আমার প্রিয় পোস্ট

নর-নারী এবং সবার মাঝে নীরবে ঘটে যাওয়া সেই মেলামাইন ইফেক্ট এবং ক্ষুদ্র সঙ্গীত চর্চা

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৫

শেয়ার করুন:                   Facebook

গতকাল সকালে গিয়েছিলাম চারুকলার সামনে , উদ্দেশ্য আবার ঘুরে বেড়াব সেই অতীত রোমন্থনে ।
এক সময় সেখানে কাঁঠাল পাতায় বানানো বাটিতে তেহারী বিক্রী করত । আর গত ৫০ বছর ধরে এক পরিবার সেখানে বিকিয়ে চলেছে বাঁশি । সেই বাঁশিতে লেখা আছে , মোঃ লাবু মিয়ার নাম । আগে ৪০ বছর বসত বাবা এখন বসে তার ছেলে । কথা বলতে বলতেই এসব জানলাম , শেষে একটা বাঁশি কিনে ফেললাম । ক্লাসিক্যাল টিউনড বাঁশি তার মতে , এবং বলল সেখানে গেলে কয়েকটা লেসন ও দিয়ে দেবে মুফতে । একটু পরে আমাকে আরো একটা মিনিয়েচার বাঁশি হাতে দিয়ে বলল ভাইজান এটা সাজিয়ে রাখবেন , আমি মুগ্ধ এই আন্তরিকতায় । তবে বাঁশি বাজাতে গিয়ে বুঝলাম , দম এ কুলোতে চাইলে বিড়ি খাওয়া টা এবার বাদ দিতেই হবে :|

এরপর বাঁশি নিয়েই রওনা দিলাম কলা ভবনের দিকে , গার্মেন্টস এর মেয়ের সাথে তুলনা করবনা , আমি যথারীতি কিছুটা হতাশ তবে মাঝে কিছু চোখে পড়ার মত নারী দর্শন হল । এরপর ডিপার্ট্মেন্টগুলো আগেরমত সময় নিয়ে ঘুরলাম আর একটু পর চা খেয়ে বাসার পথে রওনা দিলাম ।

বিকেলে আমার এক্স-হাউজমেট এর বাবাকে ফোন দিয়ে জানলাম সে কোথায় এরপর তার সাথে দেখা করার জন্যে ধানমন্ডির সুইট ড্রীমস এর দিকে যাত্রা এবং সেখানে আরো কয়েকজন নিয়ে চা খাওয়া । পাঁচজন মিলে এরপর গেলাম রাইফেলস স্কয়ার এর দিকে । সেখানে গিয়ে যেদিকে তাকাই সেদিকে সুবেশীদের ভিড় ।

সকালে এক মেয়ের হাসিতে মুগ্ধ ছিলাম অনেক্ষণ এরপর এক মেয়ের চোখে বিদ্ধ হলাম । খোদার অসামান্য সৃষ্টি বলতে হয় , আহা !!!
বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে করতে দেখলাম কিভাবে মেয়েরা এক পায়ের উপর দাঁড়িয়ে আর একপা বাঁকিয়ে টাইটস পরে কি সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এত সূক্ষভাবে করতে পারে , আর এত সুন্দর এ্যারগোনোমিক্যাল ভিউ আগে খুব কম বঙ্গললনার মাঝে খুঁজে পেয়েছি ।
এবং এসব দেখতে একজন বলল , আর কইস না রে , " সব গুলো মেলামাইন " =p~

অতএব , মেলামাইন শব্দ টা ভেজাল এর নব্য সংস্করন ।

মনটা আজকেও বিশেষ ভাল নেই , কেমন যেন লোড নিতে পারছিনা কিছুর । নিজের খুব কাছের মেয়েবন্ধুরা যখন দেখি ইচ্ছে করেই নিজেকে এলোমেলো যায়গায় শুধু মানসিক আর আবেগীয় স্বস্তির জন্যে নিজেকে বিলিয়ে দিচ্ছে । ছেলে বন্ধুরাও সহজ মায়াবী মনকারা গল্প ফেঁদে ঘন্টার পর ঘন্টা রাত কাটিয়ে দিচ্ছে , এরপর দেহ বিলীন হয়ে যাচ্ছে , মথিত হচ্ছে সব । অবাক বিষয় নিজেদের বন্ধুদের মাঝেই চেইন এর মত স্পর্শকাতর ঘটনাবলী হচ্ছে । একজনের মনের মানুষ আর একজনকে অজান্তে দেহ মন বিকিয়ে ফিরছে ঘরে । সবাই সবাইকে ঠকাচ্ছে প্রতিনিয়ত । আবার বলে , সব তো আর একদিনে হয়না !!!
আবার এমন ভাব করে বলে , সে কি নাবালিকা নাকি যে ইচ্ছে করে এমন হয়েছে । আমিও বুঝলাম ছেলেটি বা মেয়েটির কথা । সবাই গোপনে করে যাবে সব ভালকথা , তবে নিজেদের মধ্যেই যখন উল্টোপাল্টা করে ফেলে তখন আর কিছু ভাবতেও মন চায় না । সব গুলোই মেলামাইনX(

