আমার প্রিয় পোস্ট
- একটা লাইক দিয়া যান
- শয়তান
- চিঠি- - মাহী ফ্লোরা
- যে কবিতা লিখে কবি হয়েছিলেন নন্দিত অথবা নিন্দিত.... - দস্যু রত্নাকর
- জনপ্রিয় কথা সাহিত্যিক হূমায়ূন আহমেদের ১৬০ টি উপন্যাস ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই... - জবরুল আলম সুমন
- কেমন হয় যদি আপনার মরিচ গাছে একসাথে পাঁচশত মরিচ ধরে, তাও একেকটি ছয় ইঞ্চি লাম্বা সারা বছর জুড়ে । - ময়নামতি
- শরতের একদিন অথবা শেষ দিনটাতে.... - মাহী ফ্লোরা
- কেউ কখনও খুঁজে কী পায়... - হাসান মাহবুব
- নস্টালজিয়া... চার দেয়ালে বন্দি ভোরের ঘুম' - নস্টালজিক
- আমি আয়না বলছি.....

- নাআমি
-
“বাবা যখন রন্ধনশিল্পী”
- ইষ্টিকুটুম
- চির রহস্যময় কিংবদন্তী-খনা!!! - শায়মা
- ভালো থেকো - মহাবিশ্ব
- বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর অফিসিয়াল থিম সং এবং কিছু আনঅফিসিয়াল কথাবার্তা..... - নস্টালজিক
- আপনি নিশ্চিত চমকাইবেন যদি না জেনে থাকেন!(মিস করছেনতো মরছেন)

- হাসান জোবায়ের
- এক কিশোরী মেয়ের বেড়ে উঠা আর এক প্রেমিকের মৃত্যু - রাত্রি২০১০
- রিমান্ডের তিন রত্নকে নিয়া হিটলার বাবাজি একটা ভাষণ দিছেন! - ছন্নছাড়ার পেন্সিল
- কোয়ান্টাম দিদিমার রাজ্যে! - ম্যাভেরিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- অক্ষরদায় , ক্লান্তিকাল , অবেলার ভূমিকায় - অন্ধ আগন্তুক
- গল্পঃ রূপার কাঁকন - শেখ আমিনুল ইসলাম
- রিকশাপেইন্টার ও অন্যান্য কবিতা - অমিত চক্রবর্তী
- ...এবার বাংলাদেশী পয়সার ছবি... - আকাশদেখি
- 'গুরু' জেমস নিয়ে কয়েক ছত্র ... - দারাশিকো
- ~~এক টুকরো গোধূলি~~ - আকাশনীল
- আমি কোন শব্দকর নই - শিরীষ
- প্রিয় কবির মৃত্যুবার্ষিকী এবং আমার দীর্ঘ নিকটির কারণ - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- বহুদিন কোন কবিতা লিখিনা... - সুনীল সমুদ্র
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- গল্প: প্রিয়তম দুঃখ - নির্ঝর নৈঃশব্দ্য
- শুভ জন্মদিন, চতুষ্কোন!
