আমার প্রিয় পোস্ট

পেপল পেপল পেপল!!! কিছু সমস্যা, কিছু সমাধান!!!

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৩

শেয়ারঃ
0 2 0

অনেক দিন পর লিখতে বসলাম। বাংলা টাইপ স্পীড ভাল না, তাই লিখতে চাইলেও লিখতে পারি না।
এখানে অনেকেই দেখলাম পেপলে একাউন্ট খুলতে পারছে না, আমাকেও অনেকে প্রশ্ন করেছে, বিস্তারিত লিখতে বলেছে। তাই

আজকে একটু লিখার চেষ্টা করলাম, দেখি কতটুকু লিখতে পারি।

### সবাই জানেন পেপল বাংলাদেশ সাপোর্ট করে না। এটা কিন্তু পেপলের দোষ না, দোষ আমাদের দেশের সরকারের।

আমাদের দেশের সরকারের ধারনা, পেপলের মাধ্যমে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাবে। কত বড় বেকুব চিন্তা করতে

পারেন??? সারা দুনিয়ার বড় বড় দেশ থেকে শুরু করে, নেপাল-ভুটানের মত ছোট দেশ পেপল ব্যাবহার করছে। তাদের কিছু

হচ্ছে না, আমাদের ক্ষতি হচ্ছে!!! চিন্তা করতে পারেন কত বড় বড় জ্ঞানী মানুষ আমাদের দেশ চালাচ্ছে!!! তারা যদি একটু

সচেতন হত, তাহলে আজকে আমরা অনলাইনে অনেক কাজ করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করতে পারতাম।

ফ্রীলেন্সের কাজগুলো করে খুব সহজে পেপলের মাধ্যমে দেশে টাকা আনতে পারতাম। এইসব কথা চিন্তা করে খুব দুঃখ লাগে,

তাই আপনাদের সাথে শেয়ার করলাম, বিরক্ত হইয়েন না।

### পেপল খুলা কঠিন কিছু না। ফরমটা ঠিক মত পুরন করুন, দেশের নাম দিতে হবে ইন্ডিয়া, রিজিওন দিবেন বাংলাদেশ।

ঠিকানাটাও বাংলাদেশের দিবেন, পোষ্টাল কোড বাংলাদেশেরটা দিবেন। যে বিষয়টা সবাই বুঝতে পারে না সেটা হল ফোন

নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিবেন, কিন্তু "+৮৮০" এই গুলো ছাড়া। মানে আপনার নাম্বার যদি হয় ০১৮১৩১২৩৪৫৬,

তাহলে "০" বাদ দিয়ে লিখবেন ১৮১৩২৬৭৬৩৪। আশা করি হয়ে যাবে। একাধিক একাউন্ট না খোলা ভাল।

### পেপল টাকা দিয়ে কি করবেন? টাকাতো দেশে আনা যায় না। আনা যায়, যদি যে সব দেশ পেপল সাপোর্ট করে সেই সব

দেশে আপনার কোন পরিচিত বা বন্ধু থাকে, তাহলে তাকে দিয়ে পেপল টাকা দেশে আনাতে পারেন। তাছাড়া, পেপল দিয়ে করা

যায় না এই রকম কাজ অনলাইনে খুব কম আছে। যেমন, কোন ভাল সফটওয়্যার কিনবেন, সেটা অনলাইনে সরাসরি পেপল

দিয়ে কিনতে পারবেন। ই-বুক, মুভি, গান বা কোন ওয়েব সাইটের মেম্বারশিপ, এই রকম অনেক কিছু কিনতে পারবেন।
### আপনার যদি কোন ওয়েব সাইট বানানোর বা কোন গ্রাফিক্সের কাজ বা অন্য কোন কাজ করানোর দরকার হয়, তাহলে

ফ্রীলেন্সের সাইটে গিয়ে বিদেশি কাউকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন এবং তাকে পেমেন্ট করতে পারেন পেপল দিয়ে।

