আমার প্রিয় পোস্ট
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের - আছহাবুল ইয়ামিন
- সা. ইন ব্লগারদের সাথে ঈদ - আলাম ভাইয়ের বাসায় আমাদের গেট-টুগেদার (উৎসর্গ মুজতবা) - মনিটর
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- কিছু পুংটা পোলাপাইনের আলাম ভাইয়ের রোদ চশমা ষড়যন্ত্র ও তদ্বিষয়ক আমার ভীতিকর অভিজ্ঞতা - সংস্থাপক
- ঈদে আলাম ভাইয়ের বাসায় ছাগ মাংস ভক্ষণ এবং একটি যাদুকরী রোদ চশমা - অচেনা বাঙালি
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- মানুষের পেশাকে সম্মান করতে শিখুন - লোকালটক
- কারওয়ানবাজারের কলু কামার কেন কা কা করছে? - ফিউশন ফাইভ
- উবুন্টুতে ভার্চুয়াল উইন্ডোজ ইনস্টল - হাসিব
- মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মাল্টি ডাইমেনশনাল প্রফিট ও আমাদের হতভাগা দেশের লাভ (একটি সহজ-সরল হিসাব) - বহুরূপী মহাজন
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- নোটিশ বোর্ডকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, অনৈতিক কাজ দ্রুত বন্ধ করার জন্য। নীতিহীন লোকগুলি আমার উপর ক্ষেপা তাই তারা নানা ভাবে আমার ক্ষতি কারার চেষ্টা করছে এবং করবে। আমি আপনাদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি। তারা আমার আরো ছবি বিকৃত করে প্রকাশ করতে পারে। এই অনৈতিক কাজ স্থায়ী ভাবে বন্ধ করার জন্য আপনাদের সহযোগীতা চাই। প্রতিবাদ সরূপ প্রদত্ত পোষ্টসমূহ ইতোমধ্যে মুঝে দিয়েছি। - মোহাম্মদ আলী আকন্দ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- আমরা যা চাই তা ফ্রী তে চাই , কি দরকার রেজিস্ট্রশন করে সময় নষ্ট করার তাই না !!
- জটিল
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবেন। পর্ব-১ - ফারিহান মাহমুদ
- প্রসঙ্গ যখন গীটার
- জটিল
- নির্বাণোন্মুখ নৈমিষারণ্য (এই কবিতা ব্লগের সকল বিখ্যাত কবি বা মহিলা কবিদের জন্যে উৎসর্গকৃত) - জটিল
- ব্লগের সবাইকে ১৬৬তম মণিপুরী মহারাস উৎসবের নিমন্ত্রন। কবে কখন কি অনুষ্ঠান, কিভাবে যাবেন বা কোথায় থাকবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। - কুঙ্গ থাঙ
- আজ 'জটিল' এর জন্মদিন - মিলটন
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? - আলেকজান্ডার ডেনড্রাইট
- কলকাতা - ১৯৪৭
- জটিল
- টাইম ট্রাভেল করে যদি আমাকে কোথাও যতে দেয়া হত আমি হয়ত এসবজায়গাতেই যেতে চাইতাম , ফিরে দেখা বাংলাদেশ সেই সুদূর অতীত থেকে - জটিল
- রসময় গুপ্ত একদা টেস্টিং সল্ট এর বিজ্ঞাপনদাতা ছিলেন গাঁজা ইফেক্ট-১ - জটিল
- জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি এবং একটি প্রজন্মের মুক্তিযুদ্ধ বিষয়ক চেতনা - তানজিল আহমেদ
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- পুরনো দিনের বাংলা সিনেমার গান
- জটিল
- বাংলা সিনেমার ডায়ালগ লিখি আসেন
- জটিল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
দুদু মিয়ার সেইরূপ দেখে যখন আমি শুধু ছোট্ট একটি চিৎকার দিয়েছিলাম
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
দুদু মিয়া ছিল আমাদের দাদুবাড়ীর একমাত্র গোয়ালা যে সব গরু গাভী সামলাত । এখনো সে বেঁচে আছে , সামনের সারির কোন দাঁত দেখা না গেলেও সেই কাঠামো ঠিক আগের মতই আছে , আর দেখা যায় সেই খাড়া খাড়া সাদা সিল্কি চুল যা এখনো তেল চকচকে । আর বয়স !! সর্বনিম্নে ৭০ !!
