শেষ পর্যন্ত তুমিও নগ্ন আর আমিও।
আমরা ভালবেসে পশু হয়েছি, পশুরা এমনিতেই।
ভালোবাসা শেষে মানুষ আবার মানুষ।
আর পশুরা পশুই থেকে যায়।
আমরা চিনিতে পারি, বলি;
ঐ দ্যাখ একটা কুত্তা আসছে।
আরে নাহ! দুইটা কুত্তা, শালারা!
কার্তিক মাসে একটা আরেকটার সাথে লেগে আছে।
আর ---- একটা সভ্যবস্তু দেখে কুর্নিষ করি।
মানুষ ভেবে অথবা মানুষের মত;
দেখতে, চলতে, ফিরতে দেখে।
মানুষ, লেগে থাকেনা, ইহা ছুটতে পারে।
আবার মানুষ হতে পারে।
সবকিছু মুছে দেওয়ার জন্য ইরেজার তৈরি করতে পারে।
আবার মানুষ আবারো পশু হতে পারে।
কোন এক কিশোরি মানুষ।
বন্দি বাঘের গর্জন শুনে, অনেক দিন পরে,
বাঘের ভয় মনে রেখে সভ্য মানুষের সাথে।
মানুষের বানানো সভ্য ছাদের নিচে।
বন নেই, জঙ্গল অনেক দূরে।
তবুও কিশোরি মানুষ পশু দেখে আতকে উঠে।
অযত্নে লালন করে যায় স্তনে, আচড়ের দাগ।
সভ্য মানুষ আরো সভ্য হয়ে আরো মানুষ হয়ে,
দরজা খুলে, ফিরে আসে মানুষের পৃথিবিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



