আমার প্রিয় পোস্ট

আর্কাদি গাইদার - আমার ছোটবেলার মহানায়ক :``>>

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০০

শেয়ার করুন:                   Facebook

আশা করি , রাশিয়ান এই লেখক কে সবাই চেনেন !!
ছবিটি , ১৯১৯ সালে যখন তিনি লাল ফৌজ এর যোদ্ধা ছিলেন ।


২২শে জানুয়ারী ১৯০৪ সালে তার জন্ম এবং মৃত্যু ১৯৪১ সালে ।
মাত্র ১৪ বছর বয়সে তদানিন্তন লাল ফৌজ এ যোগদান করেন তিনি । বিরল এই প্রতিভা যুদ্ধ ক্ষেত্রে এবং তার লেখায় অসামান্য অবদান রেখেছেন ।
তার " ইশকুল " নামক বইটি (১৯৩০) কে আত্মজীবনীধর্মী সাহিত্য বলা যায় , এবং এখানে তার কৈশোরের যুদ্ধ ক্ষেত্রের রোমাঞ্চগুলোই তুলে ধরেছেন এক কথায় । গল্পের নায়ক " বরিস গরিকভ " যেন তারই মত করে নিজের বাড়িঘর এবং পুরনো ইশকুল ছেড়ে " সমাজতন্ত্রের উজ্জ্বল রাজ্যের জন্য লড়াই করতে" চলে যায় ।

খুব বেশি লিখে যেতে পারেননি গাইদার । কিন্তু উৎসুক চোখে যারা দুনিয়াটাকে দেখতে বা বুঝতে চায় , কৈশোরেই নিজেদের অবস্থান খুঁজে পেতে চায় , তারা গাইদারের ' র ভ স ' , ' ইশকুল ' , ' চার নম্বর ডাগ- আউট', ' দূর দেশ', ' সামরিক গুপ্ত তথ্য ' , ' নীল পেয়ালা ' , ' ড্রাম বাজিয়ের ভাগ্য ' , ' বনে ধোঁয়া' এরকম বই গুলোর মত বই, রণ ক্ষেত্রের চিত্র গল্প পড়তে চাইবে সাগ্রহে ।

১৯৪১ সালে তিনি ছিলেন দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সাংবাদিক । স্বেচ্ছায় তিনি শত্রুর পেছনে থেকে নীপার এলাকার অরন্যে পার্টিজান্দের সংগে সামিল হন । ফ্রন্ট পেরিয়ে স্বদেশে ফেরার জন্য বিমানের প্রস্তাব ও তিনি প্রত্যাখ্যান করেছিলেন তার সৈনিক কর্তব্যবোধ এর জন্যে ।

১৯৪১ সালের ২৬শে অক্টোবর চারজন পার্টিজানের সাথে গাইদার যান কানেভ-জোলোতোনোশা রেলপথের কাছাকাছি লেপলিয়াভো গ্রামে সামরিক সন্ধান কার্যের জন্যে । এখানেও তিনি ছিলেন সবার আগে - গাইদার - পথপ্রদর্শক ।
ফ্যাশিস্ট এস-এস দের একটি বড় বাহিনী ওঁত পেতে ছিল ক্রসিং এর কাছে । পার্টিজানদের ছোট্ট জোট টা এখানে এসে পড়ে ঠিক ভোরের সময় এবং ফ্যাশিস্টদের প্রথম দেখেছিলেন গাইদার । সাথে সাথে তিনি বোঝেন যে তার সাথে পেছনে যে কমরেড রা আসছে তাদের তিনি সাবধান করতে পারেন কেবল নিজে মরে গিয়ে ।
দাঁড়িয়ে আক্রমনের ভঙ্গিতে তখন তিনি হাঁক দেনঃ
" এগোও , আমার সংগে ! "
ছুটে যান সোজা এস-এস দের দিকে । শত্রুর মেশিন গান ছোটে পার্টিজান্দের দিকে , কিন্তু ততক্ষণে বাকীরা সাবধান হয়ে শুয়ে পরেছিল । গাইদার পড়েযান রেলওয়ের বাঁধের উপর , আর উঠেন না । গুলিতে ঝাঁঝড়া হয়ে যায় তার বুক ।

