আমার প্রিয় পোস্ট

স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা এবং তা নিয়ে আমাদের সবারই জানার আছে অনেক কিছু

২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২০

শেয়ার করুন:                   Facebook

আজকে এই দিন টি ( ২২ শে অক্টোবর ) স্তন ক্যান্সার এর জন্যে উৎসর্গ করা তাই এটা নিয়ে হাল্কা একটা পোস্ট ।

অনেকে শুধু ভাবতে পারেন যে শুধু মেয়েদের জন্য সচেতনতা , কিন্তু সবার এটাও জানা প্রয়োজন এটা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ ক্যান্সার এবং ক্যান্সার জনিত মৃত্যুর পঞ্চম সর্বোচ্চ কারণ । ২০০৫ সালের তথ্যানুযায়ী ক্যান্সার জনিত মৃত্যুর ৭ ভাগের এক ভাগই এই স্তন ক্যান্সার ।

প্রায় ১৬০০ খ্রীস্ট পূর্বাব্দে মিসরীয় অঞ্চলে এ রোগের তথ্য পাওয়া যায় এবং সেই হিসেবে এটা অত্যন্ত প্রাচীন রোগ ।

কারণ ও প্রতিরোধ

স্তন ক্যান্সার এর কারণ হিসেবে শতকরা ৯৫ ভাগ এর উৎস অজানা আর ৫ ভাগ বংশগত কারণে হয়ে থাকে । তবে যেসব জিনিস এক্ষেত্রে ভূমিকা রাখে তার মধ্যে বয়স ,এ্যাল্কোহল , তামাক , অতিরিক্ত স্নেহ জাতীয় খাদ্যগ্রহণ , স্থূলতা , রেডিয়েশন অন্যতম । তবে তথ্যানুসারে যে সব মহিলা প্রতিদিন ৪০ গ্রাম এ্যাল্কোহল সেবন করেন তাদের স্তন ক্যান্সার হবার হার অন্যান্যদের চেয়ে বেশি ।

আর যেসব বিষয় ক্যান্সার প্রবনতা কমাতে পারে সেসব হল , ২৪ বছরের আগে প্রথম সন্তান গ্রহন , একাধিক সন্তান গ্রহন ( প্রতি সন্তানে ৭% কমে ) , বুকের দুধ পান করানো ( ৪% কমে প্রতি দুগ্ধ বছরে ) এবং কোন রকম রেডিয়েশন থেকে দূরে থাকা ।
ধূমপান যেহেতু অল্পবয়স্ক মহিলা যাদের এখনো Menopause হয়নি তাদের ক্ষেত্রে ৭০% সম্ভাবনা বাড়ায় এই স্তন ক্যান্সার এর ক্ষেত্রে তাই এই ধোঁয়া থেকে দূরে থাকাটাই সর্বোত্তম ।

স্তন ক্যান্সার সনাক্তকরন


এই ক্ষেত্রে দায় দায়ীত্বটা একান্তই নিজের , কোন অস্বাভাবিকতা যদি দেখা যায় স্তনাগ্রের আশেপাশে তা নিজ দায়িত্বে পরীক্ষা করুন এবং ডাক্তার এর সাহায্য নিন ।

প্রয়োজন অনুযায়ী আয়নার সামনে নিজে পরীক্ষা করুন কোন কিছু অস্বাভাবিক পরিলক্ষিত হলে ।
ঘরে বসে যে পদ্ধতিতে পরীক্ষা করবেন

আর দরকার হলে স্তন এর ম্যামোগ্রাফী এবং এম আর আই চিকিৎসকের পরামর্শানুযায়ী করুন ।
শরীরের লসিকা গ্রন্থী তথা Lymph Gland গুলোর অস্বাভাবিকতাও ভালো করে লক্ষ করুন ।


এক্ষেত্রে ছেলেদের স্তন ক্যান্সার হবার সম্ভাবনা যদিও শতভাগে একভাগ তবুও তাদের আহ্লাদিত হবার কিছু নেই , কারন ছেলেদের যদি হয় তার বিভীষীকাও আপনাকে ভালোভাবেই পোড়াবে ।

স্তন ক্যান্সার এর উপর একটি সচিত্র প্রতিবেদন

তাই সচেতন হোন পুরুষ নারী সকলেই ,



আরো বেশি কিছু জানতে চাইলে কয়েকটি সাইটে যেতে পারেন

http://en.wikipedia.org/wiki/Breast_cancer
http://www.breastcancer.org/
Click This Link
http://www.nationalbreastcancer.org/


