অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

ফোরামে ফোরামে যারা
৩১ শে মে, ২০১১ বিকাল ৫:০২
নতুন কোনো ব্লগসাইট কিংবা অনলাইন ফোরাম জন্ম নিলে সেখানে একজন জামায়াত সমর্থক একাত্তরে জামায়াতের ভুমিকাকে ডিফেন্ড করতে সক্রিয় হয়ে উঠেন, সে ফোরামে নিজের পাইওনিয়ারিজম কিংবা নিজের আনুগত্য প্রকাশের এমন সুবর্ণ সুযোগ তারা কেউ হারাতে চান না। যারা এইভাবে জামায়াতের ভুমিকাকে ডিফেন্ড করতে চান তাদের কিছু সাধারণ বৈশিষ্ঠ্য আছে।...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৮বার পঠিত
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং জামায়াতে ইসলামীর পদক্ষেপ
২০ শে মে, ২০১১ বিকাল ৩:০৯
এর আগের লেখাটা কোনো কারণে মুছে গিয়েছে কিংবা কেউ ইচ্ছা করেই মুছে দিয়েছে। বিষয়টা বিব্রতকর
হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক অপরাধ(ট্রাইব্যুনাল) আইন সংশোধনের সুপারিশ করেছে, প্রকাশিত সংবাদ অনুসারে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সাত দফা সুপারিশ করা হয়েছে।
[link|http://av.bdnews24.com/file/all/LettertoPrimeMinister.pdf|সে সুপারিশগুলোর ভেতরে...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০বার পঠিত
নিরাপত্তাহীন রাষ্ট্রের নিরপরাধ পুলিশ
০৫ ই মে, ২০১১ বিকাল ৪:১৯
রাষ্ট্র বিমূর্ত একটি ধারণা, আইন শৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্য হিসেবে পুলিশ দেশের প্রত্যন্ত অঞ্চলে সেই বিমূর্ত রাষ্ট্রের প্রতিকী উপস্থিতি এবং পুলিশের আচরণে মানুষ রাষ্ট্রের প্রতিনিধিত্ব দেখে। উর্দিবিহীন পুলিশ দেশের যেকোনো বিচ্ছিন্ন একজন নাগরিক কিন্তু পুলিশের উর্দি তাকে বিশিষ্টতা দিয়েছে, রাষ্ট্রের যাবতীয় ব্যর্থতা দায় বহন করে টহল পুলিশ, সাধারণ নাগরিক তাদেরই সবচেয়ে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫বার পঠিত
পুষ্পিতার চার পর্বের লেখা পড়ে
০২ রা মে, ২০১১ রাত ৮:১০
[ মন্তব্য মডারেশনে রাখা সব সময়ই আপত্তিকর, সুতরাং মন্তব্যের বদলে আলাদা করে পোষ্ট লিখতে হলো ]
ভুমিকাঃ বিডিনিউজে জনৈক পুষ্পিতা চার পর্বের একটি লেখা লিখেছেন, প্রারম্ভিক পর্যায়ে সেখানে যুদ্ধাপরাধীর সংজ্ঞা দেওয়া হয়েছিলো, এর পর সেখানে দালাল আইন এবং আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ এসেছে, পরবর্তী পর্যায়ে এসেছে শেখ মুজিবের সাধারণ ক্ষমা...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২বার পঠিত
বিবাহ বহির্ভুত আলোচনা
২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৬
আমাদের রাজানুগত্য প্রবল, রাজপূত্রের বিবাহ হইবে এবং আমরা তহবন মাথায় তুলিয়া নাচিবো না এমনটা কদাপি হতেই পারে না। আমরা মুক্তকচ্ছ বিবাহ উদযাপন করছি, উইলিয়ামের বিয়ের কুর্তা বানিয়েছে কোন দর্জি, কোন সংগীত বাজবে বিয়ের মঞ্চে, কনের সাথে কে আসবে আর কি কি থাকবে বিয়ের মেন্যুতে সেসব নিয়ে শোরগোল উঠেছে গণমাধ্যমে। এটা...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪০বার পঠিত