এইভাবে অস্ত্রহাতে প্রাণদেন তিনি , নিজের রচিত নায়কদের অনুসরণ করেন , তাঁর লেখা প্রতিটি শব্দের সততা প্রমাণ করে যান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ।

B:-/

 

প্রকাশ করা হয়েছে: সাহিত্যিক ভাবুকতাস্মৃতি কথা  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ২০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৪
comment by: অ রণ্য বলেছেন: একটা অজানা বিষয়কে জানানোর জন্য অজস্র ধন্যবাদ
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: :) মজা পাবেন পড়লে

২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৭
comment by: সৌম্য বলেছেন: ছোট বেলায় পড়া প্রচন্ড ভালো লাগার একটা বই ইশকুল।
মালাকাইটের ঝাপি, ভেরা পানোভার পিতা পুত্র।

ধুন্যবাদ শৈশব মনে করিয়ে দেবার জন্যে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন: পিতা পুত্র এখনো আমার অনেক প্রিয় বই :)

৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৭
comment by: অ রণ্য বলেছেন: অবশ্যই পড়ব
তবে আপাতত আপনার ঝুলিতে যদি কিছু থাকে
আর আপনি
উদার হতেন যদি তবে কৃতার্থ হতাম
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: বাসায় সব বই , উদার হব কেমনে !!!

৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৭
comment by: অ রণ্য বলেছেন: তাইলে তো মুসকিল
আমারও তো সব বই বাসায়
এতদুরে থেকে কিছুই পড়তে পারিনা
পড়তে না পারার কষ্টটা অনেক অনেক বেশি
২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: হুমম

৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৯
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ভাল লেগেছে.
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: :)

৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০১
comment by: ফারহান দাউদ বলেছেন: ইশকুল কিনছিলাম পল্টন মোড় থেকে,পুরান বইয়ের গাদায়,আফসোস করা লাগে নাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: :)

৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮
comment by: রেজওয়ান বলেছেন: ইশকুল আমারও প্রিয়। ছোটবেলায় সেটি পরে কত এডভেঞ্চারের স্বপ্ন দেখেছি। ধন্যবাদ লেখক সম্পর্কে জানানোর জন্যে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০০

লেখক বলেছেন: হমম :)

৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫
comment by: একলব্য১৯৭১ বলেছেন: আচ্ছা রাদুগা প্রকাশনী কি এখনো সুন্দর সুন্দর বইগুলো প্রকাশ করে? আমার প্রিয় ছিল "চুক আর গেক",দুই ভাই এর গল্প।একটু বড় হয়ে আলেকজান্ডার বেলায়েভ এর "উভচর মানুষ"।

মনে পড়ে?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ;)

৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৪
comment by: নন্দিনী বলেছেন: ইশ্‌! :-) আপনার লেখা টা ""চুক আর গেক" এর কথাই মনে করিয়ে দিল। কী ভীষন ভালো যে লেগেছিলো বইটা! ছবিগুলোও অসাধারন ছিল। আরো মনে পড়লো, ছোটকালে পড়া অনেক বই, অনেক চরিত্র দের ও! বোকা ইভান, সেরিওজা... আর হাজারো রাশান চরিত্ররা আবারো একটানে ছেলেবেলা টা দাঁড় করিয়ে দেয় চোখের সামনে!

:-) আপনার ব্লগ বেরিয়ে ভালো লাগলো... অনেক!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ নন্দিনী

 

 


স্রষ্টার অসীম সৃষ্টির মাঝে আমিও একজন এবং আমিও স্রষ্টা আমার নিজস্ব সৃষ্টিসমূহের
iblish@live.com
http://iblish-is-alive.blogspot.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৭৪১