তখন আমি খুব ছোট ছিলাম , দাদু বাড়ীতে যেতাম বছরে দুই তিনবার । এখনো সেই ঘরগুলো রয়েছে ঠিক আগের মতই , সেই আমগাছ যার পাশে একটি গোয়াল , এখনো সেখানে দুটি গরু বাঁধা থাকে । আর সেই সময়ে আমার ঐ যায়গায় যাবার মূল আকর্ষন ছিল দুদুমিয়ার চমৎকার একটি হুক্কা । কয়লা আর কাঁচা তামাক আর পানির মধ্য দিয়ে ফিল্টার হয়ে অদ্ভুত মাদকতার সেই গন্ধ ।
দুদুমিয়ার কাজগুলো সুন্দর ছিল , ছোট্ট বাটিতে সরিষার খাঁটি তেল দিয়ে গাভীর ওলানে সুন্দর করে মাখিয়ে দিত প্রথমে , এরপর বাছুর কে দিয়ে একটু শুরু করত দুধ খাওয়ানো , তারপরেই সে দু হাত দিয়ে অসাধারন দক্ষতায় দুধ দোয়াত । বাসার চাহিদা পুরোটাই মিটে যেত তাতে । আমিও শিখেছিলাম এই শিল্প তার কাছ থেকে । দুদু মিয়ার নামের সাথে কাজের এই মিল দেখে তখন অবাক হতাম , এটা আসলেও তার নাম কিনা তা নিয়েও হয়ত ভাবতাম !!
তো ঘরের দুপাশে তখনো ছিল বড় দুটো পুকুর আর তখন পুকুর পাড়ে ছিল একটা বিশাল তেঁতুল গাছ । আমার ফুপু আর ফুফাত বোনদের সেখানে প্রায়শই দেখা যেত । আর বারীর এক্কেবারে পেছনে নিজস্ব বন থাকায় সবরকমের ফলের গাছ ছিল । টিনশেড ঘরের মাথায় ছিল আমগাছ যা এখনো আছে ।
সেইসময়ের যতটুকু খেয়াল আছে তা হল ঈদ এর দুদিন আগের ঘটনা , বাসায় সবার আশা শুরু হয়েছিল কেবল । রান্নাঘরে দাদীমা , ছোট ফুপু আর আম্মু ছিল । আমি ঘরে বিছানায় বসে কি যেন দেখছিলাম তা খেয়াল নেই । তবে ঘরে আলোর আধিক্য ছিল ভালোমতই । জানালাময় ঘর ।
রাতের বেলায় কি আর করার থাকতে পারে !! হঠাৎ বন এর দিকের জানালায় একটা মাথা দেখে চমকে উঠেছিলাম , পুরো দুদুমিয়ার মত , কিন্তু এখনো খেয়াল আছে তার চোখ দুটো জ্বলজ্বল করছিল কেন যেন , আমি তীব্র চিৎকার দিতে গিয়ে অবাক হয়েছিলাম যা দেখে তা হল অস্বাভাবিক দ্রুততায় সে প্রায় ১২ ফুট দূরের জানালায় চলে গিয়েছিল , এই হতভম্ব অবস্থায় ছোট্ট একটি চিৎকার দিয়েছিয়াম , আর ফুপু এসে আমাকে জড়িয়ে ধরেছিল দৌড়ে এসে ।
বড় হয়েও মাঝে মাঝে ভাবতাম এসব এর যৌক্তিকতা নিয়ে , ছোটবেলার অবচেতন মন , নাকি দুদুমিয়ার অস্তিত্ব , নাকি গল্পের বই এর রূপকথার মত কোন কিছুর সাথে সময়কে কিছুক্ষণের জন্যে গুলিয়ে ফেলা , অথবা পুরোটাই কল্পনাপ্রসূত !!!
