আমাদের শিক্ষাঙ্গন গুলো আবারো উত্তপ্ত হচ্ছে। রাজনীতির গুনগত পরিবর্তন হয়েছে কি? জাতির বিবেকের কাছে প্রশ্ন।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৬
সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় প্রমান হয়েছে যে আবারো দেশের প্রষিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান গুলো উত্তপ্ত হয়ে উঠছে। এর ফলে ছাত্র সমাজের ক্ষতির পরিমানই সবচেয়ে বেশী। সামনে আসছে অনার্স ভর্তি পরীক্ষা। এবং জাতীয় নির্বাচন। সবমিলিয়ে পরিস্থিতি ছাত্রদের শিক্ষা জীবনের জন্য অনূকুল পরিস্থিতি নেই। ইতোমধ্যেই বড় বড় কলেজগুলোতে বিভিন্ন ছাত্রসংগঠনের শো-ডাউন চলছে। যে কোন সময় ফুসে উঠতে পারে ছোট খাট বিষয় নিয়ে। গত কয়েকদিন আগে ঢাকা কলেজের ছাত্রদের আন্দোলন তারই ইঙ্গিত বহন করে। সরকারের উচিত ছাত্রদের বিষয়গুলোতে গুরুত্বের সাথে বিবেচনা করা। কোন ভাবেই ছাত্রআন্দোলন দানা বাধতে বা কোন ধ্বংসাত্নক কর্মসূচী বাস্তবায়ন করতে দেয়া উচিত নয়। তবে এটা ঠিক আমরা যেই রাজনীতির গুনগত পরিবর্তন এর কথা বলছিলাম তা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা প্রশ্ন সাপেক্ষ? যদিও অতীতের যেকোন আন্দোলন বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। কিন্তু ছাত্রসমাজের স্বার্থে সরকারকে ছাত্ররা যাতে একটি বড় ধরনের শিক্ষা জীবন সময় ব্যহত না হয় সেদিকে লক্ষ্য করা জরুরী বলে প্রতীয়মান । আসুন আমরা সবাই আমাদের ছাত্রসমাজের মূল্যবান সময় নষ্ট না হতে পারে একযোগে কাজ করি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ। আসুন আমরা দারিদ্র ও ক্ষুধা, দুর্নিতী মুক্ত দেশ গড়তে একযোগে কাজ করি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ধন্যবাদ