আর সবার আগে দরকার সবার সচেতনতা , এগিয়ে আসুন সবাই :)

বি.দ্র.ঃ

আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি সেইসব মানুষদের কাছে যাদের কাছে স্তন ক্যান্সারের চেয়ে এই পোস্টের স্তন এর ছবি নিয়েই মাথাব্যাথা বেশি । একটি ছবি দুটি ছবি বা যে কোন ছবিই হোক না কেন , তা যদি কারো লজ্জার বিষয় হয়ে থাকে , সেই দায় টা আমি নিজে মাথা পেতে নিলাম ।

 

প্রকাশ করা হয়েছে: এলে বেলে  বিভাগে ।

 

  • ২৫৬ টি মন্তব্য
  • ৩৫১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯৯ জনের ভাল লেগেছে, ১১ জনের ভাল লাগেনি
১. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২২
comment by: অক্ষর বলেছেন: ভালো একটা পোস্ট

পোস্টের জন্য ধন্যবাদ
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আপনাকেও

২. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৪
comment by: রাজামশাই বলেছেন:
জনগনরে সচেতন করা হউক
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: হুমম দরকার তো সবই

৩. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৪
comment by: মুকুল বলেছেন: বাঁচতে হলে জানতে হবে +
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: অবশ্যই জানতে হবে :)

৪. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৪
comment by: নিবিড় বলেছেন: সচেতনতা বাড়ুক এই প্রত্যাশা করি
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: আমারো একই প্রত্যাশা ।

৫. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৬
comment by: আমার জন্য লেখা বলেছেন: বাঁচতে হলে জানতে হবে +
৬. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৭
comment by: আল-আমিন বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ
৭. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৯
comment by: কানিজ আনিছা পিয়া বলেছেন: ছবি দেওয়ার জন্য মাইনাচ--------------------------
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: দূরে গিয়া ...

৮. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩১
comment by: বৃত্তবন্দী বলেছেন: সময়পোযোগী পোস্ট...
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: ভাইজান , ধন্যবাদ অনেক :)

৯. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩১
comment by: গাইতে ভালো লাগে বলেছেন: ভালা কথা কইছেন।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: হ

১০. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৪
comment by: নাইয়ারা নূর মুনতাহা জমান বলেছেন: ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৯
কানিজ আনিছা পিয়া বলেছেন: ছবি দেওয়ার জন্য মাইনাচ--------------------------



আিমো মাইনাচ
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: অন্যদিকে ... ভাংতি নাই ।

১১. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৬
comment by: হুমায়ুন বলেছেন: সচেতন থাকা অত্যন্ত জরুরী।
১২. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: এস রহমান বলেছেন: সবার আগে দরকার সবার সচেতনতা , এগিয়ে আসুন সবাই
১৩. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪
comment by: অমাবশ্যার চাঁদ বলেছেন: ভাল পোস্টের জন্য ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: :)

১৪. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪
comment by: রাগিব বলেছেন: গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।


আমার খালা এবছর মার্চ মাসে এই ক্যান্সারে মারা গেছেন, বছর পাঁচেক ধরে অনেক কষ্ট ভোগ করার পরে। যথাসময়ে ক্যান্সার সনাক্ত হলে হয়তো এরকম হতো না। সবার এই ব্যাপারে সচেতন থাকা উচিৎ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: রাগিব ভাই আপনার খালার আত্মা শান্তি লাভ করুন , এরকম সমস্যা আরো অনেক আছে আমাদের আশেপাশেই ।

আর ক্ষেত্রহিসেবে যেহেতু এটা বংশগত তাই আরো সচেতনতা আমাদের সবারই আবশ্যক ।

১৫. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬
comment by: আসিফ আহমেদ বলেছেন: খুবই জরুরী বিষয়, লজ্জা কাটিয়ে সচেতন হওয়া দরকার।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: অবশ্যই

১৬. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০০
comment by: তানজু রাহমান বলেছেন: ভালো পোস্ট। প্রয়োজনীয় তথ্য আছে।
ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: তানজু রে মেসেঞ্জারে কৈ !!!

