আমার প্রিয় পোস্ট

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

কানা রূশিদ-- তোমাদের কালে ঘরে ঘরে স্যানিটারি ল্যাট্রিন(

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৪২

শেয়ার করুন:                   Facebook

বিবর্ন ধুসর দিনের স্মৃতিকথা, পূরীষ গন্ধমাখা
তুলে আনি কলমের তীক্ষন ডগায়
পাশে রাখা পেতলের কমন্ডলু ছিদ্্রময় উরফে বদনা
সামনে ধুধু মাঠ, এলোচুলে উকুন কামড়ায়

ভোরের আবছা আলো , ঘুমাদ্্র চোখের পিচুটি
ধুতুরা ফুলের বাসে মাখা মাখি পুরিষগন্ধে গাঢ় টান
দুঃখি স্বরে সারমেয় গায় গান, মার্জারের পিছু ধাওয়া করে,
এমন পটভুমিতে ত্যাগ বড় মনোহর দৈনন্দিন দীনতা।

হে পাবক, হে চড়াই, হে লজ্জাবতি লতা হে দক্ষিন বহমান বায়ু
হে প্রবঞ্চক করাত কেনো বৃক্ষ ভেবে গুল্মের পাতায় মারো কোপ
মাথার অলিন্দে উকুন ঠোকর দেয় আহ্লাদে, হতের গুলতি তাক করা
সামনের আমলকি গাছে, কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে।

সেসব অবহেলার দিন যখন পুস্করনি ঘাটেদের স্মৃতিকথা লিখিত লিপিতে
সেসব গাঁয়ের দিন যখন সেনিটারি ল্যাট্রিন ছিলো না এ পাড়ায়
যখন গাঁয়ের বধু সব ভোর রাতে কলসি কাঁখে
সার সার ঝোপে আড়ালে, মহানন্দে প্রাতঃকৃত সাড়ে,
সেসব আনন্দ অক্লেশে ভাগাভাগি করে ,
ঝোপের আড়ালে বসে পরচর্চা অগনন উকুন মেরে মেরে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৫ টি মন্তব্য
  • ৩৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:০২
comment by: অতিথি বলেছেন: ঝোপ থেকে উবে গেল ঝোপাগোঁফ পূরীষরসায়ণবীদ,
সুবাসে আতঙ্কিত কাণা মাছি ,
গুড়গুড়িয়ে দশমনি কাছিমের প্রস্থান
২. ০৮ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
comment by: লুনা রুশদী বলেছেন: !
৩. ০৯ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬
comment by: অতিথি বলেছেন: লুনা রুশদী অনুপস্থিত ..প্রায় মাস তিনেক হইয়া গেল ...:(
৪. ০৮ ই জুলাই, ২০০৬ দুপুর ২:০৭
comment by: অতিথি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা
৫. ৩০ শে জুন, ২০০৭ সকাল ৯:১১
comment by: সুমন চৌধুরী বলেছেন: রাসেল প‌্যারোডি শুরু করো...

 

 


অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৪৫১৬