### বাংলাদেশে এখন অনেকের রেপিডশেয়ার একাউন্ট দরকার হয়, আপনি রেপিডশেয়ারের ওয়েব সাইট থেকে পেপল দিয়ে

একাউন্ট কিনে, সেটা আবার রিসেল করতে পারেন। কাজটা ২ভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি সরাসরি পেপল দিয়ে

প্রিমিয়াম একাউন্ট কিনবেন। প্রিমিয়াম একাউন্ট ৩০ দিন, ১০০০ রেপিড পয়েন্ট হছে ৬.৯৯ ইওরো বা ৯.৯১৯৫০৯ ডলার। যদি,

১ ডলার=৭০টাকা হয়, তাহলে ৯.৯১৯৫০৯ ডলার = ৬৯৪.৩৬৫৬৩ টাকা। কত দিয়ে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার।

আর ৩মাস, ৩০০০ রেপিড পয়েন্ট হছে ১৬.৯৯ ইওরো বা ২৪.১১০৫০৯ ডলার, ৭০টাকা হিসাবে ১৬৮৭.৭৩৫৬৩ টাকা। এখন

বাংলাদেশের অথরাইজড রেপিডশেয়ার রিসেলারের ওয়েব সাইটে যান- ক্লিক করুন । দেখেন কত

দিয়ে সেল করছে, ৩০ দিনের একাউন্টে লাভ কম হলেও ৯০ দিনের একাউন্টে ভালই লাভ হবে, কি বলেন?
আর যদি সরাসরি রেপিডশেয়ার রিসেলার হতে চান, তাহলে প্রথমে আপনাকে প্রিমিয়াম একাউন্ট কিনতে হবে তারপরে এই

লিঙ্ক- ক্লিক করুন এ গিয়ে একাউন্ট খুলতে হবে। যদিও এরা

এই পেইজে পেপলের কথা লিখে নাই, কিন্তু যারা প্রিমিয়াম মেম্বার তারা পেপল দিয়ে রিসেলার হতে পারবে।

### বিভিন্ন ওয়েব সাইট আছে যারা হোস্টিং, ডোমেইন ইত্যাদি সেল করে, তাদের কাজ থেকে পেপল দিয়ে কিনে নিতে

পারেন। তবে সেই ক্ষেত্রে ভাল ভাল কোম্পানিগুলো ভেরিফাইড (verified) পেপল একাউন্ট না হলে সেল করে না।

[ প্রশ্ন হচ্ছে, ভেরিফাইড একাউন্ট কোথাই পাবেন? কিভাবে করতে হয় বা সুবিধা কি? আমার পেপল একাউন্ট ভেরিফাইড

একাউন্ট! আপনারা যদি ভারিফাইড করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভেরিফাইড কিভাবে করে?

International Credit Card অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে। যেহেতু, আমাদের দেশ পেপল সাপোর্ট করে না, তাই

আমরা এইগুলো দিয়ে একাউন্ট ভেরিফাইড করতে পারব না। তাহলে আমি কিভাবে করলাম? আমি করেছি ইন্ডিয়ান এক ফ্রেন্ড

এর মাধ্যমে। সে এই ব্যবসাটা করে। কি লাভ ভেরিফাইড হয়ে? ভেরিফাইড না হলে সব সময় একটা রিস্ক থাকে, কখন

একাউন্ট বন্ধ করে দেয় তার কোন ঠিক নাই। তবে, ভই পাইয়েন না, আমি ভেরিফাই ছাড়া দেড় বছরের বেশি পেপল ব্যবহার

করেছি এবং অনেক লেন দেন করেছি। ভেরিফাই না হলে এই একটা সমস্যা, আরেকটা হচ্ছে মাসে ৫০০ ডলারের বেশি লেন

দেন করতে পারবে না, এটাকে বলে লিমিটেট (Limitet) একাউন্ট। ]

[ আমি চেষ্টা করছি, কোন একটা ভাল হোষ্টিং কোম্পানির রিসেলার হতে। হতে পারলে, আপনারা আমার কাছ থেকে পেপল

দিয়ে কিনতে পারবেন। দোয়া করবেন যেন সফল হই। ]