চাহিদা এখন অসীম , দৈহিক মানসিক কিছুই আর মিটতে চায় না একজনের মাঝে , একটু শান্তির আশায় আর একজন সঙ্গী বা সঙ্গীনির সাথে আলাপন এবং সর্বশেষে দেহের মাঝে একাত্মতা , আবেগীয় ফাঁকিতে তখন অনেককিছুই নেই হয়ে যায় ।
মূল্যবোধ কথাটি ছেঁড়া কাগজের মত ডাস্টবিন এ চলে যায় নিজেদের ভুল বোঝাবুঝির কারণে । এরপর যখন আসল সঙ্গী বা সঙ্গীনি জেনে যায় তার চেয়ে বড় কথা নিজের সাথে নিজেদের লুকোচুরি টা যখন ধরা পড়ে । মেলামাইন ইফেক্ট এর মতই আবেগের পাথর জমা হয়ে সব বাজার থেকে উঠিয়ে ফেলে দিতে হয় ।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরী  বিভাগে ।

 

  • ৪১ টি মন্তব্য
  • ২৫৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২১
comment by: মুর্খ বলেছেন: হা হা সোব কিছুই মেলামাইন এর ফল
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: তা তো বটেই :|

২. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২২
comment by: মেহবুবা বলেছেন: বড় জটিল লাগল এ লেখা , লেখকের নাম যেন কি ?তবে কথা সব ফেলে দেয়ার মত নয় ।ধন্যবাদ ।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: ধন্যবাদ মেহবুবা , ভালো থাকবেন সবসময় ।

৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩২
comment by: রিজভী বলেছেন: :) হুমম..... সবই মেলামাইন! ;)
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: সেটাই রিজভী , সবই মেলামাইন ।

৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৯
comment by: নিলা বলেছেন: শুধুই দীর্ঘশ্বাস :(
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: কার জন্যে !!!

৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১
comment by: ডাবল জিরো বলেছেন: মূল্যবোধ আসলে ডাষ্টবিনেও যায় না,গেলে অন্তত টোকাই শ্রেণীর মাঝে সেটা দেখা যেত! স্রেফ vanish হয়ে গ্যাছে.........
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: নাহ হারিয়ে যায়নি এখনো , এটা বিশ্বাস করতে কষ্ট হয় আমার , আছে হয়ত খুব কম তবুও আছে , অবশ্যই থাকতে হবে ।

৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৫
comment by: ফারুক আহেমদ রনি বলেছেন: এমনই হবার কথা ছিলো কি? তাই হয়..........!
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: আমি জানিনা , তবে আপন জন দের মাঝে এরকম দেখতে কষ্ট হয় মাঝে মাঝে , স্বার্থপরতাই হয়ত এখান থেকে মুক্তি দিতে পারে ।

৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১১
comment by: মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: মেলামাইন নাকি মেলামিন?


ছবিটার জন্য মাইনাস্ X( । Video কেও মাইনাস্......... X(
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: আমি গনহারে ব্যাবহৃত শব্দ টাই ব্যাবহার করলাম , ছবিটা আমার ব্যাক্তিগত সম্পত্তি অবশ্য এজন্যে মাইনাসের দুঃখ পেলাম , আসলেও সবই মাইনাস :|

৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৯
comment by: বুমবুম বলেছেন: একজনের মনের মানুষ আর একজনকে অজান্তে দেহ মন বিকিয়ে ফিরছে ঘরে । সবাই সবাইকে ঠকাচ্ছে প্রতিনিয়ত।

১০০% সইত্য কথা :|
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: :| আর বইলেন না ভাইজান , লম্বা গল্প গতকাল জেনে এখন নিজেরই খারাপ লাগছে ।

৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২০
comment by: বুমবুম বলেছেন: তয় অজান্তে না।জান্তে জান্তে...
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: ঠিকই ... জেনে শুনে বিষ করেছে পান :)