দস্যুতা বিষয়ে কয়েকছত্র
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:১০
একদা সম্পদাহরণে দস্যুতা স্বীকৃত পন্থা ছিলো, অর্থনীতির পরিসর ছিলো ছোট, ফলে গ্রামভিত্তিক সভ্যতায় বাড়তি সম্পদ উৎপাদনে অসমর্থ গ্রামীণ সমাজের বলিষ্ঠ যুবারা সবাই দল বেঁধে তস্করবৃত্তি করতো, সে সময় থেকেই ডাকাতদের সমাজহিতৈষী ভাববার প্রবনতা শুরু। তস্করতা সমাজের উপকারে আসছে এমন ভাবনা থেকেই ডাকাতেরা নিজেদের দেশপ্রেমিক ও ত্রাতা ভাবা শুরু করেছিলো,...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮বার পঠিত
শ্রীজাতের সঙ্গে কাতিউশার গল্প
১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩০
এবার চট্টগ্রামের সবচেয়ে বড় প্রাপ্তি ছিলো শ্রীজাতকে খুঁজে পাওয়া।
কবিতার মানচিত্র বদলাচ্ছে ধীরে ধীরে, বাংলা কবিতায় যুগের হাওয়া হানা দিচ্ছে, অস্থির সময় আমাদের ভাবনাগুলোও বিক্ষিপ্ত দিন দিন, একটা কিছুতে দীর্ঘ সময় মনোনিবেশ কষ্টকর খুব। ব্যস্ত হাতে চ্যানেল বদলাতে বদলাতে আমাদের অবসর কেটে যায় আর সেইসব নির্লিপ্ত অবসরে শ্রীজাতের কবিতা চলে আসে,
আমাকে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২২বার পঠিত
খেলায় পাকিস্তানকে সমর্থন করা কে কিভাবে দেখছেন
০৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:০০
এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং দক্ষিণ আফ্রিকার কাছে এমন বাজে ভাবে না হারলে হয়তো বাংলাদেশ বি গ্রুপের চতুর্থ স্থান অধিকার করতো এবং ২৩শে মার্চ ঢাকায় প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান বাংলাদেশ খেলা হতো, কিন্তু বাংলাদেশ জঘন্য ভাবে হারায় এবং ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট অনেক বেশী হওয়ায় ২৩শে মার্চ...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৩বার পঠিত
উপাসনা ব্লগিং বুবস প্রতিযোগিতা
০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৪
আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন
এই মুহূর্তে সামহোয়্যার ইনের শীর্ষে ঝুলে আছে ভোটচাই বিজ্ঞাপন, ইমন জুবায়েরের পক্ষে ভোট চাওয়া এই পোষ্ট শীর্ষে ঝুলানোর কোনো স্বজনপ্রীতিকর ব্যাখ্যা হয়তো কতৃপক্ষের আছে, সচেতনতা কিংবা সবাইকে জানানোর বিষয়টাও হয়তো সামনে আসবে, কিন্তু এই শিরোণাম সেটাকে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৮বার পঠিত
উই হ্যাভ বলস
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩
বিশ্বকাপ উপলক্ষে ঢাকাকে যেমন খুশি সাজাও প্রতিযোগিতা চলছে এখন, সৈন্দর্য্যবর্ধন কিংবা দারিদ্রহরণ প্রতিযোগিতা চলছে সম্ভবত, বাংলাদেশের একটা ইমেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিসিবি কিংবা অন্য কোনো তত্ত্বাবধায়ক সংস্থা। তদারক করছে এমন কোনো ভাব ফুটে উঠে নি সম্পূর্ণ বিষয়টাতে, একটা এলেমেলো যেমন তেমন দায়সারা ভাবটাই প্রকট এখানে। । অনলাইন বুদ্ধিজীবী এবং অন্যান্য...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১০বার পঠিত





