এতদিন খুজেছি যারে,সেই একটি প্রিয় মন কে
হাজার মানুষের মুখের ভিড়ে
কত শত জনের মন ভেঙ্গে
যার জন্য ছিল আমার নিঃসঙ্গ পথ চলা
হ্যা আজ! আজ আমি পেয়েছি তারে
পেয়েছি আমি আমার ঘরে
এতো খুজে দেখি সেতো আমারই অন্তরে
আমারই মন জুড়ে তার বিস্তারন
হ্নিদয়ের মাঝে শুধু তারই আলাপন
এখন শুধু এই ভয়
পেয়েও যদি হারায় তারে
যদি না পারি আগলে রাখতে চোখের তারায়
আমি কি পারবো যতন করে নিতে সেই প্রিয় মুখ
সে কি পথিক হবে আমার একাকিত্ব জীবন পথে
আমি পারবো কিনা আপন করে হারিয়ে যেতে
কোন এক নিস্চুপ নিরালাই তার চোখে চোখ রেখে......
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



