আমার প্রিয় পোস্ট

মুরগি আর মোরগের প্রণয় , অতঃপর... B:-/

১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১০

শেয়ার করুন:                   Facebook



অত্যন্ত বাস্তব একটি ঘটনা , চোখের সামনেই ঘতে যাওয়া ঘটনাবলীর একের পর এক ফ্রেম এর পরিবর্তন !!

সবাই মানুষের প্রেম নিয়ে লেখালেখি করে , মোরগ মুরগি এখানে বড্ড বেমানান তবুও লিখি । !:#P

দীর্ঘদিন পর নানুবাড়িতে এসেই মনটা ভাল হয়ে গেল , কিছুদিন থাকব বলে নিজের সবকিছুই গোছানো শেষ । সবুজের ভীড়ে এখানে খোলা উঠোনের অলিতে গলিতে ঘুরে বেড়াতে দেখতাম ৭ টি মুরগি আর ২ টি মোরগ কে । ২ টি মুরগি ডিম দেয় নিয়মিত তাই তাদের জন্যে আলাদা খাতির । আর দেখলাম একটা মুরগি এর পর-মোরগের পেছনে ছোটার খায়েশ আছে , তো বাড়ির সীমানা টপকিয়ে তাকে প্রায়ই বাইরে যেতে দেখা যেত , কারণ সন্ধ্যেবেলায় সে ফিরত যখন দেখা যেত সে হেলে দুলে আসছে ।

তত্বাবধায়ক মোরগ এর ঝুঁটিটি দেখার মত ছিল , ভাবই আলাদা । একাই যে পরবর্তিতে সব মুরগি সামাল দিত , কারণ আর একটি মোরগ কে ততদিনে সবাই গলধঃকরণ করে হজম শেষে বের ও করে দিয়েছে । কিছুদিন পর দেখা গেল বাকি ৫ টি মুরগির পরিনতিও এক , অর্থাৎ সব হজম ।

এর মধ্যে ডিম দেয়া মুরগি দুটোর মধ্যে পরিবর্তন এল , একটি আবার ১২ টা ডিমে তা দেয়া শুরু করল , তাই অন্যদিকে সেই মোরগ আর মুরগির একাকী ফ্রী টাইম , তারাও মনের আনন্দে গাছের ফাঁকে লুকোচুরি খেলতে লাগল । আহা কি আনন্দ আকাশে বাতাসে টাইপ অবস্থা ।

তো , ঠিক সময় মত আর এক মুরগির ১২ টা বাচ্চা হয়ে গেল , বলে রাখা ভাল এই মুরগিটা ছিল অন্যরকম সুন্দর তাই সবাই সুন্দরী মুরগি হিসেবেই একে চিনত । অন্য মুরগি টা ছিল বেহায়া মুরগি , সে বাড়ীর বাইরে ঘুরপাক খেত বেশি তাই এই নামকরন করা আর কি !!

বাচ্চা নিয়ে সুন্দরী মুরগি সুন্দর ঘোরাঘুরি করত । যেখানে সেখানে বসার সুযোগ পেলেই বাচ্চাদের নিয়ে নিত নিজের ডানা দুটোর আড়ালে । দিনকাল বেশ সুন্দরই কাটছিল তার । মুরগির মাতৃস্নেহ যে কি জিনিস তা বোঝা যেত বাচ্চার আশে পাশে ঘোরাঘুরি করলে । আমাকে একদিন আর একটু হলেই ঠোঁকর দিয়ে দিত । সেদিনের রণমূর্তি দেখে বুঝেছিলাম তেজ আছে ভালই !!

কিন্তু সুন্দরীর সুখ ভাগ্য প্রসন্ন ছিলনা , কাক এসে একে একে ছয়টা বাচ্চা সাবাড় করে দেয় ৭ দিনের মধ্যে , বেচারীকে এজন্যে বোধহয় একটু বিষন্নও মনে হত । আর কিছুদিন পর দেখা গেল দুটো বাচ্চা অসুস্থ টাইপ অবস্থা !! ততদিনে বাচ্চারা একটু বড়ও হয়ে গিয়েছে , তাই আর কোন রিস্ক নেয়া হলনা । সুস্থ সব বাচ্চাদের কে চালান করে দেয়া হল রান্না ঘরে , ফলাফল সুন্দরী মুরগি আবার একাকী জীবন কাটাতে লাগল/:) । চিন্তায় বেচারী কয়েকদিনের মধ্যে এক্কেবারে স্লিম হয়ে গেল । আগের সেই তরতাজা মোটাসোটা ভাবটা একদমই নেই ।
মাঝে মাঝেই দেখা যেত অন্য মুরগির সাথে একদমই জমছে না । নিজেরাই ঠোকর দিত একজন আর একজন কে ।

তো মুরগি দ্বয়ের একাকীত্ব ঘোচানোর জন্যে বাসায় আর নতুন ২ টা মুরগি আর ১ টা নব্য যুবক মোরগ আনা হল । এটায় কাজ হল অনেক , মোরগ মুরগির মধ্যে পারিবারিক আবহ দেখা যেতে লাগল , ঈদ লাগা টাইপ ভাব ।

এবার আজকে সকালে একটা ঘটনা ঘটল । সকাল বেলায় কিসের জন্যে একটু বাগানে হাঁটছিলাম তখন যা দেখলাম তার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না ।
হঠাৎ নব্যযুবক মোরগটি এসে সেই সুন্দরীর ছোট্ট ঝুঁটি তে ঠোঁকর দিয়ে পা তুলে দিল মুরগির ডানা দুটোর উপর । সুন্দরী মুরগি একটু খানি কোঁ কোঁ করে কি করল বোঝা গেল না , তবে অন্য মুরগিসমূহের সামনে সে অবাক বিস্ময়ে ধর্ষিত হল:|