- হোদল রাজা
- ঘুড়ি ছেঁড়ার দিন (২) - কথক পলাশ
- ভেনিস আমার স্বপ্নের ভেনিস (শেষ পর্ব) - জুন
- তুমি কি ওকে চেন নি পৃথিবী? - সোহায়লা রিদওয়ান
- আলোয়-অন্ধকারে (গল্প) - আহমেদ রাকিব
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- ছোট ছোট ছোটবেলা , ভালো ভালো ভালোলাগা - শায়মা
- ডুবে আছি আবুল হাসানে - রাহা
- গল্প: ডুবোজ্বর - নির্ঝর নৈঃশব্দ্য
- বিদায় পৃথিবী- k-79er34b নক্ষত্রপুন্জের C-37 গ্রহে নিমন্ত্রণ রইলো - k-79er34b
- যাপিত জীবন - আহমেদ রাকিব
- পাপগল্প: কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর... - পাপতাড়ুয়া
- Tie ur shoes with new Different Style - রানা
- আন্দিজের গান - দ্রোহি
- যাই বল না - তনুজা
- তিল-গপ্পো> বৃত্তে প্রবেশ নিষেধ! - আশরাফ মাহমুদ
- জীবন এক অপূর্ব তুর্কি ঘোড়া ! - সোহায়লা রিদওয়ান
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- তোমাকে শুনলাম আজ বহুদিন পর............. - সুলতানা শিরীন সাজি
- কেউ বলে ভাল, কেউ বলে সুন্দর, আর কেউ কিছুই বলেনা, শুধু + দিয়ে যায়। - মেহেরুবা
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আইজ আম্রার পানু ভচের জন্মদিন
- লিটল হামা
- ছোটগল্প: কালিদহের কূহক - আকাশচুরি
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- প্রিয় - বাবুনি সুপ্তি
- সময়গুলো সব এমনি করেই কোথায় যেন চলে যায়!! - ত্রেয়া
- শান্তিনিকেতন -দ্বিতীয় পর্ব - দীপান্বিতা
- *আপডেট সহ * বর্ষপূর্তির কত কথা
!! [ তেলাপোকা ও একটা পাখি আমি ও একটা লেখক
!!... ] - বোহেমিয়ান কথকতা
- প্যারানয়েডের ডিফেন্স মেকানিজম - হাসান মাহবুব
- নির্লজ্জ পদাবলী-১( হৃদয় চেয়োনা, নারী ।) - তায়েফ আহমাদ
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৫ > অচেনা আঁধারে বাবার তালাশ - মনজুরুল হক
- একজন সাধারণ বাবার অতি সাধারণ গল্প! - চতুষ্কোণ
- দেবদূতের বিবাহনামা ----- ৬ - শান্তির দেবদূত
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- শ্রাবণ আমার মায়ের চোখে - চতুষ্কোণ
- বলো, কে চায় বদলাতে? - দেবদারু
- আমি হয়তো জানিই না আমার ফাঁসির আদেশ হয়ে গেছে! - অমি রহমান পিয়াল
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- কার নেতৃত্বে শিবিরের বোকা গুলা জীবন দেয় ? - রাগ ইমন
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- গল্প: হাওয়াচুর - নির্ঝর নৈঃশব্দ্য
- অন্ধকারের গান অথবা একটি নিছক সাদাকালো ভালোবাসার গল্প - আহমেদ রাকিব
মামা কাহিনী

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯
ছোট বেলায় বার্ষিক পরীক্ষা কেমন হবে তার চেয়েও বুঝি বেশী টেনশন ছিল পরীক্ষা কখন শেষ হবে। পরীক্ষা শেষ মানে পরদিনই মামাবাড়ি- প্রায় দু'মাসের জন্য।
আর মামা বাড়ী মানেই মুক্ত স্বাধীন জীবন। যে আম্মু বছরের দশটা মাস আমাদের দুই ভাইরে কঠিন রিমান্ডে রাখতেন
তিনিও এ দু'মাসে আমাদের কিছুই বলতেন না।
আমার বড় দুই খালার ছেলেরা অর্থাৎ খালাত ভাইয়েরাও এইসময় চলে আসত মামাবাড়ি। আমরা সব সমবয়সী খালাত ভাই আর একমাত্র মামাত ভাই নিপু ( সেইসময় আমাদের কোন মামাত বা খালাত বোন আছিল না। তাই মেয়ে বিষয়ক কুন জটিলতাও
ছিল না) সবাই একসাথে। খেলা-ধুলা, দুষ্টামি-বান্দরামী, চুরি-চামারীর সে যেন এক মহাউৎসব।
![]()
এই সময় মামাবাড়ী থাকার আরেকটা বড় সুবিধে হলো বার্ষিক পরীক্ষার রেজাল্ট আমরা মামাবাড়ী বসেই পেতাম। তাই রেজাল্ট নিয়ে আব্বুর ধমকিধামকির ভয়ও ছিলনা।
আব্বু অফিস থেকে ফোন করে আম্মুকে আমাদের রেজাল্টের খবরটা দিতেন।
এইরকম একদিন সকাল বেলা দশটা এগারটার দিকে আব্বু ফোন করেছে, ওদের ত রেজাল্ট দিল।
আম্মু বলল, কার কি অবস্থা ?
