অফিসে আসার পর এখন তো ঝিমুনি ধরছে সাবারই, এই দিকে কাজেরও চাপ। কিন্তু কাজ করতে মন চাচ্ছে না। তাইলে আসেন একটু ধাঁধা ধাঁধা খেলি। যদিও আমি কঠিন ধাঁধা পারিনা তাই সহজ টা দিয়া পাইতারা করতেছি!!
- একটি পাতিলে ২০ তাজা মাছ ছিলো। হঠা? তার মধ্যে ১ টি মাছ মারা গেলো।
বলেনতো পাতিলে আর কই টা মাছ আছে?
-এক লোক তার জমিতে শাক চাষ করেছিলো। তো একদিন সেই লোক সেই জমিতে শাক এর আগাছা বাছতে ছিলো। এমন সময় তার ছেলে এসে বলল
- বাবা! মা ভাল খেতে ডাকছে!
ঠিক সেই মূহুর্তেই নাপি এসে উপস্থিত হল। নাপিত ঐ লোক টা কে বলল
- কি মিয়া! চুল কাটবা না?
তার কিছু ক্ষনের মধ্যে ঐ লোকার প্রতিবাশী আসলো। এসে বলল
- মিয়া ভাই শাক তো ভালই হইছে। তো আমারে কইডা শাক দেনতো!(ক্লোজআপহাসি)
এখন কথা হইতেছে ঐ লোককে ওদের ৩ জন কেই বিদায় করতে হবে। এ টা তো অনেক সহজ তাই না? বিদায় করবো তো আর আবার প্রবলেমের কি?
কিন্তু কথা তো তা আবার কথা তো তা না!
কথা হইতেছে যে ঐ লোক কে ওদের ৩ জনকেই ১ টি শব্দে বিদায় করতে হবে। লোকটি শুধু একটি শব্দ ব্যবহার করতে পারবে!
আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে শব্দটা কি?
আপনারা বলেন তোতোক্ষন আমি আকটু পাইচারি মাইরা আসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