১৭. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০১
comment by: নুশেরা বলেছেন: পোস্টটি গুরুত্বপূর্ণ। ছেলেরা লজ্জা এড়িয়ে মা-বোনদের পড়তে দিন। আমার এক সহকর্মীর (পুরুষ) মা থাকতেন ছেলের সঙ্গে। ভদ্রমহিলা স্তনক্যন্সারে আক্রান্ত ছিলেন, সমস্যা টের পেয়েও লজ্জায় ছেলেকে কিছু বলেননি। দেরীতে চিকিৎসার কারণে পরে খুব কষ্ট পান।

জটিলকে ধন্যবাদ। কর্তৃপক্ষকেও।
কারণ ও প্রতিরোধ অংশের ৩য় অনুচ্ছেদে শব্দটা হবে "মেনোপজ"; ঠিক করে দিন।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: দুঃখজনক ঘটনা আপু আসলেও এরকম হওয়া উচিৎ নয় ।
সবার সচেতনতাই একান্ত কাম্য ।
আর বানান ভুল আরো আছে , দ্রুত লিখতে যা হয় আর কি । ঠিক করে দেয়া হল ।

১৮. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০২
comment by: শফিকুল বলেছেন:
জটিল তুমি আসলেই জটিল,

তোমাকে + দেওয়া ছাড়া উপাই নাই।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: :) শফিকুল ভাই আছেন কিরাম ।

১৯. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: এটি আসলেই গুরুত্বপূর্ণ ব্যাপার..পুরুষ-মহিলা, কম বয়সী থেকে পূর্ণ বয়স্ক - সবার সচেতন হওয়া দরকার ..আমি একবার এই ক্যান্সারে আক্রান্ত বিভিন্ন রোগীর এবং তার পরবর্তী ধাপের কিছু ছবি দেখেছিলাম..অনেক ভয়াবহ ছবি....রোগটি অনেকটা নিরব ঘাতক বলা চলে...
২০. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট +।

আপাততঃ ক্যান্সার প্রতিরোধে যথাসম্ভব সতর্ক থাকাটাই একমাত্র টেকসই উপায়।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: হুমম সেটাই আর কি

২১. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১০
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:


+
জনসচেতনতা মূলক পোস্ট। পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
২২. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১১
comment by: কুয়াশা বলেছেন: নুশেরা বলেছেন: পোস্টটি গুরুত্বপূর্ণ। ছেলেরা লজ্জা এড়িয়ে মা-বোনদের পড়তে দিন।

শফিকুল বলেছেন: জটিল তুমি আসলেই জটিল,

আসিফ আহমেদ বলেছেন: খুবই জরুরী বিষয়, লজ্জা কাটিয়ে সচেতন হওয়া দরকার।

মুকুল বলেছেন: বাঁচতে হলে জানতে হবে +

২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ কুয়াশা :)

২৩. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: আইরিন সুলতানা বলেছেন: কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ স্টিকি পোস্টের জন্য এবং প্রথম পাতাতে সচেতনতামূলক পিংক রিবন প্রদর্শন করার জন্য ।
২৪. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৮
comment by: সিক্স স্ট্রিং বলেছেন: রাগিব বলেছেন: গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ
২৫. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৩
comment by: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: অনেক ধন্যবাদ পোস্টের জন্য
এবং
প্রথম পাতাতে সচেতনতামূলক পিংক রিবন প্রদর্শন করার জন্য ।

আর একটি কথা, আমি তো এই পোষ্টে এই প্রথম ঢুকলাম। রেটিং দিতে চেয়েছিলাম, পারি নি। কারণ, আমাকে বলা হচ্ছে, আপনি একবার রেটিং দিয়েছেন। কর্তৃপক্ষ এর জবাব দেবেন কি?
২৬. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৩
comment by: জানা বলেছেন:


@জটিল: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, জনসচেতনতা তৈরীতে যত্ন করে লেখা এবং অত্যন্ত গুরুত্বপুর্ন ছবি সম্বলিত এই চমৎকার পোস্টটির জন্য।

ভাল থাকবেন।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও , জানা উচিৎ সবারই ।
আপনিও ভাল থাকুন ।

২৭. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: মিলটন বলেছেন: জটিল তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা বিষয়কে হাইলাইট করার জন্য।

