পারি দাও স্রোত,কঠিন প্রয়াসে অকুতোভয়, এ নিশীথের তীরে, হবে ফের সূর্যোদয় !

জীবাশ্ম দেখে বিজ্ঞানীদের ধারণা এক সময় এন্টার্কটিকা মহাদেশ উষ্ন ছিল ।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৫

শেয়ার করুন:                   Facebook

প্রিয় ব্লগার বৃন্দ বিভিন্ন ব্যক্তিগত ব্যস্ততার কারনে দীর্ঘদিন পর পোষ্ট।


পৃথিবীর দক্ষিণ প্রান্তের শীতলতম মহাদেশ এন্টার্কটিকা বর্তমান সময়ে শতকরা ৯৮ ভাগ বরফে আবৃত। কিন্তু একসময় এই শীতলতম মহাদেশটি ছিল উষä! সাম্প্রতিক এক গবেষণার মাধ্যমে উদ্ধার করা জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা অভিমত প্রকাশ করছেন, এই মহাদেশটি আগে এ রকম ঠাণ্ডা ছিল না। প্রায় এক কোটি ৪০ লাখ বছর আগের ক্রাস্টেশিয়া শ্রেণীর অস্ট্রাকডের একটি জীবাশ্ম উদ্ধার করা হয় এন্টার্কটিকা মহাদেশের ড্রাই ভ্যালি অঞ্চলের একটি প্রাচীনতম লেকের তলদেশে। কোটি বছর ধরে সংরক্ষিত জীবাশ্ম বিজ্ঞানীদের ধারণা দিতে সহায়তা করে, একসময় এন্টার্কটিকা মহাদেশ অনেক উষä ছিল। লেইচেস্টার বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভূতত্ত্ববিদ মার্ক উইলিয়ামস বলেন, ‘এই জীবাশ্মটি এন্টার্কটিকা মহাদেশের প্রাচীনতম সময়ের আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের ওপর একটি সঠিক ধারণা দেবে। এর সাহায্যে এন্টার্কটিকা মহাদেশের পূর্ব দিকের বরফস্তরের বিষয়ে অনুসান করা যাবে, যা কিনা পৃথিবীর উষäায়নের বিষয়টি বুঝতে সহায়ক একটি ভূমিকা পালন করবে।' এই গবেষণা দলের সহযোগী হিসেবে কাজ করেছেন এডাম লুইস ও ডেভিড মার্কান্ট এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। জীবাশ্ম উদ্ধারের ঘটনা শুরু হয় বেশ কয়েক বছর আগে থেকে। প্রথমে গবেষণা দলটি ২০০৬ সালে সর্বপ্রথম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই নিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে। সেখানে স্নাতক শ্রেণীর এক ছাত্র রিচ থমসন সর্বপ্রথম এই ফুটবলসদৃশ জীবাশ্মটি খুঁজে পান।
উল্লেখ্য, পৃথিবীতে এ নিয়ে চতুর্থবারের মতো একটি নরম দেহাবয়ববিশিষ্ট ফসিলের সান মিলল। একই বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক অ্যালান অ্যাশওয়ার্থ বলেন, এই জীবাশ্মটির সবগুলো নরম প্রত্যঙ্গ, এমনকি হাঁটাচলার পা এবং লেজটি ভালোভাবে সংরক্ষিত অবস্খায় উদ্ধার করা গেছে। এই মহাদেশটি (এন্টার্কটিকা) স্খায়ী বরফাবৃত হওয়ায় ফসিলটি এত দিন ভালোভাবে ছিল। বর্তমান সময় অস্ট্রাকড প্রজাতির প্রাণীরা আর এ্যান্টার্কটিকা মহাদেশে বাস করে না। গবেষক দলটি এ ছাড়া আরও কয়েকটি বিভিন্ন বয়সী অস্ট্রাকডের আংশিক অক্ষত জীবাশ্ম খুঁজে পেয়েছে এখানে। ধারণা করা হচ্ছে, এখানে অস্ট্রাকডের একটি বিশাল আবাসস্খল ছিল।
এই অস্ট্রাকডের আশপাশে বেশ কিছু মস উদ্ভিদ এবং তুন্দ্রা অঞ্চলে জন্মায় এমন বেশ কিছু উদ্ভিদের পরাগরেণুর সান পাওয়া যায়। এই অস্ট্রাকড বেঁচে থাকার জন্য খুব বেশি উষä তাপমাত্রার প্রয়োজন হয় গ্রীষ্মকালে। কিন্তু বর্তমান সময়ে এন্টার্কটিকা মহাদেশে তাপমাত্রা গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে গরম থাকে না।
এই অস্ট্রাকডের আবিষ্কার একটি বিষয়কে পরিষ্কার করে, যে অনেকটা আকস্মিকভাবে এন্টার্কটিকা মহাদেশের আবহাওয়া উষä থেকে শীতলে পরিবর্তিত হয়, যার কারণে এই প্রজাতিটি সম্পূর্ণ এ অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে যায়।
বিজ্ঞানী আশওয়ার্থ আরও বলেন, ‘আমরা এখন বিশ্বাস করছি এই বিশেষত এ অঞ্চলের হিমবাহগুলো প্রায় এক কোটি ৪০ লাখ বছর ধরে বরফে আবৃত লাখ বছর ধরে বরফে আবৃত হয়ে আছে।' কিন্তু তাঁদের এই যুক্তিতে অনেক বিজ্ঞানী আবার একমত হচ্ছেন না। নর্দান ইলিনয়স বিশ্ব বিদ্যালয়ের অণু জীবাশ্ম বিজ্ঞানী রিড স্কেরার বলেন, ‘এ ধরনের জীবাশ্ম খুঁজে পাওয়া নি:সন্দেহে একটি চমকপ্রদ বিষয়।কিন্তু এর মানে এই নয় যে তুন্দ্রা অঞ্চল ধারাবাহিকভাবে সুদীর্ঘ দিন ধরে বরফে আবৃত ছিল। উল্লেখ্য, বিজ্ঞানী রিড দীর্ঘদিন ধরে এই এন্টার্কটিকা নিয়ে গবেষণা করছেন। তবে বিজ্ঞানীরা জোর গলায় দাবি করছেন, মূলত এক কোটি ৪০ লাখ বছর আগের ভয়াবহ আবহাওয়া পরিবর্তনই এই মহাদেশে থেকে উদ্ভিদ ও প্রাণীদের বিলুপ্ত হওয়ার মূল কারণ। সব মিলিয়ে বর্তমানে এই অস্ট্রাকডের জীবাশ্মপ্রাপ্তি এন্টার্কটিকা মহাদেশের উষäতা- বিতর্ককে নুতন করে আলোচনায় ফিরিয়ে এনেছে।




 

 

  • ৪ টি মন্তব্য
  • ১১১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৮
comment by: পলাশমিঞা বলেছেন: জানার বাকি নেই :)
২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৮
comment by: সৌম্য বলেছেন: পুরান কথা। বিজ্ঞানীদের ধারনা হয়তো হাজার দুয়েক আগে বাংলাদেশে তুষার পড়তো
৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯
comment by: কানমলা-০৮ বলেছেন: আসলেই কি এমনটা ছিল?
৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
comment by: ফিরাখ রাইয়ান সুহান বলেছেন: লেখাটা আগে কোথাও পড়েছি।

 

 


সুস্থ মনের সকল ব্লগারদের এই ব্লগে স্বাগতম । লেখার উপর কোন বাজে মন্তব্য গ্রহনীয় নয়। আশকরি সকলেই দায়িত্বশীলতার পরিচয় দেবেন।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৫৬০৫