### স্কাইপি, ইয়াহু বা অন্য কোন কোম্পানি থেকে পেপল দিয়ে ক্রেডিট কিনে বিভিন্ন দেশে মোবাইল বা ল্যান্ড ফোনে কল বা

এসএমএস করতে পারেন।

### অনেকেই আছে যাদের বিভিন্ন কাজে পেপল টাকা প্রয়োজন হয়, তাদের কাছে সেল্ করে দিতে পারেন। আমারতো প্রায়ই

কিনতে হয়। আপনাদের থাকলে আমার সাথে একটু যোগাযোগ করবেন।

এছাড়া আরো অনেক কিছু করা যায়, কিন্তু মনে আসছে না। মনে আসলে এখানে লিখবো বা আরেকটা পোষ্ট দিব। আপনাদের

কোন প্রশ্ন থাকলে করতে পারেন, চেষ্টা করব উত্তর দিতে, না পারলে মাপ করে দিয়েন।

সবাই ভাল থাকবেন...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৪
অমাবশ্যার চাঁদ বলেছেন: পৃথীবি ভাইয়া আপনার ই-মেইল এড্রেসটা দিবেন প্লিজ

২. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৬
নির্ভয় নির্ঝর বলেছেন: পড়ে ভালো লাগল। :)

+++++++


ভাইয়া, আপনার ই-মেইল অ্যাড্রেসটা আমাকে দেয়া যাবে প্লিজ?

৩. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:১২
পৃথীবি বলেছেন: আপনাদের ভাল লাগলো জেনে আমারও ভাল লাগলো।
আমার id-
৪. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:১২
সািদক বলেছেন: চেষ্টা অনেক করেছি। দেখি আবার...
৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৪
সািদক বলেছেন: এভাবে পার্সোনাল, প্রিমিয়ার না বিজনেস একাউন্ট খুলতে পারা যাবে?
২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: প্রথমে পার্সোনাল খুলুন। তারপরে আপগ্রেড করতে পারবেন।

৬. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:২০
সািদক বলেছেন: জনাব, ক্রেডিট কার্ড নাম্বার যে লাগে??? এইডা কই পাই??
২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: একাউন্ট খুলতে ক্রেডিট কার্ড নাম্বার লাগে না। খুলার সময় এই রকম একটা পেইজ আসে, কিন্তু নিচে লিখা আছে, পরে এড করতে পারবেন।

২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ!

৮. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩২
সৌরভ সাখাওয়াত বলেছেন: পোস্টটা হয়তো অনেকের কাজে লাগবে। ভালো।
কিন্তু এই লাইনটা ভালো লাগলো না:

"দেশের নাম দিতে হবে ইন্ডিয়া, রিজিওন দিবেন বাংলাদেশ। "

কঠোর আপত্তি জানালাম।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: কোন উপাই নাইরে ভাই, আমারো খারাপ লাগে। বাংলাদেশ দেওয়া যাবে না।

৯. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৬
মিশু কুতুবি বলেছেন: খুবই উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমার মেইলে একটা মেইল দিবেন... আপনার সাথে যোগাযোগ করতে হবে।
আমার মেইল...




১০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৭
পথে-প্রান্তরে বলেছেন: ধন্যবাদ আপনাকে। দেশে টাকা আনার দুশ্চিন্তায় আমি কিছুদিন ফ্রি-ল্যান্সিং করে ছেড়ে দিয়েছি । ঝামেলা আর কত সহ্য হয় বলুন ? প্লাস ।
১১. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১০
সািদক বলেছেন: পে-পলের এ্যাকাউন্টে টাকা জমা দেব কিভাবে??? টাকা না থাকলে তো কিছুই কেনা যাবেনা?
২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: ফ্রীলেন্সিং বা অনান্য অনলাইন কাজ করে আয় করতে পারেন (অনান্য অনলাইন কাজের উপর একটা পোষ্ট দেয়ার ইচ্ছা আছে)। বাংলাদেশে অনেকের পেপলে টাকা আছে, তাদের কাছ থেকে কিনতে পারেন।

