somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হারুন-উর-রশীদ লাঞ্ছিত, ক্যামেরা ছিনতাই

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শনিবার দুপুরে সাভার পৌরসভার টান গেন্ডায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের অবৈধ সম্পদের অনুসন্ধানও দুর্নীতির ওপর সরেজমিন প্রতিবেদন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হারুন-উর-রশীদ। এসময় ওই পুলিশ কর্মকর্তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী তার ক্যামেরা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

একুশে টিভির অনুসন্ধানী টিম বাড়িটিতে প্রবেশ করা মাত্রই তেড়ে আসে দারোগার পরিবার। একপর্যায়ে দারোগার জ্যেষ্ঠ ছেলে মাসুদ রানা সাজু হারুন-উর-রশীদের শার্টের কলার চেপে ধরে তাকে কয়েক দফা ধাক্কা দেয়। দারোগার স্ত্রী মাসুদা বেগমও অসৌজন্যমূলক আচরণ করেন। এরই একপর্যায়ে বাড়ির মূল ফটক আটকে দিয়ে ‘ডাকাত,ডাকাত’ বলে চিৎকার দিয়ে সাংবাদিকদের আটকে রাখেন ওই দারোগার পরিবার। খবর দেওয়া হয় পরিচিত মাস্তানদের। এ সময় (এসআই) আব্দুস সাত্তারের বাসায় ছিলেন না।খবর পেয়ে সাভার থানার উপ-পরিদর্শক সফিউল আলম ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন।

হারুন উর রশীদ জানান, দারোগা আব্দুস সাত্তার ২৪ শতাংশ জমির ওপর যে বাড়ি তৈরি করেছেন তার ১৫ শতাংশই সরকারি খাস জমি। তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। এ ব্যাপারে প্রতিবেদন তৈরির জন্য গেলে তার ওপর হামলা চালানো হয়। বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামানকে অবহিত করলে তিনিও অসৌজন্যমূলক আচরণ করেন এবং ঘটনাস্থল ছেড়ে না গেলে মিথ্যা মামলায় জড়ানো হবে বলে হুমকি দেন বলেও জানান।দারোগা আব্দুস সাত্তারের শ্যালক এসপি সাইফুল ইসলাম মজনুরও তাকে প্রাণনাশের হুমকি দিয়ে টেলিফোন করেছেন বলে অভিযোগ করেন হারুন।

এদিকে রাতে দারোগার স্ত্রীর শ্লীলতাহানী ও চাঁদা দাবির অভিযোগে একুশে টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । শনিবার সন্ধ্যায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা সাজু। মামলা নং- ৭৭। ধারা ১৩৪/৪৪৭/৪৪৮/ ৩২৩/৩৫৪/৩২৫/৩৮৫ ৫০৬/১১৪ দ:বি:। মামলার অপর আসামিরা হচ্ছেন, নাজমুলের সহোদর হাসান ও কামরুল।

প্রসঙ্গত: এর আগে সাংবাদিক নির্যাতনের অভিযোগ এনে দারোগা আব্দুস সাত্তারের বিরুদ্ধে আশুলিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী পালনেরও অভিযোগ রয়েছে।


সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×