আমার প্রিয় পোস্ট

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

নাস্টালজিয়া

০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬

শেয়ার করুন:                   Facebook

হুমায়ুন ফরিদী অভিনয়ের ভক্ত আমি। তবে সংস্কৃতিসেবী হিসেবে আমি নিম্ন মানের। নাটক পাড়ায় গতায়ত নেই। এমন কি যারা থিয়েটার কর্মী তাদের বিষয়েও আমার তেমন ভক্তিশ্রদ্ধা নেই।

তবে হুমায়ুন ফরিদীর টিভি নাটকে অভিনয় দেখেই আমি তার মুগ্ধ ভক্ত। অনেক দিন পরে ঈদের অবসরে হুমায়ুন ফরিদীকে দেখলাম। আফজালের সাথে তার কথাবার্তা নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে টিভিতে।

হুমায়ুন ফরিদীকে সেই অনুষ্ঠানে দেখে বুকে ধাক্কা লাগলো। তার বিধস্ত নিস্প্রাণ চেহারা দেখে কষ্ট পেলাম। সেই সাথে তার বন্ধুবৎসলার উদাহরণ দেখেও সামান্য আলাদা ভাবনা ছিলো মনের ভেতরে। তবে সরাসরি মেকাপবিহীন হুমায়ুন ফরিদীকে দেখে যে ধাক্কা লাগলো সেটা কাটিয়ে উঠতে পারলাম না।
হুমায়ুন ফরিদী এবং আফজাল হোসেন দুই জনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। থিয়েটার আর অভিনয়ের কারণেই তাদের এই অন্তরঙ্গতা। বহুব্রীহির আফজালের ছবিটা মনে গেঁথে আছে।

যাই হোক হঠাৎ করেই আফজালকে দেখে মিকি মাউসের কথা মনে পড়লো।প্রিয় অভিনেতা আফজালের এত বড় বড় কান দেখে অন্য কোনো উপমাই মনে আসলো না। এই কান নাড়িয়ে মাহফিলে বাতাস করা যাবে। হাতির শরীরের সাথে মানানসই কান থাকে, তবে আফজালের শরীরের তুলনায় কানটা রীতিমতো বড়।

চুল কাটবার ধরণ হয়তো একটা কারণ - তার অতিবৃহৎ কানটি হয়তো পেছনে বড় করে রাখা চুলের কারণে কখনই তেমন চোখে পড়ে নি আমার।
যেমন করে চোখে পড়লো অনুষ্ঠানটা দেখে তাতে বুঝলাম আমি অনেকটা পথ পাড় হয়ে এসেছি। আমার শৈশবের নায়কদের বিধস্ত বার্ধক্যকবলিত অস্তিত্ব আমাকে নস্টালজিক করে ফেললো অনায়াসে।

 

 

  • ১০ টি মন্তব্য
  • ২৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: আপনেও বুড়া হইতাছেন। কত হইল?
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: হইলো তো অনেক। ৩২ চলে গেলো।

২. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
comment by: হোসেইন বলেছেন: ৩২ হইছে ! তাইলে ট্রাই দিলে হয়ত সুবর্ণারে পাইতে পারতেন । সৌদের বয়েসও কিন্তু ৩২ ।
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: হো হো হো হো হো
হা হা হা হা হা হা
এট্টুসখানির জন্য মিস করলাম মনে হয়।

৩. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৫
comment by: বিবর্তনবাদী বলেছেন: হ..........ঈদের নাটকে দেখলাম সুবর্ণা আগের চাইতে ছিলিম হইছে;)
৪. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১১
comment by: বহ্নিশিখা বলেছেন: আমিও দেখলাম অনুষ্ঠানটা। ভালই লাগল।
৫. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২২
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: শিরোনামের ভুল কি অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত?
৬. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৮
comment by: ভোরের তারা বলেছেন: হুমায়ুন ফরিদী আমারও প্রিয়।তাকে দেখে আমিও কষ্ট পেলাম। কান কাটা রমজান এবং হুমায়ূন আহমেদের নাটকের সেই মাস্টারের চরিত্রের কথা মনে দাগ কেটে আছে। ধন্যবাদ তাকে নিয়ে লেখার জন্য।
৭. ০৯ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০২
comment by: কঁাকন বলেছেন: আপনিও বুরা হয়ে যাচ্ছেন
৮. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৪
comment by: লুকার বলেছেন:

ফরিদীর সিনেমার ভিলেন চরিত্রগুলো খুবই নোংরা
এবং অভিনয়ও একই ধাঁচের মনে হয়।

 

 


অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৪৪২৭