১২. ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৬
'লেনিন' বলেছেন: ভ্যারিফায়েড পে-প্যালে ঝামেলা হয়না কথাটি ভুল। আমার প্রায়ই ঝামেলায় পড়তে হয়। আমি কানাডিয়ান পে-প্যাল ব্যবহার করি। আপনি লিগ্যাল এগ্রিমেন্ট পড়লেই বুঝবেন ওরা কেমন বাহাদুরি করতে পারে।

আমার প্রায় দু-এক মাস পর পর ভ্যারিফাই করতে হয়। যেহেতু কাজিনের একাউন্ট ব্যবহার করি ওকে তাগাদা করতে হয় ওর ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড ও ঠিকানা ভ্যারিফাই করতে। তো বুঝতেই পারছেন ভ্যারিফাই করা থাকলেও ভোগান্তির শেষ নেই।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: একবার ভ্যারিফায়েড হলে, আর কোন ঝামেলা হওয়ার কথা না। ভ্যারিফায়েড হওয়ার পরে যদি ব্যাংক একাউন্ট বা ক্রেডিট কার্ড এর মেয়াদ শেষও হয়ে যায়, তাও কোন সমস্যা হয় না, আবারও ভেরিফায়েড হওয়ার কোন দরকার নাই।
আমার কার্ড এর মেয়াদ ১ বছর এবং কার্ড এ ৩ ডলার আছে। আপনাদের কারো দরকার হলে আমাকে বলতে পারেন। খরচও খুব কম।

১৩. ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৯
একলা একজন বলেছেন: একাউন্ট একবার ভ্যারিফাই করা হয়ে গেলে (ব্যাংক একাউন্ট) কখনই সমস্যা হবার কথা নয়
১৪. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৩
পৃথীবি বলেছেন: একলা একজন বলেছেন: একাউন্ট একবার ভ্যারিফাই করা হয়ে গেলে (ব্যাংক একাউন্ট) কখনই সমস্যা হবার কথা নয়.

১০০% Right!!!
১৫. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩০
'লেনিন' বলেছেন: "আমার কার্ড এর মেয়াদ ১ বছর এবং কার্ড এ ৩ ডলার আছে। আপনাদের কারো দরকার হলে আমাকে বলতে পারেন। খরচও খুব কম।"

ব্রাদার, পে-প্যাল দিয়েই আমার সমস্ত লেনদেন হয়। ২০০৭ সাল থেকে ব্যবহার করছি। আমি আউটসোর্সিং করি বুঝতেই পারছেন। আর আমার পে-প্যালের তুলনায় আপনারটি বেশি ভ্যালিড নয়। সুতরাং...
১৬. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৫
'লেনিন' বলেছেন: আরেকটু বললে বলতে হয় গত মাসদুয়েকের মধ্যে ব্যক্তিগত কেনাকাটাই ছিলো প্রায় ৬০০ডলারের। তাই ভ্যারিভাইড হলে বা না হলে কী হয় আমার চেয়ে ভালো কারো জানা থাকার কথা নয়। আমার এক স্টুডেন্ট বাংলাদেশে বসে নিউইয়র্ক এক্সচেঞ্জের স্টক কেনাবেচা করে তার গুগল চেকআউট এবং আমেরিকান EIN কার্ড পর্যন্ত আছে। তারও পে-প্যাল বাতিল হয়েছে বিস্তর টাকাসহ। কারণ আপনার মতো পন্থা অবলম্বন করেছিলো।
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি দেড় বছরেরও বেশি সময় ধরে আনভেরিফায়েড পেপল ব্যবহার করেছি এবং ১০০ ডলারের উপরে লেনদেন করেছি। আমার কোন সমস্যা হয় নাই। আমি বুঝতে পারছি, আপনি আমার চেয়ে অনেক কিছু বেশি জানেন, কিন্তু অনেক বড় বড় মানুষও ছোট ছোট ভুল করে। এখানে ব্যবহার করার কিছু নিয়ম আছে, যেটা সবাই বুঝে না।
আপনি বলেছেন, "আমার পে-প্যালের তুলনায় আপনারটি বেশি ভ্যালিড নয়।" ভ্যালিড তো ভ্যালিড, এখানে কম বেশি কোন কথা আছে নাকি???

