
অনেক কষ্টে কয়েকটা যোগাইছি, দুই একটাতো নিজেই ঝাইড়া দিছি। আপনাগো কাছে থাকলে দয়া কইরা একটু দিয়েন। সবগুলা একসাথে দিতে মুঞ্চাইছে। সো, পি লি জ
শুভ রাত্রি
হঠাত একটা রোদ হয়ে যাও
-----------------------------
হঠাত একটা রোদ হয়ে যাও
একটা রোদ হয়ে যাও।
আমার গাঁ ছুয়ে যাও।
আমার কান্না জমা কান্না কান্না লাগে।
রোদ হয়ে।
বাঁগদি পাড়ার চাঁদ চোয়ানো রোদে,
ওমন রোদ হয়ে যাও দিনে রাতে।
আমার উঠোন উড়ে যাও, চুলও পুড়ে যাও।
সজনে তলা রৌদ্র ছাড়া কালো হয়ে রও।
বোশেখও ফুরালো বরষা কাটিল,
শীতের বেলা, ছলা কলা।
আমায় কি বোঝায় যাও, আমায় কি বোঝায় যাও।
আকটা মন খারাপের মনে,
রোদ হয়ে যাও।
ইচ্ছে মতোন
---------------
ইচ্ছেমতন রোদ জ্বলে যায়
ইচ্ছেমতন জলের কণা মেঘ
ইচ্ছেমতন হাসতে হাসি
বেহাত শুধু খেদ।
ইচ্ছেমতন ইচ্ছে গুলি
করছে উড়াউড়ি
ইচ্ছেমতন ঘোরাও লাটিম
ইচ্ছেমতন ঘুড়ি।
বর্ণভেদী জলের মতন
ইচ্ছে থাকে স্থির
মন খারাপের রঙ গুলো তাও
করছে চোখে ভীড়।
ইচ্ছে মতন কাজ খুজে নেই
ইচ্ছেমতন কাম
নিরুৎসাহে জ্বলতে থাকে
অন্ধকূপের ঘাম।
ঝাড় জংগলে মা মংগলে
রেহাই ঠেকায় সেই
প্রাত সন্ধ্যায় প্রত্যহ তাই
পায়ের কাছে দীপ তবু
ইচ্ছে সবার ভীন।
ইচ্ছেমতন রোদ জ্বলে যায়
ইচ্ছেমতন জলের কণা মেঘ
ইচ্ছেমতন হাসতে হাসি
হাত ধরেছি
--------------
হাত ধরেছি হাঁটছি পথে
কড়া দুপুর জোছনা রোদে
ভিজে বিকেল চুল উড়ে যায়
মন ভিজে যায় দূর্বা ঘাসে
শান্ত নীরব রাতের কোণে
বিজলী হাসি চিলকি মারে
তাল যমুনার বান কেটেছে
দুয়ার ধরে ভাসছি হাতে
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
সেই সে দুপুর সেই সে রাতে
ভাসছি আহা খুঁজছি আহা
ভাবছি আহা ভাসছি আহা
খুঁজছি আহা ভাবছি আহা
ভাবনা বিলাস ভাবনা সুখে
নাকের ফুলে কানের দুলে দোদুল দোলে
তাল হারাবার নিঠুর তালে
এই মহাকালে…..
আজ ঝড় ভালোবাসা
---------------------
আজ ঝড় ভালোবাসা
আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি ভেসে উঠি
অঙ্গনে আমার..
নেচে নেচে চেয়ে থাকি
দূর পানে আমার…
আজ ঢেউ বয়ে যাওয়া
ঢেউ গুনে গাওয়া
ঢেউ তুলে নদীর তালে
খুব ছুটে চলা
খুব ভেসে যাওয়া
আকাশ, নীল আকাশ
নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ
আকাশ বুকে নিয়ে ভাসা
আকাশ বুকে নিয়ে হাসা
সোনা সোনা, সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্য রকম
খুব অন্য কিছু
খুব ভালো…
হাটতে হাটতে
------------------
হাটতে হাটতে একটা নূড়ি,
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরে।
ভাবনাগুলো গড়াগড়ি, খাচ্ছে মাথায় খাচ্ছে বাড়ি।
কখন হবে সমাধান খানি, কখন হবে জানাজানি।
আকাষ বিছিয়ে সাদা আচল,
চোখ মুছে দেয় ভিজিয়ে কাঁজল।
এবার সূখে সবাই হাঁসে,
একার বুকে স্বপ্ন ভাসে।
নির্বাক ছোট মুখ, নির্বাক ভাসা বুক।
একলার পথটা নির্লিপ্ত বহুদুর।
নিঃশব্দে নিঃশব্দে হেটে যাওয়া,
নিঃশব্দে চেয়ে যাওয়া , নিঃশব্দে দিয়ে যাওয়া,
নিঃশ্চুপ চেয়ে থাকি, ডুকরে কাঁদে ছোট্ট মুখখানি।
সব্বাই সবার অজানা বাণী।
ছুয়ে ছুয়ে দেখ
----------------
ছুঁয়ে ছুঁয়ে দেখো আমার হাড়
ছুঁয়ে ছুঁয়ে শেখো একি!
চোখ দিয়েছি প্রিয় বন্ধু
সে চোখে দেখো পৃথিবীর রূপ একি
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
বিশাল মহাকাশ ছোট্ট পৃথিবী
তিনভাগ জলে ভাসা
একভাগ মাটি তুমি বন্ধু
বেঁধেছো ছোট্ট বাসা
সে ছোট ঘরেতে শূন্যতা ভরে
নির্বাক মিছে আশা
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
মেঘেতে জল পরী নেই
মেঘেতে মেঘ পরী কই?
মহাকাশ শূন্য অসীম
সে রেখায় একা একা
পৃথিবীর পানে চেয়ে
দু'চোখে স্বপ্ন নিয়ে
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
হাজারে হাজারে মানুষ বাজারে
বাজারে স্বপ্ন ঝুলি
একা একা আর
থেকে হাহাকার
কি করি কি করি
তবু বুক পেতে রেখে
ভালবাসা দেখে
আয় ছুটে আয় বাঁচি
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
বন্ধু
-----------
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক'জন
তবুও বন্ধু, মন হলো না আপন
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যাথা
বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা
বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানো সুখে
বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা ক'জন তবুও বন্ধু, ভাসি নাকো আঁকি নাকো স্বপন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