- আমার চতুষ্কোন আগের মতই, চারে ছিল চারেই আছে।
আম্মু বলল, রনির রেজাল্ট কি ? (আমার বড় ভাই)
- তোমার ছেলে পচিঁশ থেকে সাতাশে গেছে।
আম্মু ঠেস দিয়া কইল, রেজাল্ট ভাল করলে তোমার ছেলে আর খারাপ করলেই আমার।
আব্বু হয়ত ওপাশ থেকে ভাব নিয়া কইছে, আমার ছেলে কখনও খারাপ করে না।
আম্মু এপাশ থিকা জাঝা মারল, এ্যাঁ কি আমার মহাপন্ডিত !!
আমি পাশ থেকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আম্মু আমার রেজাল্ট কি ?
আম্মু কইল,তুমি আগের মতোই আছো। ( বুক থিকা যেন একটা পাত্থর নামল ) ![]()
এইবার ভাইয়া মিনমিন কইরা কইল, আমারটা ?
আম্মু ঝাড়ি দিয়া কইল, তোমার উন্নতি হইছে। পঁচিশ থেকে সাতাশ এ গেছ। পিছন থিকা মামা আইয়া কইল, দুরঃ দুই-তিন এদিক ওদিক কিছু না। এইবার তিন পা পিছাইছে আগামী বার ছয় পা আগাবে। কি মামা আগাবি না ?
ভাইয়া মাথা নেড়ে জানাল আগাবে। ( মাথা নাড়ানো দেখে মনে হলো কনফিডেন্স বড়ই কম )
মামা বাকী সব ভাইগো উদ্দেশ্য কইরা কইল, এদের রেজাল্ট ভাল হইছে। সবাই চল, বাবুর হাট বাজার গিয়া মিষ্টি খামু। এই কথা শুইনা সবাই ত ফাল দিয়া উঠল আর আমাদের দুই ভাইয়ের অসাধারন
রেজাল্টের জন্য মনে মনে বুঝি একশ একটা ধন্যবাদও দিয়া দিল।
বাবুর হাট বাজার গিয়া বুজলাম মামার আসল উদ্দেশ্য কি আছিল। আমগো সবডির মাথায় কদমছাট দিয়া
মিষ্টি খাইয়া তারপর বাড়িত ফিরলাম। বাড়ি আইয়া ঘরে ঢুকনের আগেই সবডি মিল্লা ঝাঁপ দিয়া গিয়া পড়লাম পুকুরে, মামাও বাদ যায় নাই।
ডুবাইতে ডুবাইতে চোখ লাল কইরা ফেলছি এমন সময় আইল মরার বৃষ্টি। মামা কইল, কাপড় চোপড় ভিজব। তাড়াতাড়ি ঘরে চল।
দুপুরে ভাত খাইতে বসছি; মামা তার সব ভাগিনাদের উদ্দেশ্য কইরা কইল, মামা ভাল না মামানি ভাল ? (এই প্রশ্ন মামানির সামনে হরহামেশাই করেন)।
আমরা একসাথে আওয়াজ দিয়া কইলাম, মামা।
মামা কইল, মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে।এই কথা আমরাও সুরে সুর মিলাইয়া কইলাম।
আমি একফাঁকে আস্তে কইরা কইলাম, মামানিও ভাল। মামানির রাজা বাদশা আর চোরের গল্প না শুনলে আমার রাতে ঘুম আসে না।
মামা খেইপা গিয়া কইল, যা! তুই আমার ভাগিনা না। তোর মামানির ধারে যা।
মন খারাপ কইরা মামার পাশ থেকে উঠে মামানির পাশে গিয়া বসলাম। মামানি আমারে কাছে টাইনা কইল, এইটা আমার সবচে লক্ষী ছেলে। সংগে সংগে মন পুরা ভাল হয়ে গেল ![]()
দুপরের খাওয়া শেষ অথচ বাইরে বৃষ্টি থামার নাম নাই। আকাশের কপালে আজকা ঠাডা পড়ছে
।খেলাধুলা বন্ধ তাই সব ভাইয়েরা মিল্লা মামা মামানির সাথে বিটিভিতে রাজ্জাক কবরীর সিনেমা দেখতে বসলাম। মামানির কোলে গিয়া বসব তারও উপায় নাই, মামা কোলে মাথা রাইখা আরামসে টিভি দেখতেছে।
হঠাৎই শুরু হলো রাজ্জক কবরীর বৃষ্টি ভেজা হেভ্ভী রোমান্টিক একটা গান। সেই গান দেইখা মামানির মনে কী হইল কে জানে মামারে কইল, দেখছ কি সুন্দর গান গাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। কী রোমান্টিক !