১৭. ২৮ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: সৌরভ সাখাওয়াত বলেছেন: পোস্টটা হয়তো অনেকের কাজে লাগবে। ভালো।
কিন্তু এই লাইনটা ভালো লাগলো না:

"দেশের নাম দিতে হবে ইন্ডিয়া, রিজিওন দিবেন বাংলাদেশ। "

কঠোর আপত্তি জানালাম।




---- সৌরভ , এইটা আমার ও খারাপ লাগছে। কিন্তু উপায় নাই। আপত্তিওটা লেখকরে না জানাইয়া সম্ভব হলে আমাদের দিগগজ অর্থ-নীতি কর্তাদের জানাও। তাদের অনেক ডিগ্রী, অনেক অভিজ্ঞতা, অনেক প্রশিক্ষন। তারা প্রচলিত ব্যাংকিং সিস্টেমের বাইরে অনলাইন লেনদেন বুঝে উঠতে পারেন না কেন?
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১:৫১

লেখক বলেছেন: আপনার সাথে একমত!

১৮. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৩
একলা একজন বলেছেন: জনাব লেনিন আপনি বহুত তালেবান লোক বোঝা যাচ্ছে। আপনার কয়টা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে? এই অধমের আছে ১৩ টি। সবগুলোই গোল্ড অথবা প্লাটিনাম। সর্বনিম্ন ক্রেডিট লিমিট ৫০০০$। নিজে কিছু জানলেই যে অন্যরা কিছু জানতে পারে না, এই ধারণা ত্যাগ করুন।
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

১৯. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২৭
পাভেল বলেছেন: আমার account টা Varifide করতে please help করুন। My email ID:
২০. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪৮
পাভেল বলেছেন: আমার account টা Varifide করতে please help করুন। My email ID:
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: Please chat with me-

২১. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৩
মারূফ মনিরুজ্জামান বলেছেন: If you use Paypal from Bangladesh- there could be problem as the verification process itself will be illegal- you can not impersonate other person- it is OK if you don't get caught- But IP address could be a factor- if you do a lot of transaction from Bangladesh they may try to verify manually-

This is really a pain-

[Sorry Unijoy is not working]
২২. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৮
'লেনিন' বলেছেন: @একলা একজন: গালি তো দিয়ে ফেললেন, আত্মম্ভরিতা ভালো নয়। আমার একটিও ক্রেডিট কার্ড নেই। আর কাজ করে খেলে তালেবান হয়ে ভিক্ষা করতে হয়না। আবার এডসেন্স খুলে বসে মাছিও মারতে হয়না।
২৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৪
ছায়ার আলো বলেছেন: পেপ্যাল থেকে টাকা মানিবুকার্স এ ট্রান্সফার করে মানিবুকার্স থেকে ব্যাংক একাউন্টে আনা যায় (যদি ব্যাংক সুইফট সাপোর্ট করে)। মানিবুকার্স এর চার্জ ও মনে হয় অন্য মানি ট্রানস্সফার সাইট গুলার চাইতে কম।
ধন্যবাদ ভালো পোস্টের জন্য।
২৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৬
হামিদ পায়োনিয়ার বলেছেন: পৃথিবী ভাইয়া, একাউন্টতো খোলা হল। এবার ভ্যারিফাই করে দেন। তাছাড়া আমার কিছু ডলার প্রয়োজন (পেপল একাউন্টের জন্য)
আশা করি সাহায্য নিশ্চয়ই পাবো।
hamidpioneerএ্যাটইয়াহু.কম(☎⓿❶❾❷❷❶❺❷❷❶❺)

₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪
HELP ME PLEASE.
২৫. ১২ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
robot_eee বলেছেন: অনলাইনে উপার্জনের টাকা বাংলাদেশে কিভাবে তুলবো??

 

মোট সময় লেগেছে ০.৯৯৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রেহান। খুব সাধারণ, কিন্তু ভাল মানুষ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