তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
কোথায় হইবো শয়ান আমার কোথায় যায়া শুই
তোমারও শিথানে আমার শোয়ার জায়গা নাই
না বান্ধিলা আঁচলে পরাণ
না জ্বালাইলা দীপ
না পিন্দিলা নাকেরও নথ
না পিন্দিলা টিপ
টানলা গো বন্ধু তুমি হাত বাড়াইয়া হাত
নিদ্রাবিহীন রাত্রি গেলো আইলো যে প্রভাত
কোথায় হইবো শয়ান আমার কোথায় যায়া শুই
তোমারও শিথানে আমার শোয়ার জায়গা নাই
পুন্নিমাতে বিরাণ চরা বক্ষে অনেক তিয়াস
নদীর পাশে শুইয়া কাটায় মিটে না যে পিয়াস
আমার দুঃখে কান্দে নদী, কান্দে নদীর চর
না টানিলা কাছে বন্ধু কৈরা দিলা পর
দুনিয়া ঘুরে মিললো না যে একটু খানি ঠাঁই
পর করিলা বন্ধু আমায়, কোথায় আমি যাই
কোথায় হইবো শয়ান আমার কোথায় যায়া শুই
তোমারও শিথানে আমার শোয়ার জায়গা নাই
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: তাই নি?
তাইলে সারিছে।
কৌশিক বলেছেন:
গান বান্ধো, সুরেলা হইবে
লেখক বলেছেন: সেইটাই করার ইচ্ছা, দেখি কোথায় গিয়া খাঁড়ায় জিনিষটা।
মেসবাহ য়াযাদ বলেছেন:
ডটু ভাই, এইডা কি গান না কোবতে ?? গান হইলে আমি আমগো কৃষ্ণকলিরে কইয়া দেখতে পারি...হেয় তো অহন হিট...
কৌশিক বলেছেন:
কে জ্বালাইবো দীপ .....নিভলে আঁখপ্রদীপ - এইখানে একটা দীপরে যদি কিছু দিয়া পাল্টানো যাইতো! দাড়াও আননরে কই এইটারে সুর দিতে। নাকি তুমিই দিবা?
লেখক বলেছেন:
বদলাইয়া দিছি।
আননের সাথে বসবো নে, একটা খসরা সুর হইছে কিন্তু এখনও জুইতের লাগতেছে না।
শওকত হোসেন মাসুম বলেছেন:
আহা...............দারুণ হইছে। সত্যিই দারুণ
কঁাকন বলেছেন:
দারুন ভালো লাগলোবিজয় দিবসের শুভেচ্ছা
আগামী কোন বিজয় দিবসে বাংলাদেশের মাটিতে স্বাধীনতাবিরোধীদের দেখতে চাই না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















জব্বরজং হইছে। কিন্তু এত বিরহ কিলা? কোন হালায় বিরহ দিলো? খালি নামটা কয়া ফালাও, ঘাড় থোন মাথাটা নামাইয়া দেই!