সোয়াইন ফ্লু'' ভাইরাস! এখনই সচেতন হওয়া দরকার।
০১ লা মে, ২০০৯ বিকাল ৫:৫৩
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ নম্বর সিগনাল চলছে। আশংকা হচ্ছে যে এই ভাইরাস জনিত রোগটি মহামারী আকার ধারন করতে পারে। কিন্তু একটু আগাম সতর্কতা আমাদের এই দেশকে মহামারী থেকে বাচাতে পারে। যদিও সরকার এই রোগ প্রতিরোধে বিমানবন্দরে ব্যবস্থা নিয়েছে। কিন্তু নিজের ঘরে যদি এই রোগ ছড়ায়? তার জন্য সম্যক ব্যবস্থা নাই।
এই রোগটি যে কারনে হয়:
১. এটি একটি শুকরের শ্বাসকষ্ট জনিত রোগ।
অর্থাৎ কোন অন্চলের শুকরের এই রোগ থাকলে তা ঐ এলাকায় মানুষের ছড়ালে এরপর মানুষ থেকে মানুষে ছড়ায়।
এই রোগের লক্ষণ:
১. প্রচন্ড শ্বাসকষ্ট হবে
২. থান্ডা, সর্দি সাথে হাচি প্রচন্ড আকার ধারন করবে।
তবে এ উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের শনসাপন্ন হওয়া উচিত। চিকিৎসায় এ রোগ ভাল হয়।
কিন্তু বিমান বন্দরে বুথ বসানোর পাশাপাশি ''শুকর '' আছে এমন এলাকায় কোন ধরনের উদ্যেগ কি নিয়েছে সরকার?
আজ ও সায়েদাবাদ রেললাইন এ শুকরের পাল অবাধে ঘুরে বেড়াচ্ছে জনসম্মক্ষে! এ থেকে কি সোয়াইন ফ্লু'' নামক ভাইরাস ছড়াতে পারেনা!
এছাড়াও রাজশাহী রেলস্টেশনের বিপরীত পাশেও শুকরের পাল অবাধে জনগনের সামনে বিচরণ করছে।
অতএব এই ভাইরাস মহামারী আকার ধারন করার আগেই এই সব শুকর প্রবন এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহন করা দরকার। যেহেতু বাংলাদেশে শুকর আছে কিছু এলাকায় তথাপি এর নিয়ন্ত্রন এখনই করা দরকার।
নইলে মহামারী না হলেও একটা ভাল ক্ষতির আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও এই ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য এ পর্যন্ত জাতীয় বক্ষব্যধী হাসপাতালে সিট তৈরী করা হয়েছে মাত্র ৪ টি!
একটু উদ্যেগ আমাদের এই মহামারীর আশংকা থেকে বাচাতে পারে।
আসুন আমরাও সতর্ক হই।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অহনা বলেছেন:
তেমন ভয়ঙ্কর! মনে হয় না।
লেখক বলেছেন: দেখা যাক!
ফয়েজ ০৮ বলেছেন:
আসুন আমরাও সতর্ক হ ........
কেএসআমীন বলেছেন:
প্রশাসন এর সফল ও কার্যকর হস্তক্ষেপ দরকার।
জয় রায় বলেছেন:
শুকর থাকলেই যে Swine flu হবে এমন ভাবার দরকার নাই, নতুন strain টা BD তে আসতে হবে আগে, সুতরাং effective border security, screening and quarantine দরকার...আমাদের এখানে আগেও হাস-মুরগি ছিল, কিনতু যখন winter এ migratory bird গুলা H5N1 Influenza নিয়ে আসলো তখনই বিপদ শুরু....
রাজনীতি বলেছেন:
ভাল উদ্যেগ নেয়া দরকার
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন:
শুকর থাকলেই এই ফ্লু হবে এমন কথা নেই। তবে হা আমাদের সাবধানহতে হবে। এয়ারপোটে চেক আপ শুরু হয়েছে। যতটুকু জানি ল্যাব ও তৈরি।
আমরা সবাই একটু সচেতন থাকা জরুরি।
একটা কথা প্যান্ডেমিকের সতক মাত্রা কিন্তু পাঁচ আর ৬ মানেই কিন্তু প্যান্ডেমিক বা বিশ্বব্যাপী মহামারি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















