
অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

অগভীর ভাবনা ১৮ খ : মধ্যবিত্ত চিহ্নিতকরণ প্রকল্প :-০
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:২৩
মধ্যবিত্ততায় উপচে পড়ে বাজারের থলে, সেই থলের ভেতরে উঁকি দিলেই ধরা পড়ে কারা প্রকৃত মধ্যবিত্ত। আমাদের মধ্যবিত্ত মানসিকতার গড়ন এবং মধ্যবিত্তের বিবর্তন বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে, ভবিষ্যতেও চলবে।
উপযুক্ত শব্দে চিহ্নিত হওয়ার আগেও সমাজে মধ্যবিত্ত শ্রেণীর উপস্থিতি ছিলো। উমোদারি আর মোসাহেবি করে জমিদারের তোষামুদি করে আয়েশে জীবন কাটানো মানুষগুলো ক্ষমতাবলয়ের...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫২বার পঠিত
অগভীর ভাবনা ১৮- ক, মধ্যবিত্ত চিহ্নিতকরণ প্রকল্প- :-
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
তথাকথিত দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের দারিদ্রতা পরিমাপের প্রচলিত নিয়ম আছে অনেকগুলোই। প্রত্যেক সমাজবিজ্ঞানী নিজস্ব কেতায় এই দারিদ্রের পরিসীমা নির্ধারণ করে থাকে। প্রতিদিনের আমিষ গ্রহনের মাত্রায় এমন একটি দারিদ্রতা মান নিয়ন্ত্রক সূচক, তেমনভাবেই আছে মৌলিক চাহিদা পুরণের সক্ষমতা নিয়ন্ত্রক সূচক, যেখানে যাচাই করা হয় একজন মানুষ দারিদ্রসীমার উপরে অবস্থান করছে যদি...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৯বার পঠিত
পথের গল্প ০৬
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
প্রায় প্রতিদিনই একই দৃশ্য চোখে পড়ে, বাসের লাইনে দাঁড়িয়ে আছি, চার পাশে অধৈর্য্য মানুষ রাস্তায় আশার নয়ন মেলে তাকিয়ে আছে। তবে প্রতীক্ষিত বাস আর আসে না। পাশের কাউন্টারের বাস আসলো, যাত্রী নিয়ে চলে গেলো, আবারও আসলো, আবারও যাত্রী উঠিয়ে চলে গেলো।
বাসের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আরও নতুন নতুন মুখ...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯০বার পঠিত
হুদাই
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০
সভ্যতা শুধু নদী আর নারী দখলের ইতিহাস নয়, সভ্যতা সময় সময় পেশাজীবিদের ভেতরের সংঘাত। কৃষক আর সৈনিকের সংঘাত সভ্যতা। ভুলুণ্ঠিত কৃষকের প্রতিরোধ আর পশ্চাৎসরণের উপন্যাস সভ্যতা।
নগরের পত্তন হতো নদি অববাহিকায়, পলল জমিতে মানুষ স্থানু হতে শিখেছিলো, সেই থেকে নদী ও সভ্যতা সমার্থক। কৃষিজীবি মানুষের সংস্কৃতির সাথে নাগরিক মানুষের সংস্কৃতির যোগাযোগ...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৯বার পঠিত
অর্থনৈতিক কবিতা
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৬
টিকে থাকবার প্রধান শর্ত এড্যাপটিবিলিটি
তাই বড় বড় দেশ ধ্বসে পড়লেও
কায়েক্লেশে টিকে থাকে আমাদের অর্থনীতি।
যদিও ঋণ করে ঘি খাওয়া নেই।
তবুও কস্ট কাটিং আর বাজেট ম্যানেজমেন্ট,
দেউলিয়া পিতৃরাষ্ট্র।...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৭বার পঠিত
গত কাল-
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬
সারাদিন বিভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হয়ে যখন বাসায় ফিরে আসি তখন সারাদিনের ধকলে শরীর জুড়ে ক্লান্তি আমার। তবে ঘরে ফিরবারও আয়োজন থাকে, তাই লোকাল বাসের ভীড়ে চিড়েচ্যাপ্টা হয়ে, ভাই পা সামলে, ভাই গায়ের উপরে উঠে পড়বেন না কি, ভাই দেখে চলতে পারেন না, ইত্যকার প্রকাশিত ও অপ্রকাশিত আপত্তি ও গালিগালাজ...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৯বার পঠিত
অযথা -
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
আজ অঘোষিত ছুটির দিন ছিলো শহরে।
গত ৩ দিন ধরেই একটানা ঝিরঝিরে বৃষ্টিতে তেমন রোমাঞ্চিত হওয়ার উপকরণ ছিলো না। বরং এই বৃষ্টি গায়ে মেখেই দৈনন্দিন জীবনযাপনের হ্যাপা সহ্য করতে হয়েছে। রাস্তায় নামলেই ভিজে একশা হয়ে ঘরে ফেরার সমস্ত পথ শীতে কুঁকড়ে থাকা।
শাওয়ারের নীচে ভুল করে দাঁড়াতে চেয়ে, পানির তীক্ষ্ণ শীতল শরবিদ্ধ...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৬বার পঠিত
শিশুশিক্ষা ০৬
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৮
আমাদের বড় হওয়ার পথে কত বিভ্রান্তি ছড়ানো ছিলো সেটা বুঝতে পারি নি আগে কখনও। ইদানিং ছেলেকে দেখে বুঝছি আমরা বড়রা কত বিভ্রান্তিতে ফেলে দেই শিশুদের।
বর্ণমালার সিডি কিনে আনবার পর সেটা যাচাই করে দেখে ঠিক করেছিলাম শুধুমাত্র বাংলা বর্ণমালা অংশটিই আপাতত ছেলের দ্রষ্টব্য হবে। সুতরাং ছেলের সাথে আমিও বাংলা বর্ণমালার...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৬বার পঠিত
শিশু শিক্ষা ০৫
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪০
যে পুস্তক পাঠ করিলে সঠিক ভাবে বাংলা ভাষা বলতে ও লিখতে পারা যায় তাহাকেই বাংলা ব্যকরণ বলে। মনে হয় এমন একটা সংজ্ঞা পড়েছিলাম কিলাশ ফাইভে।
এখনও যে সেই সংজ্ঞার বাইরে গিয়ে কিছু ভাবতে শিখেছি এমন নয়। নোয়াম চমস্কি যখন বলেন অর্থবোধক বাক্য গঠন শিক্ষার একটা সহজাত প্রবৃত্তি শিশুদের আছে। শিশুরা বড়দের...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৬বার পঠিত
শিশুশিক্ষা 04
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জনক নিশ্চিত ভাবেই গোয়েবলস। গোয়েবলসীয় কেতায় কানের পাশে ক্রামাগত আউড়ে যাওয়া উচ্চারণগুলোকে আমরা চিহ্নিত করি, মস্তিস্কে তাদের চিত্ররূপ ধারণ করি, এবং উপযুক্ত উদ্দীপনা পেলেই সেই চিত্রকল্পের শব্দরূপ উপড়ে দেই জনারণ্যে।
বাংলাদেশের শিশুশিক্ষা সম্পর্কে এই বিষয়টা নিশ্চিতভাবেই অঙ্গীভুত হয়ে আছে। যদিও পারিবারিক অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করেই আমাদের শিক্ষাব্যবস্থায়...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫২বার পঠিত