আর কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টটা ষ্টিকি করার জন্য। এর আগে ধন্যবাদ দিতে চাই তাইজুল ইসলাম মুন্নাকে। সম্ভবতঃ সে গতকাল একটা পোষ্ট দিয়েছিল আজকে এ ব্যাপারে ব্লগে একটা সচেতনতা চালানোর ব্যাপারে।

সর্বোপরি সবাইকে ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: আমি তাজুল এর লেখাটা দেখেই ওকে বলেছিলাম লিখতে বড় করে , কিন্তু সে না করায় আমাকেই করতে হল আর কি ।

বিষয়টা ভয়ংকর সুন্দর দাদা , আপনাকেও ধন্যবাদ ।

২৮. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: (নিচে একটা পুরুষের ছবি কেনো?)

সচেতনতা অনেক বৃদ্ধি প্রয়োজন....
এই দেশে অনেক মহিলাই এ ব্যাপারে সচেতন নয়।

এই মহতী উদ্যগের জন্য সাধুবাদ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: পুরুষদের ও সচেতন হওয়া উচিৎ ।
১০০ জনের ১ জন যে কেউ হতে পারে আর যদি তারা ভেবে নেয় যে পুরুষদের হবার কথা নয় ! তাই ছবিটা দেয়া আর কি ।

আপনাকে ধন্যবাদ ।

২৯. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: লাভলুদা বলেছেন:

@সৈয়দা তাহমিনা বেগম সীমা: আপনার রেটিং করতে না পারার কারণ হিসেবে আমরা য দেখেছি তা হলো, একই আইপি থেকে একটি পোস্টে একাধিক রেটিং দেয়া সম্ভব নয়।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: =p~ =p~
বিষয়টা পরিষ্কারের জন্যে ধন্যবাদ লাভলুদা ।

আমার ধারণা ,

কানিজ আনিছা পিয়া=নাইয়ারা নূর মুনতাহা জমান=সৈয়দা তাহমিনা বেগম সীমা ( ওরফে সৈয়দ আমিরুজ্জামান , যদিও সন্দেহ হাল্কা আছে )
;)

৩০. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: ম্যাকলাভিং বলেছেন: আচ্ছা ওয়ার্লড প্রষ্টেট ক্যানসার ডেতে কি আমরা বিশেষ দিবস পামু
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: দিন আসুক আগে ;)

৩১. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০১
comment by: মুহিব বলেছেন: গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
৩২. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৪
comment by: লাভলুদা বলেছেন: সিক্স স্ট্রিং বলেছেন: রাগিব বলেছেন: গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ
৩৩. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৬
comment by: পুরানপাগল বলেছেন: অনেক ধন্যবাদ সময় উপযোগী পোষ্ট দেওয়ার জন্য।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: :)

৩৪. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৬
comment by: রহস্য বলেছেন: জটিলকে ধন্যবাদ।+++
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: রহস্যময় ধন্যবাদের জন্য ধন্যবাদ

৩৫. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২০
comment by: রাইডার বলেছেন: তথ্যবহুল পোস্ট,ধন্যবাদ।
অফটপিক:DEXTER এর প্রথম সেশন দেইখা শেষ করলাম, অসাধাররন :)
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আবার জিগস ;)

৩৬. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২১
comment by: রাইডার বলেছেন: DEXTER হবে , স্পেস না দেয়ার কারনে ইমোটিকস চলে আসছে
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: Dexter এর কাহিনী বর্ননা কইরাই আমি বহুত আপত্তিকর অবস্থার শিকার হইসিলাম রে ভাই , নয়া পোস্ট অনেকদিন লিখতে পারিনাই :|

৩৭. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৩
comment by: মুনীর উদ্দীন শামীম বলেছেন: মুকুল বলেছেন: বাঁচতে হলে জানতে হবে +
৩৮. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৭
comment by: উধাও ভাবুক বলেছেন: পোস্টটা যাদের (মেয়েদের)পড়া বেশী প্রয়োজন ছিলো তারাই পড়ছেনা। যত মন্তব্য সব পুরুষদের। যাইহোক সবারই জানার প্রয়োজন। নিজে জানুন অন্যকেও জানান।

