আমার প্রিয় পোস্ট

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

মুখের সন্ধানে - গানের খন্ডাংশ

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:০০

শেয়ার করুন:                   Facebook

সংক্ষিপ্ত ভুমিকা হবে ভাই জানেরা পরে টেরে কেটে তা ধিক ধিনা বলে সোম আর ফাকে ফাঁক গলে আসল গম্ভ ীরায় আসবো।

গত বছর কোনো এক সকালে আমার এক জর্মন প্রবাসী বন্ধু কিছু শব্দ লিখে আমাকে উপহার দেয়। তার দাবি ছিলো এটাকে যেনো একটা হালকা ঘষামাজা দিয়ে কোনো একটা গানে রূপান্তরিত করি।
পরবাসি বলেই সেখানে দেশের প্রতি আকুতি ছিলো, ছিলো ফিরে যাওয়ার আকাংক্ষা, সেই কথাগুলোর ভাব ধরেই এ গানের জন্ম হয়, তবে সমস্যা একটাই
গানের দেহ তৈরি হয়েছে, এখনও মুখ হয় নি।

হিমু ভাই, সুমন, মুখফোড় ,যে যেখানো আছো বাবারা আমারে উদ্ধার করো, গানের মুখের সন্ধানে আবেদন রেখেছি এখানে।


ধুসর খরার বুকে ঝড়ে না শ্রাবন
মেঘলা আকাশ আজ একা জানালায়
পরাজিত স্বপ্নেরা খুঁজে নীলাকাশ
বাতাসের কড়ানাড়া শুন্য ভিটায়

আমি বুকের অন্তরালে স্বদেশ খুঁজে ফিরি
বাংলায় ফিরে আসি প্রতি কবিতায়

আবার আসবো ফিরে ধান শালিখের ভীড়ে
সুরের ভেলায়
আবার আসবো ফিরে রাখালি বাঁশির সুরে
ডাকবো তোমায়

আমার বুকের অন্ধকারে ভালোবাসা ঘাই মারে
বাংলা আমার চোখে স্বপ্ন সাজায়।

সুর করা হয়েছে কিন্তু মুখের অভাবে কিছুতেই সম্পুর্ন বলা যাচ্ছে না।
বন্ধুর দাবি যদি এটা মুখবিহীন থাকে তবে সে ভাবেই এটা থাকবে, মুখবিহীন গান শিরোনামে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৭ টি মন্তব্য
  • ৩২৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২
comment by: অতিথি বলেছেন: একটা স্বপ্ন তরী আমায় তাড়া করে ফেরে
যে তরী গিয়ে বাংলার ঘাটে ভেড়ে
একটা স্বপ্ন-পোকা আমায় কুরে কুরে খায়
যে পোকা আমায় বাংলার পথ দেখায়.....

হলো কি আপনার মুখ? নাহলে একটু ঘষামাজা করে নিন...
২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:০২
comment by: অতিথি বলেছেন: আর 2টা পংক্তি দিলে হতো না দাদা, এমন কেপ্পন হলে হয়??
৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:০২
comment by: অতিথি বলেছেন: বাংলাদেশ ...
আমার বুকের রোদে কলাপাতা রং।

নে নে, সালাম কর, দেরি করিস না, বেলা পড়ে যায়!
৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:০২
comment by: অতিথি বলেছেন: তোমার আঁচলে মাখা স্নেহের সুষমা
কবিতায় গানে তুমি মায়ের উপমা
দেশে পরদেশে থাকো তুমি মিশে
হৃদয়ের সকল উষ্ণতায়,

স্বদেশ আমার, জননী আমার,
আশ্রয় আমার নি:সঙ্গতায়...........
৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২
comment by: অতিথি বলেছেন: জলন্তবৈশাখী খোয়াব ঝাপটা ঝড়ে
উড়ে আসে উড়ে যায় ভাঙাচোরা ঘরে,
রোশনাই ঘোরে ছোটে নিকষ আধারে
খোয়াবে খোয়াব জ্বলে রোশনাই মরে ।
৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:০২
comment by: অতিথি বলেছেন: দুরে বহুদুরে- যেথা ধুসর মেঘ উড়ে যায়-
ছেড়ে এসেছি প্রিয়া সেথা, ছুঁড়ে সবুজ শ্যামলীমায়।।
কতো বোশেখ আসে, কতো বরষা যায়-
আমার মনে তবুফাগুন নাহি হায় ('কোকিল ডাকে না হায়' - সেট করতে পারছিনা।)

কিন্ত কথা সেটা না, আমি ভাই গদ্দ্যের মানুষ..... অংক পরীক্ষা দিতে ও এতোটা ঘাম ঝড়ে নাই যতোটা েখন ঝরলো। যাইহোক দেখেন এই অখাদ্য ঘষে মেজে কিছু করা যায় কিনা। কিন্তু আপনার জার্মান প্রবাসী বন্ধুবরটা কেঠা?
৭. ০২ রা মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
comment by: অতিথি বলেছেন: জর্মনপ্রবাসী বন্ধুবরের নাম সোহেল, থাকে ব্রেমেনে, সুমন ভাই ছাব চিনে ।

 

 


অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৪৫০৬