অন্যসব মুরগি চেয়ে চেয়ে দেখল তরুণ যুবক মোরগের ঔদ্ধত্য , আর আমি দেখলাম ১২ বাচ্চার মা হয়েও সুন্দরী মুরগির প্রতি এ এক বিরল ... একটু পর বেহায়া মুরগিটা এসে সুন্দরী মুরগিটা কে ঠোঁকর দিয়ে গেল , হয়তবা বোঝাল এটাই সামলাতে পারনা , অথবা এটা ছিল ব্যার্থতার প্রদর্শণী !!!!
=p~ =p~ =p~
ধুর মুরগীর আবার এসব আছে নাকি , আজকেও একটু আগে মুরগি খেলাম , তবে কোনটা পেটে গেল তা জানিনা , কালকে সকালে দেখব কোনটা নেই:)

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরী  বিভাগে ।

 

  • ২৭ টি মন্তব্য
  • ২৫৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৭
comment by: মনির হাসান বলেছেন: ... এসবের গবেষনা শুরু করছেন ।
ঘটোনা খুব খারাপ দিকে মোড় নিতেছে মনে হয় ।

১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: মুরগির মত নিরীহ প্রাণি নিয়ে গবেষনা লাগেনা ভাই রে , সকালের দৃশ্যটা অনেকদিন পর দেখলাম তো ;) তাই আর কি লিখলাম =p~

২. ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২১
comment by: মুতাসিম বলেছেন: এটা কি +১৮ ছিলো? থাকলে শিরোনামে লিখেন নাই কেন ;) আমি পড়া শুরু করে শেষ করে ফেলসি ;)

মুরগীর দিকে তাহলে দীর্ঘক্ষন তাকায়েছিলেন। বিকট পর্যবেক্ষন ;)
১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: পিচ্চি তুমি হয়ত জাননা যে মুরগির ক্ষেত্রে এসব ব্যাপারে অত্যন্ত কম সময় লাগে , আচ্ছা যাও লেখাপড়া ভাল করে কর ।

৩. ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: কাক ভুষুন্ডি বলেছেন:
১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন:

৪. ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০
comment by: অপ্‌সরা বলেছেন: ব্যাপার কি জটিলা?? হঠাৎ মুরগীর প্রেমে পড়লে নাকি সব ছেড়েছুড়ে???
১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: KFC তে চল যাই , তুমি আর আমি ;)

৫. ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
comment by: বরুণা বলেছেন: KFC এর মরা মুরগি গুলাও কি সব তোমার প্রাক্তন প্রেমিকা ছিলো নাকি?
১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: নাহ , KFC এর মুরগি গুলো তোমার মত ছিল সেই সুন্দরী নির্যাতিত মুরগি =p~

৬. ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
comment by: বরুণা বলেছেন: KFC এর মরা মুরগি গুলাও কি সব তোমার প্রাক্তন প্রেমিকা ছিলো নাকি?
৭. ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
comment by: অপ্‌সরা বলেছেন: বরুণা বলেছেন: KFC এর মরা মুরগি গুলাও কি সব তোমার প্রাক্তন প্রেমিকা ছিলো নাকি?


হাহাহা
৮. ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: হেহে :)
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: কি মনে কইরা হাসতাছ !! =p~

৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০০
comment by: তানজু রাহমান বলেছেন: চিকেন খেতে বড়ই ভালো। তবে এখানে পিস করা দেখে বিরক্ত লাগে। দেশে বটি দিয়ে কি সুন্দর টুকরা টুকরা করা হত! অনেকদিন মাংস খাওয়া হয় না।
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: হঠাৎ এরাম অবস্থা কেন তোর !!
আমাগো একটা স্পেশাল দা টাইপের জিনিস ছিল , নিজেরাই টুকরা করতাম আস্ত ফ্রোজেন মুরগি কিনে আইনা , কাস্টমাইজড কাট যারে কয় ।

১০. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩
comment by: মিছে মন্ডল বলেছেন: আমই হাঁস টু মুরগী এবং মোরগ টু হাঁসীও দেখেছি; কিনতু তার ফলাফল জানি না ...
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৭

লেখক বলেছেন: হুমম , একবার দেখেছিলাম মুরগি হাঁসের জন্ম দেয়ার পর হাঁস স্বজাতি বাদ দিয়ে মুরগির দিকে দৌড় দিতে ব্যাস্ত ছিল , তবে দেখেছিলাম সেই দৌড় পর্যন্তই সফল না ব্যার্থ জানিনা =p~

১১. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৮
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: রাস্তার কুকুর গুলোর কাজ ও দেখেন নাকি? ;)
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: =p~ চোখে পড়লে কি আর করা ;)

১২. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৭
comment by: মানুষ বলেছেন: মেলাদিন দিশি মুরগী খাই না
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:১৯

লেখক বলেছেন: আজকের রান্না টা সেইরকম সুখাদ্য হইসে , ইয়াম্মি :D

১৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৩
comment by: মেঘাচ্ছন্ন বলেছেন: হা হা হা
১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২২

লেখক বলেছেন: =p~

১৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৪
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: =p~
১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: হুমম

১৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
comment by: অ্যালন বলেছেন:
হ..আমিও এক্বার দেক্সিলাম..কিন্তু বুঝিনাই এতো তাড়াতাড়ি কি হৈলো.. :(.. পড়ে আরেক্জন বুঝাই দেসেলো.. :D

 

 


স্রষ্টার অসীম সৃষ্টির মাঝে আমিও একজন এবং আমিও স্রষ্টা আমার নিজস্ব সৃষ্টিসমূহের
iblish@live.com
http://iblish-is-alive.blogspot.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৭৮৪