somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যন্ত্রনায় ই মেইল চেক করতে ইচ্ছা করে না।

২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ভয়াবহতা উপলব্ধি করি প্রতিদিন, স্প্যাম আর উদ্ভট মেইল পেয়ে চরম বিরক্ত হয়ে থাকি, এরপরও অবশ্য বিরাম নেই, অব্যহত আসতেই থাকে বিভিন্ন চেইন মেইল, চেইন মেইলের চেইন রিয়্যাকশন আমার জানা নেই, তবে পৃথিবী জুড়ে উজবুকের কমতি নেই এটা আমি বুঝি।

এই মেইল যদি ৭জনকে ফরওয়ার্ড করো তবে তোমার ভাগ্য খুলে যাবে, এই মেইল যদি ৭০ জনকে পাঠাও তাহলে তোমার মনের চাওয়া পূর্ণ হবে, ইশ্বরের গুণগান, করিমুল্লাহ আর সলিমুল্লাহ নামের মাহত্ব্য এবং এর চমৎকারিত্ব বিষয়ে প্রচুর মেইল আমি নিয়মিত পাই বন্ধুদের মারফতে।

আমার নিজের মনস্কামনা পুরণ হওয়ার জন্য এমন অধিভৌতিক পন্থা আমার নিজস্ব পছন্দের তালিকায় নেই বলে আমার নিজস্ব ঠিকানাবহিতে যাদের নাম তালিকা লিপিবদ্ধ আছে, তাদের সবাইকে এসব পাঠাতে পারি না।

এরপরও আমার কাছে আসবার বিরাম নেই, আমার অনেক বন্ধু, স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের, সবাই নয়, তবে কেউ কেউ অতিরিক্ত ইশ্বরভক্ত হয়ে উঠেছে, তাদের নিয়ে বিব্রত হতে হয়।

তাদের মুখের উপরে বলতে পারি না, এইসব বালছাল করে মনস্কামনা পুরণ হওয়ার কোনো সম্ভবনা নেই , এটা বুঝবার মতো বুদ্ধি যার কিংবা যাদের নেই, তাদের সাথে এইসব আলোচনা করে বন্ধুত্বা নষ্ট করা উচিত হবে কি না এটা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকি সব সময়।

যাই হোক, এইসব বিশ্বের আশ্চর্য ঘটনা, ইশ্বর নামের মাহত্ব্যের বাইরে কিছু মেইল আসে, সেসবে উজবুকদের উদ্ভব কোথায় আমি জানি না। যেমন- কোকাকোলা শব্দের ইশ্বর অবমাননা, কোকোকলা বর্জন করুন। ওপেরাহ উইনফ্রে শো বয়কট করুন, লিভাইস বয়কট করুন। ড্যানিশ পণ্য বয়কট করুন জাতীয় রাজনৈতিক বক্তব্য সম্বলিত মেইল নিয়মিত আসলে চিন্তিত হই, ঠিক কাদের বন্ধু তালিকা কিংবা ঠিকানা তালিকায় আমার নাম লিপিবদ্ধ আছে। এইসব একটিভিস্টদের যন্ত্রনায় ইদানিং কোনো ফরওয়ার্ডেড ম্যাসেজ দেখলেই মুছে ফেলি।

তবে আজকে একটা মেইল খুললাম, এমন একজনের মেইল, যার সাথে আমার মাত্র একদিনের পরিচয়, এবং আমি যে তার এড্রেস বুকে উঠে গেছি- এই ধারণা আমার ছিলো না। মেইলের প্রসঙ্গ ছিলো, ধোলাইখালের কোনো এক চিপায় পেপসি তৈরি হয়।

মানুষের অনেক কাজ, অনেক সময়, অপচয় করবার মতো, বিশ্বের অতীব আশ্চর্য ঘটনা, এই সুন্দর দৃশ্য না দেখলে জীবন বৃথা জাতীয় মেইল না, বরং খাদ্যবস্তু বিষয়ে সাবধান বানী, এবং দেখে প্রথমে যা বুঝলাম, কোকোকোলা, এবং অন্যান্য পণ্য বর্জনের মেইলের মতো- এই মেইলের উৎপত্তিও মধ্যপ্রাচে, এমন কি যেকোনো উজবুকও একটু দেখলেই এটা বুঝতে পারবে।

কিন্তু এই উজবুক কিংবা তাকে যে বাংলাদেশী উজবুক এটা ফরওয়ার্ড করেছে, তারা ধোলাইখাল শব্দটা দেখেই পাগলের মতো জনসচেতনতা তৈরি করছে।

এমন কি বোতলের গায়ের লেবেল বড় বড় আরবি হরফ দেখে কিংবা বোতল যারা পরিস্কার করছে তাদের চেহারা ছবি দেখেও বুঝে নি, কিংবা যে দোকানের ছবি দেওয়া আছে, দেয়ালের পেছনে যে মানুষটার ছবি ঝুলছে, এইসব দেখেও বুঝে নি যে এটা আদতে বাংলাদেশের কোনো দৃশ্য নয়।

সুতরাং আমি পড়লাম, পেপসী কিভাবে তৈরী হচ্ছে ধোলাইখালের গোপন কারখানায়, এবং মানুষ সেটা খাচ্ছে, কীটনাশক, বালাই নাশক, দাদ পাঁচড়ার মলম হিসেবে পেপসী কোকের ব্যবহার প্রকাশের জন্য কোনো না কোনো রাজনীতি আছে।

বাংলাদেশে পেপসি বর্জনের রাজনীতির পেছনে কি? তাবানী বেভারেজ কোম্পানী, যাদের মালিকানা মুক্তিযুদ্ধ সংসদের, তাদের বিরোধিতা?
ট্রান্সকমের বিরোধিতা?

যে কারণেই হোক না কেনো। এইসব ফালতু পাব্লিকের যন্ত্রনায় ইদানিং জীবনযাপন অসম্ভব যন্ত্নার হয়ে যাচ্ছে।
মনে হচ্ছে যারা এইসব জনসচেতনতা বাড়িয়ে জীবন যাপন করে কিংবা নিজেদের সামাজিক দায়বদ্ধতা পুরণের চেষ্টা করে, তাদের মাঝ রাস্তায় নিয়ে আচ্ছা মতো চাবকানো দরকার, পাবলিক ন্যুইসেন্স কিংবা স্প্যামিংয়ের জন্য কোনো না কোনো বরাদ্দ শাস্তি দেওয়া উচিত।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×