মামা কইল, এইখানে রোমান্টিকের কি আছে ?
মামানি মুখ ঝামটা দিয়া কইল, এইসব তুমি কি বুঝবে, তোমার মধ্যে এসব থাকলে ত।
- বুঝুমনা মানে! রাজ্জাকের এই ছবিও আমি হলে গিয়া সাত বার দেখছি।
- বুঝ বলেইতো খাওয়া-দাওয়া, ঘুম আর ব্যবসা। এছাড়া তোমার দুনিয়ায় আর কিছু নাই।
তখন খুব বেশী ছুডু আছিলাম। মামা মামানির কথার মানে বেশিরভাগই বুঝি না কিন্তু এইটুক বুঝছি পরিস্হিতি সুবিধার না।
মামা আর কোন কথা না বইলা আমগোরে অবাক কইরা দিয়া দুইহাতে মামানিরে কোলে তুইলা নিয়া কইল, চল বৃষ্টিতে ভিজি।
মামানি ভীষন লজ্জা পাইয়া কইল, আহঃ ছাড় ! কি কর ভাগিনাদের সামনে !
মামা কইল, তুমি ভাগিনাদের সামনে আমার রোমান্টিকতা নিয়া প্রশ্ন তুলছ। আজকে দুইজনে মন ভইরা বৃষ্টিতে ভিজুম। বইলাই মামানিরে পাঁজকোলা কইরা নিয়া গেল বাইরের উঠানে।
দুর ! রাজ্জাক কবরী বাদ। আমরাও পিচ্চি সবগুলান ছুটলাম মামার পিছন পিছন। মামা মামানিরে নিয়া উঠানের মাঝখানে ভিজতেছে আর মামানি কবরীর মতো লাজুক হাসি দিয়া দু'হাতে মামার গলা জড়িয়ে ধরে আছে। ঝুম বৃষ্টিতে কী অপূর্ব রোমান্টিক সিন।
আমরাই বা বাদ যাই কেন। সবগুলা বান্দর লাফ দিয়া গিয়া পড়লাম উঠানে। তারপর মামা মামানির সাথে সেই জল কাদা বৃষ্টিতে মাখামাখি গড়াগড়ি.................
আহঃ মাঝে মাঝে ভাবি কতইনা সুন্দর আছিল সেই দিনগুলা।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বড় বিলাই বলেছেন:
ভীষণ মজার স্মৃতি।
লেখক বলেছেন: থ্যাংকু আপু।ভালো থাকবেন।
টারজন কেমন আছে ? ![]()
লেখক বলেছেন: এই পরথম কারো প্রিয় হইলাম। আমারতো আনন্দে ফাল দিতে ইচছে করতেছে ![]()
![]()
ভালো লাগায় খুশি হলাম।ভালোথাকবেন।
ধন্যবাদ।
আহমেদ রাকিব বলেছেন:
পুরাই আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়া মামার বাড়ি যাই। -------------------------------------------------------------------------
- আমার চতুষ্কোন আগের মতই, চারে ছিল চারেই আছে।
--------------------------------------------------------------------------
তোর নাম চতুষ্কোণ???
