আমার প্রিয় পোস্ট

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

দাদাত্ব ও পরচর্চা

০৩ রা মার্চ, ২০০৬ রাত ৯:৪১

শেয়ার করুন:                   Facebook

মুখফোড়ের নতুন বাংলা প্রতিশব্দ আ রচনার অনুপ্রেরনা।
বাংলা ভাষায় নতুন শব্দযোজনের ধারায় এই বাংলা ব্লগের অনুপেরনায় একটা নতুন শব্দ পেশ করতে যাচ্ছি, হয়তো এ শব্দটি একদিন অভিধানে ঠাঁই করে নেবে আপন মহিমায়।
নতুন শব্দটা হচ্ছে দাদাত্ব, এটা যুক্তিহীনতার সর্বোচ্চ একক, এটার সাংখ্যামান 100,
সাধারন ভাবেই 0 থেকে 100 পর্যন্ত মান দিয়ে মানুষের যৌক্তিক অবস্থান নির্ণিত হবে,
আমরা যারা সাধারন মানুষ তাদের দাদাত্ব 20 থেকে 30 এর কোঠায়, এটাই স্বাভাবিক দাদাত্ব মানুষের, এর পরিমান বদলাতে চর্চা করতে হয়, তা আপনারা মাপের কাঁটা যেদিকেই হেলাতে চান, চর্চা করতেই হবে,
সাধারন ভাবেই নিক্তির কাঁটা 15 র নীচে নামানো কঠিন, আমি এখন পর্যন্ত দাদাত্ব 0 এমন মানুষ পাই নি, তবে বেশ কিছু মানুষের সাথে পরিচয় আছে যাদের দাদাত্ব 10 থেকে 15,
এবং অনেক অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে যাদের দাদাত্ব 40 থেকে 50 এর ঘরে,
যাই হোক যাদের দাদাত্ব 60 এর উপরে তাদের সাথে কথা বলবেন নিজদায়িত্বে তাদের জিম্মাদারি আমি নিতে পারবো না।
এবং যাদের দাদাত্ব 80 র কোঠায়, তাদের বিভিন্ন শহরে প্রদর্শনীর ব্যাবস্থা করা যেতে পারে , এবং যদি কেউ থাকে যার দাদাত্ব 100 র বেশী, তবে তাকে দীক্ষক দ্্রাবিরের সাথে যোগাযোগের অনুরোধ করা হলো। ইশ্বরের একটা পদ খালি হয়েছে তার ওখানে,
প্রকৃতিগত ভাবে মেয়েদের দাদাত্ব ছেলেদের তুলনায় বেশী, এইং মেয়েদের দাদাত্ব কখনই 20এর নীচে নামে না, আমাকে দোষ দিয়ে লাভ নেই দিদিরা, আমি শুধুমাত্র একককের স্রষ্টা এর দ্্বারা পরিমাপিত বিষয়ের গুনমান পরিবর্তনের ক্ষমতা আমার নেই।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ৩৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৪:০৩
comment by: অতিথি বলেছেন: বলেন ভাই
২. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৪:০৩
comment by: অতিথি বলেছেন: রাসেল ভাই জবাব দেন..অনলাইনে থাকলে
৩. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৪:০৩
comment by: :) বলেছেন: মাসুদার উপন্যাসের প্রথম 2টা পোস্ট গুছে ফেলা হল এইমাত্র। আমরা কোন জগতে বাস করি ? এই কি চিন্তার স্বাধীনতা? 2006 সালে আমাদের ইন্টারনেটের মত মাধ্যমে এধরনের সেন্সরের মুখোমুখি হতে হচ্ছে ?
৪. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
comment by: শুভ বলেছেন: ঃ), ভাই, আপনার প্রশ্নটার সঙ্গে আমি একমত কিন্তু রাসেলের যুক্তির সঙ্গেও আমি একমত। মন্তব্যগুলোও যথার্থ ছিল না। যারাই লেখালেখি করেন তারা ভুলে যান এক সময় থামতে হয়, ঠিক জায়গায় থামতে পারাটাই জরুরী। একজন লেখক ধর্ষণ দেখাবেন- একদম ডিটেইলস বর্ণণা কি খুব জরুরী? একজন মননশীল, প্রপ্তবয়স্ক পাঠক কি বিন্দুমাত্র অনুমান করতে পারেন না ধর্ষণ জিনিসটা কি?
এইসব লেখকরা কি পাঠকদের নির্বোধ ঠাওরান!
৫. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
comment by: অতিথি বলেছেন: এটা শালিনতার অভাব, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম প্রথম থেকে,
৬. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
comment by: অতিথি বলেছেন: এটা অবধারিত ছিলো এমন বলবো না, তবে মাসুদার পোষ্টের চেয়ে তার মন্তব্য বেশী আক্রমনাত্বক ছিলো, আর এটার বিশ্রি দিকটা হলো তারা এখন অযথা চেচামেচি করবে কারন তারা দেখলো জঘন্য ভাষায় চিৎকার করে নিজেদের দাবি পুরন করা যায়
৭. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
comment by: অতিথি বলেছেন: নাহ আমি উপন্যাসের বর্ননা নিয়ে কথা বলছি না, এটা উপন্যাসিক ঠিক করবে সে কিভাবে প্রকাশ করবে সতয়কে, আমরা চ্ছন্দ করার বা বর্জন করার অধিকার রাখি, কিন্তু তাকে নিয়ে বাজে কথা ছড়ানো এটা মনে হয় ন্যায়সংগত না
৮. ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
comment by: :) বলেছেন: আয়রনি হচ্ছে 1ম পৃষ্ঠায় 'মাচোদা ভটভটি' নামক একজন নতুন ব্লগার তালিকায় আলো ছড়াচ্ছে!

 

 


অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৪৪৮০