১০. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমমমমম
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হুমমম , কি অবস্থা শামীম ;)

১১. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১
comment by: নাজিম উদদীন বলেছেন: সব মেলামাইন না, খাঁটি দুধও আছে।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: সেটা জানি মশাই , দুধ তো সবই খাঁটি ।

১২. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪১
comment by: নিঃসঙ্গ বলেছেন: মেলামাইন রে প্লাস :|
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: সেটাই একমাত্র খাঁটি ;)

১৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
comment by: ফারহান দাউদ বলেছেন: শেষটা ব্যাপক হইসে।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান দাউদ :)

১৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
comment by: একরামুল হক শামীম বলেছেন: অবস্থা ভালোই। আপনার খবর কি? ;)
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: ;) অবস্থা আর কি বলব , বাঁশি বাজানোর চেষ্টা চালাইতেসি :)

১৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৪
comment by: মনির হাসান বলেছেন: ... লেখা ফাডায়াল্‌চেন ...
... মাগার হিন্দি গান শুনাতো খুব খারাপ লক্ষন ।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: এই গান তো আমারে এক বন্ধু দিসিল , মাগার বুঝতারিনা কিছু , সুর টা মনে ধরসে :) এজন্যেই দিলাম আর কি ;)

১৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫১
comment by: তানজু রাহমান বলেছেন: শুধু একটা কথাই বলবো... গানটাতো সুন্দর :)
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: =p~ , তোর লাইগাই পাইলাম আর তুই ই কস এই কথা ;)

১৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
comment by: তানজু রাহমান বলেছেন: (চোখ পিটপিট)
এ জন্যেইতো বললাম... :D
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: :D এবার বঙ্গানুবাদ টা করে দেনা রে , পিলিজ

১৮. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
comment by: রাতমজুর বলেছেন:
আপিসের এক কাজে গিয়া পড়লাম ফাঁপড়ে, এটিএম ফেইলিওর, কি করি! মাথায় বুদ্দি আইলো, ঐ এলাকায় এক কলিগের বাড়ি, চরম হট মাইয়া ;) আমাগো জুনিয়র।

দিলাম ফোন, কৈলাম এই এ্যামাউন্ট দরকার, কাইল ফিরত পাইবেন, এটিএম ফেইলিওর জানাইলাম। আবার সময়ও আছে কম, তার উপরে লাষ্ট ডে সেই কাজের।

মাইয়া কয়, বাসায় যাইয়া আনতে।
জানাইলাম, সময় কম, উনার বাসা তো চিনি না, খুঁজার টাইম নাই, কাইন্ডলি উনি যদি অমুক খানে আসেন, বাধিত হৈব।

মাইয়া জানাইলো, মাথায় ত্যাল দিছে :| তাই বাইরৈব না :|

আরেকটু করুন কৈরা কৈলাম, মন ভিজলো, কৈলেন, ঠিকাসে আইতেছি।

খানিক পরে দেখি, ছাতার আড়ালে মাথা ঢাকা এক ললনা আমারে ডাকে, আমি তো বেকুব :| এই পেত্নীরে আমি তো চিনি না :|

শেষে সেই আউগাইলো। কাছ থিক্যা দেইখ্যা আমি ডাবল টাসকি :|
এই আমাগো আপিস হটির রিয়েল চেহারা :| :| :|

তাই কৈ, জয় মেলামাইন এবং দুনিয়ার তাবৎ মেকাপবক্স ;)
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন: =p~

হা হা জটিল অভিজ্ঞতা দেখছি ;)

১৯. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪
comment by: শিরোনামহীন বলেছেন: হাহহাহহাহহাহাহাহা.। @ রামু

জটিল : মেসেন্জার তুমারে ডাকে
২০. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৯
comment by: ফাহমিম বলেছেন: ফাডায়ালচেন!

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: হাসানি !!!

২১. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: মেঘলা মানুষ বলেছেন: মেলামাইন আর মেলামাইন। মানুষের অন্তর যদি মেলামাইনের তৈয়ার হয়, তাইলে আর কিছু কওনের থাকল না।
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ভেজাল তো সবখানেই আর ভেজাল খাওয়া দেহের প্রভাব তো থাকবেই সেখানে ।

 

 


স্রষ্টার অসীম সৃষ্টির মাঝে আমিও একজন এবং আমিও স্রষ্টা আমার নিজস্ব সৃষ্টিসমূহের
iblish@live.com
http://iblish-is-alive.blogspot.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৭৭২