রাজ্জাক কবরী তোর মামা মামী ছিল। কিন্ত মজার কথাতো কইলি না যে তোর আব্বার নাম ছিল রাজ্জাক।
পুষ্ট ভালা হইছে। তুই ধরতে পারতেছস কি লিখতে হবে আর কি লিখতে হবে না?
লেখক বলেছেন: ক্লাশ ওয়ান থিকা ফাইভ পর্যন্ত ঐ চারেই আটকা ছিলাম।
আর সব কথা ওপেন করতে নাই ![]()
লেখক বলেছেন: হয়ত এমন একটা ছোটবেলা আপনারও ছিল। ছোট বেলার স্মৃতি সব সময়ই প্রিয় হয়।
ভালো লাগা এবং কমেন্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: তোরে ধন্যবাদ দিয়া ছোট করুম না।
তয় ভাল লাগছে বইলা খুব খুশি হইলাম।
লেখক বলেছেন: সেই দিন গুলা আসলেই ব্যাপক আছিল
![]()
লেখক বলেছেন: আগে কী সুন্দর দিন কাটাইতাম ![]()
রথে চেপে এলাম বলেছেন:
আপনারা ছোট বেলায় কত মজাই না করছেন!!!!!!
লেখক বলেছেন: এই যে ছোত মানুত রাকিব যে তোমার মারে ফোন দিব কইছইল, দিছে
?
লেখক বলেছেন: মোবাইল নাম্বারটা দেন কাজটা আমিই কইরা দেই ![]()
লেখক বলেছেন: থ্যাংকু ভাইয়া।আপনার কথা রাকিবের কাছে শুনেছি।
ভালো থাকবেন।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
খুব ভালো লাগল। খুব!
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: আপু আম্মারে প্লাস দিয়া সেই যে গেলেন আর কুন খবর নাই।ঐ দিন আপনার পিসির ঘটনা জানলাম। আবার সময় করে আসলেন খুব খুশি হলাম। ভালো থাকবেন।
কত কত কথা যে লুকিয়ে আছে আমাদের অতীতে!!!!!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
মোহাম্মদ লোমান বলেছেন:
স্মৃতি কথা বেশ ভাল লাগল। সুন্দর লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
লেখক বলেছেন: আমারও ইচ্ছে করে।
ব্লগে স্বাগতম আপু।
মেঘাচ্ছন্ন বলেছেন:
ভালো লাগলো লেখাটা ... +++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেঘাচ্ছন্ন। ভালো থাকুন।![]()
তুষারকনা বলেছেন:
দারুন স্মৃতি!! খুব ভালো লাগলো....++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তুষারকনা।
ভালো থাকুন।![]()
লেখক বলেছেন: জি, তা আর বলতে! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ সাকিরা পাঠ ও মন্তব্যের জন্য!
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
ছোটবেলায় অনেক ভালো ছিলাম ........ অনেক সুন্দর ছিলো দিনগুলি ....যদিও মামা ছিলো না
লেখক বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ যোদ্ধা।
লেখক বলেছেন: হা হা হা। আসলেই রোমান্টিক।![]()
হানিফ রাশেদীন বলেছেন:
সেই দিনগুলা . . . এ-রকম প্রাণ নয়, প্রাণের উৎসব নয়, এখন তো পরিবারের কারো সাথে কারো তেমন দেখাই হয় না। ''অভ্যাস পালন'' করার মত পরস্পরের সাথে সম্পর্ক।আমার মামা নেই।
লেখক বলেছেন: ধন্যবাদ হানিফ রাশেদীন। দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: তাই তো! কই গেলু? ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















