আমার প্রিয় পোস্ট

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

ইসলামি এনাগ্রাম-

২৪ শে মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩

শেয়ার করুন:                   Facebook

আমি অনেক কিছুই হতে চেয়েছিলাম এ জীবনে
ফেরিওয়ালা থেকে মহাকাশচারি
চেয়েছিলাম মুঠোয় ধরতে স্বপ্ন অসীম
অনাদায়ী প্রেমে স্বৈরাচারি
চেয়েছিলাম গেরস্থালির খুনসুটি
চাই নি কখনও দুরে যেতে,
রেখে যেতে স্মৃতির বসতি
আজ বিষন্নতার চাষাবাদে
লিখে রাখি তোমার নাম আলগোছে
অনাগত কবিতার বুকে।
---------------------------
নুহের নৌকা ভাসলো পিছে রেখে আদরের সন্তান
রহমানুর রহিম তুমি কেমন পাষান
এহসানফরামোশ আমি কদাপি চাই নি ফেলে যেতে
ফারাক করি নি কখনই তোমার সন্তান আর আমার সন্তান
রব তবে কেনো সন্তান আমার ভেসে যায় জগতপ্লাবি বানে
মিথ্যা তবে কি তোমার করূনার গল্প?
নাম ধরে ডেকেছি তোমাকে যখন সবাই ঘোর পাপী, তোমার
ইচ্ছায় ভাসিয়েছি নৌকা অনিশ্চিতে
সন্তপ্ত পিতৃহৃদয় তবু কাঁদে
লা শরিকা লাহূ বলেছি বহুবার, বাঞ্ছা করেছি কৃপা
মন তবু গলে নি তোমার, আজ পুত্রকে ভাসিয়েছি জলে
রূহ তার কষ্টকাতর, পেছনে সর্বগ্রাসী ঢেউ
মুনাজাত করি নত মুখে , রক্ষা করো পিতা সন্তান আমার।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ২ টি মন্তব্য
  • ২৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: অ্যাড মি ইফ ইউ হ্যাভ ইয়াহু আইডি-
২. ২৬ শে মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: অ্যাড মি ইফ ইউ হ্যাভ ইয়াহু আইডি

 

 


অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২৪৪১৫