somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোকিত জীবন

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিয়মিত আলোকিত নারীর পরিচয় আসে সংগ্রামে, আমি আলোকিত নারীর পরিচয় পেয়ে মুগ্ধ আবেশে নিবিষ্ঠ মনে পাঠ করি তাদের বক্তব্য। আজকের আলোকিত নারী

আয়েশা আদুবিয়া আমেরিকার একজন মুসলিম মহিলা। তিনি একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেন। স্বামী স্ত্রী দু'জনেই নিউইয়র্কে আমদানি-রফতানির ব্যবসা করেন। আয়েশা আদুবিয়া মিস্টারস ইন ইসলামের সদস্য। এই সংস্খার প্রতিষ্ঠাতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এই সংস্খা মুসলিম মেয়ে এবং মহিলাদের মধ্যে ধর্মীয় অনুভুতি জাগ্রত করার এবং অমুসলিম সমাজের মহিলাদের মধ্যে ধর্মীয় প্রশিক্ষণের দায়িত্ব পালন করে।

সংগ্রাম কয়েক দিন সম্পাদকীয়তে ঘোষণা করেছে দেশের যুব সমাজ ধ্বংসের মুখে, নাইট ক্লাবের বেলেল্লাপনায় সামাজিক অনুশাসন ধ্বসে যাচ্ছে। আমাদের যুব ও তরুন সমাজ ইসলামের আলো থেকে মুখ ফিরিয়ে জাহেলিয়াতের অন্ধকারে চলে যাচ্ছে দেখে আমিও হতাশ। ফ্রি মিক্সিং কখনও যুব সমাজকে ভাল কিছু শেখায় না। আধুনিকতার নামে অসভ্যতা কেবল স্বার্থপরতাই শেখায়, দেশ গড়তে নয়। মুক্তিযুদ্ধে যাদের খেসারত দিতে হয়েছে তারা জানেন কত ত্যাগ আর পরিশ্রমে এ দেশটা গড়া। সেই দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে যুব সমাজকেই সততার সাথে আগামী দিনের নেতৃত্বে দিতে হবে। যুব সমাজ, তরুণ সমাজ আধুনিক হবার প্রতিযোগিতায় বিশ্বাসকে ভঙ্গ করছে।

আয়েশার উপলব্ধি, মুসলিম দেশের নারীদের চলাফেরা আমাকে হতাশ করেছ। । আমি দেখেছি, মুসলিম দেশের মেয়েরা পাশ্চাত্যের অন্ধ অনুসরণ-অনুকরণ করছে। তারা নিজেদের আধুনিক প্রমাণ করার জন্য পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করছে। পাশ্চাত্যের মেয়েদের অনুসরণে পোশাক পরিধান করছে।

অবশ্যই আমাদের ইসলামী আকিদা মেনে পোশাক পরিধান করতে হবে। একজন মুসলিম নারীকে অবশ্যই উপলব্ধি করতে হবে ইসলামের সৈন্দর্য্য, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, সেটা উপলব্ধি করেই পাশ্চাত্যের দেশের নারীরা ইসলাম গ্রহন করছে, সেখানে মুসলিম দেশগুলোর ইংরেজি সংবাদপত্র মুসলিম মেয়েদের বেপর্দা, বেআব্রু জীবনযাপন করতে শেখায়।

আয়েশা আদুবিয়া মুসলিম দেশসমূহের ইংরেজি সংবাদপত্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, প্রকৃতপক্ষে এ সকল সংবাদপত্রই ছেলেমেয়েদের মনে সন্দেহ সংশয় তৈরি করছে। মুসলিম বিশ্বে পাশ্চাত্যের প্রভাবে প্রভাবিত নারীরা নারীদের অধিকারের কথা বলেন। অধিকার দাবি করে। গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে এসব অধিকার দাবির আড়ালে প্রকৃতপক্ষে তারা ইসলাম থেকে পলায়নের পথ খুঁজছে। পাশ্চাত্যের নারীরা নিজেদের নির্বুদ্ধিতার কারণে যে পথ গ্রহণ করেছে এবং যেপথ থেকে বের হওয়ার উপায় খুঁজছে মুসলিম বিশ্বের আধুনিক নারীরা কি সেই পথেই যেতে চায়?

প্রকৃত ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের অধিকার সচেতন হয়ে উঠতে হবে নারীকে।

ইসলামের মনগড়া ব্যাখ্যা না করে বরং ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে এবং নারীদের যে দায়িত্ব ও কর্তব্য দিয়েছে সেই সকল বিষয়ে আগামী দিনের বংশধরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়। এ মহান দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে জাতির ভবিষ্যত বংশধরদের গড়ে তোলা যায়। একটি জাতির ভবিষ্যত এসব বংশধরদের উপর নির্ভরশীল। এই দায়িত্ব উপেক্ষা করার মতো নয় এবং এই দায়িত্ব তুচ্ছ এবং ক্ষুদ্র নয়। আল্লাহ নারীদের এতো বড় দায়িত্ব দিয়েছেন এজন্য নারীদের দায়িত্ব পুরুষদের দেয়া হয়েছে। আল্লাহ প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য যে অধিকার প্রয়োজন সেই অধিকার অবশ্যই দাবি করবেন। কিন্তু আল্লাহর ওয়াস্তে এর বাইরে যাবেন না। এর বাইরে রয়েছে ধূ ধূ মরীচিকা। নারীর মর্যাদা ও সৌন্দর্য তার পুরুষালি আচরণ প্রকাশের মধ্যে নয় বরং ফিতরাতের নীতি অনুযায়ী নারী হয়ে থাকার মধ্যেই রয়েছে তার সৌন্দর্য। নারীদের ভালোভাবে শিক্ষা দিন যেন তারা আদর্শ মা হতে পারে।
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×