somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাক মাওলা, মাহফুজ আনাম, মতিউর রহমান আর তোমার লীলা বুঝা ভার।

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো গতকাল, শুক্রবার, একটি রিপোর্ট করেছে, বিধবাকে আজ দোররা মেরে তওবা পড়ানো হবে, দেবীদ্বার, কুমিল্লার প্রথম আলো প্রতিনিধি এ বি এম আতিকুর রহমান বাশার এই রিপোর্ট করেছেন,

সামহোয়্যারে প্রথম এ বিষয়ে পোষ্ট করেছিলেন অনৃন্য, তিনি বৃহঃস্পতি বার সমকালে প্রকাশিত একটি খবরের লিংক দিয়ে এই সংবাদ প্রকাশ করেন।

ঘটনার প্রতিক্রিয়ায় কৌশিক আরও একটা পোষ্ট দিয়েছিলো গতকাল, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আজকে কুমিল্লা যাবো, যদি প্রতিরোধ করা সম্ভব হয় তবে প্রতিরোধ করবো আর যদি সম্ভব না হয়, অন্তত নিজস্ব চোখে দেখে আসবো গ্রাম্য সালিশ এবং দোররা মারবার ঘটনা।

ঘটনা সে রকম ঘটে নি, সন্ধ্যায় পড়লাম মাসুম ভাইয়ের পোষ্ট, এরপরে কৌশিক জানালো বিষয়টার সমাধান হয়েছে, প্রথম আলোর প্রতিনিধি বাশার ভাই জানিয়েছেন একজন বাদ দিয়ে সব মোল্লাই সেই এলাকা ছেড়ে ভেগেছেন। এবং বাকি অংশটুকু অবশ্য মাসুম ভাইয়ের পোষ্টের বক্তব্যের মতোই।

আজ সকালে যখন বাশারের পাঠানো রিপোর্ট পড়লাম তখন একটু আশ্চর্য হলাম, সেখানে মাসুম ভাইয়ের নিশ্চিত কথাগুলো নেই, বরং আশার বানী আছে,মুরাদনগর থানার ওসি মোঃ শাহ আলম বকাউল প্রথম আলোকে জানিয়েছেন তাকে আজ কোনোভাবেই দোররা মারতে দেওয়া হবে না, প্রয়োজনে ঐ মহিলাকে পুলিশি হেফাজতে এনে রাখা হবে।

রিপোর্ট পড়বার পরে যেই ভাবনাটা মাথায় আসে তা হলো প্রথম আলো প্রকাশিত হয়েছে রাত ১২টার সময়, তখন কোনোভাবেই আজকের দইন, শুক্রবার বলবার সামর্থ্য নেই পুলিশ কর্মকর্তার, কিন্তু রিপোর্টের ভাষায় বিষয়টা এমনভাবে এসেছে যে বাশার সাহেব রিপোর্টটি সকাল বেলাই পাঠিয়েছেন, এবং কোনো এক অজানা মন্ত্রে সেটা প্রতিটা ছাপানো পত্রিকায় চলে গিয়েছে। প্রথম আলোর এই মারেফতি কারিগরি শিখতে হবে, কিভাবে প্রকাশিত হওয়ার ৮ ঘন্টা পরে যখন মফস্বলের মানুষটি পত্রিকা খুলছেন তিনি জানছেন শুক্রবার সকালেই, যে আজ কোনোভাবেই তাকে দোররা মারতে দেওয়া হবে না।

প্রথম আলোর অনুগত পাঠকের কমতি নেই, তাদের একজন তপন চৌধুরি মাসুম ভাইয়ের পোষ্টে বলেছেন: এইরকমই হয়, সবাই পালায়া যায়৷ তাদের খুজে বের করে জেল হোক৷ আজ ঐ খবরটা প্রথম আলোর ১ম পাতায় না হলে এত দ্রুত ঘটনা ঘটত না৷
------------------------



তপন চৌধুরির বক্তব্য পইড়া হাসতে হাসতে নীচে পইড়া গেলাম, সীট বেল্ট বান্ধি নাই, খুব চোট পাইছি।



প্রথম আলোর রিপোর্ট সকালে পইড়া ভাবলাম একবার মাসুম ভাইরে ফোন দিবো, মাসুম ভাই এইটা দিছে ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬ , আর তপন চৌধুরি ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪০ মিনিটে , এসে বললেন এই মহান সংবাদ, প্রথম আলোর ভালোর সঙ্গে গতায়তের গল্প।

গতকালের প্রথম আলোর প্রথম পাতায় এই রিপোর্ট আসে নাই। এইটা আরও একটা দুই নাম্বারির চেষ্টা। আইজকার পত্রিকায় বিশেষ রিপোর্ট চোদাইবো মামারা, তাদের রিপোর্টের কারণে এই অনর্থ ঘটতে পারে নাই, বন্ধুসভার পাবলিকের নামও দিতে পারে এইখানে। আমি ঠিক জানি না প্রথম আলো এই বুদ্ধিবৃত্তিক জুয়াচুরি কিভাবে করবে, তবে অন্য সব দিনের মতো আজকের দৈনিকেও দেখা যাবে প্রথম আলোর প্রকৃষ্ট তৎপরতায় নিরীহ একজন স্বামীহারা গৃহবধু দোররার হাত থেকে বেঁচেছেন।

আমি ইন্টারনেট এডিশন খুজছি, তবে এখনও সেটা প্রকাশিত হয় নি ইন্টারনেটে।

হাক মাওলা, মাহফুজ আনাম, মতিউর রহমান আর তোমার লীলা বুঝা ভার।
২০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×