দলীয় কর্মীদের হাতে লাঞ্ছিত হয়ে বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য আসিফ আকবর বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন। গত শুক্রবার দুপুরে আসিফের হয়ে তাঁর স্ত্রী সালমা আসিফ মিতু ও ছেলে রুদ্র আসিফ ঢাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন। এ সময় স্ত্রী সালমা আসিফ ও ছোট ছেলে রৌদ্র আসিফ তার সাথে ছিলেন।
গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামী হোটেলে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী আসিফের ওপর হামলা চালায়। ওই ঘটনার সময় বিএনপির সহ-সভাপতি রাবেয়া চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সেখানে উপস্থিত থেকেও এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি।সালমা আসিফ বলেন,গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামী হোটেলে ছাত্রদলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আসিফের সঙ্গে অসৌজন্য আচরণ করা হয়েছে। বিষয়টিতে আসিফ মর্মাহত হয়েছেন উল্লেখ করে তিনি দল থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন । রাজনীতি করতে গিয়ে তাঁর জীবন হুমকির মুখে পড়ছে। এ ঘটনা ঘটার পর আজ পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো খোঁজখবর নেননি।
আসিফের ঘনিষ্ঠ সূত্র জানায়, পদত্যাগপত্রে আসিফ বলেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে তিনি দলের সার্বিক কার্যক্রমে গতি আনার জন্য দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচার চালিয়েছেন। গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামী হোটেলে ছাত্রদলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার তাঁর সঙ্গে অসৌজন্য আচরণ করেন। এরপর ছাত্রদল ও যুবদলের কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত থাকলেও হামলাকারীদের কিছু বলেননি।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



