গাদ্দাফী কয়েক দিন আগে এসেছিলো জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে, অবশ্য গাদ্দাফী রাশভারী মানুষ, তিনি কোনো হোটেলে অবস্থান করেন না, যদিও তার দেশে নিজস্ব প্যালেস আছে কিন্তু অন্য যেকোনো দেশে তিনি তাঁবু টাঙ্গিয়ে বসবাস করেন।
নিউজার্সির যে শহরে গাদ্দাফীর তাঁবু ফেলানোর কথা, সে শহরের মানুষেরা অবশ্য গাদ্দাফীকে তাদের শহরে তাঁবু গাড়তে দেন নি, গাদ্দাফী কাছাকাছি কোনো একটি জংলামতো জায়গায় তাঁবু গেড়ে রাতাে ঘুমাতে গিয়েছেন। মাঝরাতে তার ঘুম ভাঙলো, তার সঙ্গে থাকা অনুবাদক তাকে টোকা দিয়ে বললো কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন স্যার?
হুমম, আকাশ দেখছি, আকাশে অনেক অনেক তারা। কি চমৎকার দৃশ্য, এমন তারা ভরা আকাশ আমাকে লিবিয়ার কথা মনে করিয়ে দিচ্ছে, আমি আবেগাপ্লুত হয়ে উঠছি।
অন্য কিছু স্যার?
তুমি কি বলতে চাইছো, যদি বলো বিজ্ঞানের ভাষায় বলতে পারি, মহাশূণ্যে অসংখ্য গ্রহ তারা নক্ষত্র, গ্যালাক্সি সেখান থেকে আলো পৌঁছাচ্ছে পৃথিবীতে আমি সেসব নক্ষত্রের আলো দেখছি।
যদি জ্যোতিষবিজ্ঞানের ভাষায় বলো, তাহলে মাথার উপরে ডান দিকে যে নক্ষত্রদল দেখছো সেটা সিংহা রাশির চিহ্ন, এ সময়ে জন্ম নেওয়া সবাই সিংহ রাশির বৈশিষ্ঠ্য নিয়ে জন্মায়,
যদি আধ্যাত্মবাদীদের কথা বলো, তাহলে ঐ যে দুরে দেখছো একটা তারা জ্বলজ্বল করছে ওটা আসলে তারা নয় ওটা শনি গ্রহ, ওখানে শয়তানের বসবাস.......।
আর কিছু মনে পড়ছে না স্যার?
আর কি মনে পড়বো বলো?
এখনও বুঝেন নি স্যার? আমাদের তাঁবুটা চুরি হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