তবে স্পষ্ট খেয়াল আছে সমসাময়িক কিছু ঘটনার জন্যে যে , জানালার পাশে বাঁশের একটা বেড়া ছিল , জানালা থেকে তা লক্ষ্য করেছিলাম ।
এবং দুদুমিয়া হওয়া একরকম অসম্ভব কারণ তার উচ্চতা ছিল অনেক কম । সেই পর্যায়ে মাথা নিতে হলে দুইফুট উঁচু কিছু নিয়েই তবে পারত , আর তার যে দ্রুততা ছিল !!! এক্কেবারে অসম্ভব !!! আর ঘরে যেহেতু দুদুমিয়ার অবাধ যাতায়াত কোন কারণেই সে সেইদিকে যাবার লোক নয় ।
সেকেন্ডের ব্যাবধানের এই দৃশ্যটি এখনো মাঝে মাঝে মনে পড়ে , শুধু কল্পনা হলে হয়ত আজও মনে থাকার কথা না , কিন্তু কোন এক কারণে সেই মুহূর্তগুলো স্মৃতির পটে দাগ কেটে গিয়েছে নিজস্ব নিয়মেই ।
![]()
দুদুমিয়ার গোয়ালঘর
প্রকাশ করা হয়েছে: স্মৃতি কথা বিভাগে ।
রাতমজুর বলেছেন:
হুম
লেখক বলেছেন: বেশ বেশ
লেখক বলেছেন: জানার তো কোন ক্লু নেই আর ![]()
সব যদি আজ বদলে যেত বলেছেন:
চা খাইতে খাইতে এইসব গল্প শুনতে ভালো লাগে।
লেখক বলেছেন: দুধ চা কিন্তু ![]()
লুনা ফিরোজ বলেছেন:
হয়তো কোন প্রাণি ছিল, ভুল তো হতেই পারে। মধ্য রাতের হরর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ!!
লেখক বলেছেন: প্রাণী তো বটেই , কিন্তু মনুষ্য আকৃতির তা । বিড়াল বা বাঁদর হওয়াও সম্ভব না , বিড়াল এর লেঞ্জা আছে দাঁড়ি নাই , আর মুখ টা মানুষের মতই , আর সে যায়গায় এই দুটো প্রাণীর থাকা সম্ভব নয় কারণ , ১ একটারও শুধু মাথা আর গলা দেখিয়ে থাকার স্থান পর্যাপ্ত পরিমানে নেই টিনের শব্দে বোঝা যেত সব , ২ কোন কালেই সেখানে বাঁদর ছিলনা এখনো নেই ।
আর এটা তেমন ভয়ের কিছুই না , শুধু একটা অভিজ্ঞতা মাত্র ।
লেখক বলেছেন: হায় হায় , আমি এতদিনেও বুঝতে পারলাম না আপনি কেম্নে বুঝলেন ![]()
লেখক বলেছেন:
যা কইলেন মশাই , তবে আবার আসলে সানন্দে চুমা দিবো , যা আছে কপালে
অপ্সরা বলেছেন:
ছোট বেলায় এমন অনেক কিছুতে আমিও ভয় পেতাম। এখন আর পাইনা।
লেখক বলেছেন: বেশ ভাল রে , দুর্ধর্ষ সখিনা এর মত সাহসী অপ্সরা ![]()
তানজু রাহমান বলেছেন:
আসলেই ভয় পেলাম। দুদুমিয়ার ফটো নাই?! তার সাদা সিল্কি চুল দেখতে চাই!
লেখক বলেছেন: এই ঈদ এ আনব রে , এই লোক টা আসলেও জোস একটা লোক , দেখে নিস তখন ![]()
লেখক বলেছেন: অন্তত এটুকু বলা যায় পুরো সজ্ঞানে ছিলাম ।
অক্ষর বলেছেন:
দুদু ওখন কৈ?
লেখক বলেছেন: দুদু !! ওহ দুদুমিয়া তার গ্রামেই আছে


