আর লেখককে ধন্যবাদ। ৬ টা পন্থা আছে যাতে ঘরে বসেই মেয়েরা ব্রেস্ট ক্যন্সার এর পরীক্ষা করতে পারেন। সেই ছবিগুলো দিতে পারলে ভাল হত।
৩৯. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৯
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট....অনেক কিছু জানার আছে...অনেক ধন্যবাদ পোষ্টের জন্য...ছবি দেয়াতে বুঝতে সুবিধা হয়েছে...ভাল থাকবেন।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ...... আপনিও সুস্থ থাকুন
ধন্যবাদ

৪০. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: পথিক!!!!!!! বলেছেন: তাইলে পুরুষেরও হতে পারে.....
?
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: সম্ভাবনা সবারই থাকে নারী পুরুষ সবার ।

৪১. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪০
comment by: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: লাভলুদাকে বলেছি @
আপনার বক্তব্যের সাথে একমত হতে পারলাম না। আমার কম্পিউটার থেকে আর কেউ এই পোষ্টে ঢুকে নি।
আমি যে 'অনলাইন সার্ভিস' থেকে ইন্টারনেট সংযোগ নিয়েছি, তাদের সার্ভার আইপি নং তো একটাই আর তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৪০০/৫০০ হবে। অবশ্য আমার সংযোগ আইপি একটা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে তো আমার কম্পিউটারে অন্য কেউ বসে নি। তাহলে রেটিং দিল কে?
একই আইপি থেকে একটি পোস্টে একাধিক রেটিং তো কেউ দেয় নি।

এই বিষয়টির যথাযথ জবাব বা সমাধান চাই।
৪২. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৩
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

সময়োপযোগী পোস্টের জন্য ধন্যবাদ জটিল ।

চায় জনসচেতনতা ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ শিপনদা

৪৩. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: জেরী বলেছেন: এটি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট।

জনসচেতনামূলক বিষয় নারী,পুরুষ সবারই জানা উচিত।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: হুমম জেরী , তাই

৪৪. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৬
comment by: জয়ন্তী বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোষ্টের জন্য।
২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: সাথে থাকুন জয়ন্তী

৪৫. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫১
comment by: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: লেখক জটিলকে বলছি@
আপনি লাভলুদার জবাবে আমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে যে মন্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। আপনি যেই হোন না কেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাকে ব্লগে হেয় করার জন্যই আপনি এ রকম বায়বীয় সন্দেহ প্রকাশ করছেন।
এ সমস্ত অপতৎপরতা থেকে বিরত থাকুন। আর না হলে প্রতিকারমূলক ব্যবস্থা তো আমাকেই নিতে হবে।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: হুমম , তর্কের খাতিরে তর্কের মধ্যে আমি যাবনা , তবে আপনার কার্যক্রম ও যথেষ্ট সন্দেহজনক , অতিতৎপরতা থেকে বিরত থাকুন , শান্তিপূর্ণ ব্লগিং করুন ।

৪৬. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০১
comment by: মুনিয়া বলেছেন: ধন্যবাদ ইনফরমেটিভ পোস্টটার জন্য।
৪৭. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০২
comment by: ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য। তবে ঝগড়া কেন ? আপনারা ঝগড়া করলে আমরা কি করব ?
আপনারা সবাই তো ভালো লেখন এবং ভালো মানুষ।
৪৮. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৭
comment by: পাভেল রহমান বলেছেন: ধন্যবাদ।
৪৯. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০
comment by: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: জটিলকে আবারও বলতে বাধ্য হচ্ছি@
তর্ক করার ক্ষমতা থাকলেই তর্ক করবেন।
আমার কার্যক্রম যথেষ্ট সন্দেহজনক- এই কথা বলার আপনি কে?
অতিতৎপরতা বলতে আপনি কি বুঝাচ্ছেন?
নিয়মিত ব্লগিং করা কি অতিতৎপরতা?
আমার শত্রুও বোধহয় স্বীকার করবে যে, আমি নিয়মিত ও শান্তিপূর্ণ ব্লগিং করি।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: তাই না !!!
=p~

৫০. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১১
comment by: পথিক মানিক বলেছেন: চমৎকার উপস্হাপনার জন্য প্লাসাইলাম।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ পথিক মানিক

৫১. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮
comment by: শফিকুল বলেছেন:
কিরে জটিল তুইতো স্টিকি হইয়া গেলি।

আমার আর ভাত নাই ,

এখন থেকে আমাকে তেহারি , বিরানি , খিচুরি খাওয়া লাগবে।

বেস্ট অফ লাক।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: হ ক্ষুধা লাগলো তো আমারো , তেহারী এর নাম মনে করায় দিলেন :)

