ইন্টারভিউতে, আমার পাতলা পায়খানা- পুরা ইমেজটাই গুয়ের চেয়ে পাতলা হয়ে যাবে।
এর চেয়েও বড় যন্ত্রনা পদবীর ভার, দৈনিক পত্রিকায় কলাম লেখে নিয়মিত এদের অনেকেই অবসর প্রাপ্ত আমলা কিংবা সামরিক কর্মকর্তা- যারা সামরিক কর্মকর্তা তাদের ভাব ভঙ্গি আলাদা, দাদার আমলে ঘি খেয়ে সেটার গন্ধের মৌতাতে মাতোয়ারা, এখনও তাদের চুটকি বাজে না,
সমস্যা আমলাদের, তাদের পদবীতে অবসর প্রাপ্ত সচিব লাগালে সাধারণ মানুষ ভেবে বসতে পারে চুতমারাণি একটা ঘুষখোর, সারাজীবন ঘুষ খেয়ে এখন লিখছে দুর্নীতির বিরুদ্ধে, তাই তারা সমাজসংস্কারক, তারা পরিবেশবিদ, তারা বিভিন্ন পেশাজীবি পদবি ব্যবহার করে-
তবে পেশাজীবি পদবির চমৎকার ব্যবহার হয় এনজিও কর্মীদের ভেতরে- হয়তো দেখা যাবে গ্রামীণের ঋণ সংগ্রহ করে এক ব্যক্তি- তার পদবী হবে উন্নয়ন কর্মী, কিংবা উন্নয়ন সংগঠক
কিংবা উন্নয়ন সহযোগী, এবং আরও চমৎকার ব্যবহার হয়, উন্নয়ন তত্ত্বাবধায়ক,
অর্থ্যাৎ তাদের সবারই একটা স্পষ্ট যোগ্যতা রয়েছে, অন্যসব নামিদামি পেশাজীবিদের ভেতরে তারা মোটেও হীন নয়, সরকারী অফিসের কেরানীর পরিচয় নিয়ে নাট সিঁটকানো বাঙালী চমৎকৃত হয় উন্নয়ন সংগঠকদের দেখে, হয়তো সরকারী কেরানীর মতো নিরীহ নয় এই উন্নয়ন সংগঠক, সে হয়তো কোনো মহিলার গোয়াল থেকে গরু নিয়ে আসছে, হয়তো কারো ঘরের ছাদ খুলে নিয়ে চলে আসছে, তবে তারা মোটেও কম নামী নয়, তারা বাংলাদেশের উন্নয়ন করছে, অন্যসব পেশাজীবিরা যখন দেশের সম্পদ লুণ্ঠনে ব্যস্ত তারা একক ভাবেই দেশের উন্নয়নের অংশীদার,
আমাদের বাহারী বিজ্ঞাপনে আমি মুগ্ধ হয়ে যাই, শালার আলু ভর্তাও ডিজিট্যাল ক্যামেরায় ছবি তুলে ম্যাশড পটোটো উইথ অনিয়ন, পিপার এবং কোরিয়েন্ডার বলে কোনো কোনো দোকানে ৬০ টাকা খসিয়ে নেয়।
আমরা দরিদ্র মানুষ, আমাদের ডায়ারিয়া পাতলা পায়খানা হয়, তবে স্টমাক আপসেট হওয়া উন্নয়নকর্মীদের আমি সম্মান করি, মাঝে মাঝে এক বন্ধুর কথা মনে পড়ে,
সুন্দরী মাইয়ারাও হাগে, ওদেরও পাতলা পায়খানা হয়, ওগো দিকে এইরম তাকাইয়া কি হইবো?
শিরোনামহীন বলেছেন:
তব্ধা মানে কি ?
বিডি আইডল বলেছেন:
খুবই তব্ধা খাওয়া লেখা...++ দিয়ে প্রিয়তে রাখলাম---------------
প্রচারনা: নতুন গ্রুপ সফট প্লানেটে সবাইকে স্বাগতম
http://www.somewhereinblog.net/group/SP
রাজর্ষী বলেছেন:
ভালো লেখসেন ভাই


