৫২. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৮
comment by: রাতমজুর বলেছেন: দেরিতে কনগ্রাটস :)
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: রাতমজুর ভাই :)

৫৩. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৭
comment by: বিনলাদিন বলেছেন:
স্তন ক্যান্সার এর কারণ হিসেবে শতকরা ৯৫ ভাগই হয় অজানা আর ৫ ভাগ বংশগত কারণে হয়ে থাকে
৯৫ ভাগ অজানা কারণ, ৫ ভাগ বংশগত। অর্থাৎ ১০০% আমাদের ধরা ছোয়ার বাইরে। তো, যে বিষয় মানুষের নাগালের বাইরে সে বিষয়ে সচেতনতা কি? কাঠালপত্রভোজী। যার কোন ভেকসিন নাই, যার কোন ট্রিটমেন্ট নাই, যার কোনো পূর্বাভাস নাই, সচেতনতা? ফুলিশ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: বেচারা বিনলাদিন :|

৫৪. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১
comment by: বিনলাদিন বলেছেন:
ক্যান্সার নিয়ে গবেষণা করতে করতে আম্রিকা জাপান জার্মান বিজ্ঞানীদের ক্যান্সার হৈয়া যাইতাছে। এমন এক নিরর্থক বিষয়কে স্টিকি !!!
৫৫. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: তেলাপোকা বলেছেন:
সচেতনতা একটা বড় বিষয় বৈকি। বিন লাদিনকেই আমার ফুলিশ মনে হইতাছে।
৫৬. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: রানা বলেছেন: খুব দরকারি একটি পোস্ট। ছবি দেয়ায় যে মাইনাস দিয়েছে তাকে ধিক।
৫৭. ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০১
comment by: সবাক বলেছেন: সচিত্র পোস্টটির জন্য "জটিল"কে অনেক বেশি ধন্যবাদ।

আমি কয়েক কপি প্রিন্ট নিলাম। অন্তত ছোটবোনগুলোর হাতে পৌঁছাতে হবে।

সচেতনতাই মুক্তি দিতে পারে।
২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: এগিয়ে চলুন সবাক ভাই , এই ভার্চুয়াল জগতের চেয়ে আশেপাশের মানুষ গুলোর আরো বেশি জেনে নেয়া প্রয়োজন ।
সেখানেই সবার পদচারনা বেশি ।

৫৮. ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: কাঙাল মামা বলেছেন: ভালো
৫৯. ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: মানুষ বলেছেন: পোষ্টের জন্য পোষ্টদাতাকে ধন্যবাদ
৬০. ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: রাস্তার ছেলে বলেছেন: ধন্যবাদটা আপনার প্রাপ্যই। তবে আমি একটু আলাদা ভাবে দিতে চাই। কতটা আলাদা ভাবে ধন্যবাদটা দিতে চাই তা এক কথায় বলার ভাষা আমার নেই!

আমার মা মারা যান লিভার ক্যান্সারে। কিন্তু প্রথমে তার ক্যান্সারটা ছিল ব্রেস্টে। দুই বছর ধরে ডাক্তার তার কোন রোগ ধরতে পারে নি কিন্তু বলেছে তার নাকি মানসিক সমস্যা! পরে যখন ধরা পড়ে, তখন ঐ ক্যান্সারটাই যে লিভারে ছড়িয়েছে তা আবার ধরা পড়েনি। শেষ পর্যন্ত তার শেষটা আমাদের কারও জন্যই সুখকর হয়নি। কতটা বাজে অবস্থায় পড়লে মানুষ তার সবচে আপনজনের জন্য মৃত্যুতে মুক্তি কামনা করে তা বলে বোঝাতে পারবো না! অথচ শুরুতেই চিকিৎসা হলে আজ হয়তো আমাদের সাথেই থাকতো মা! জীবনটাই হয়তো অন্যরকম হত! কে জানে?

প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে বাঁচার সম্ভাবনা থাকে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেটা আরও বেশি থাকে। তাই লক্ষণগুলো ভালো ভাবে জানা থাকা দরকার। আপনার এই পোস্টথেকে তাই অনেকেই উপকৃত হবে আশা করি! উপকৃত হবার প্রয়োজন কখনই না হোক তাও আশা করি!

প্রিয়তে রাখলাম!<