গতকাল প্রথম অালোয় বলাকা ভাস্তর্য ভাঙা নিয়ে প্রকাশিত সংবাদে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, রাত সাড়ে ১০টার দিকে দুই শতাধিক লোক লাঠিসোঁটা, রড ও কুড়াল নিয়ে দিলকুশা বাণিজিক এলাকায় বিমান বাংলাদেশ কার্যালয়ের সামনে বক চত্বরে হামলা চালায়।
কিন্তু অাজ প্রথম অালোয় দেখলাম পুলিশের দায়ের করা মামলায় বলা হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টায় প্রায় ৪০০ অাল বাইয়্যিনাতের কর্মী হাতুড়ি শাবল নিয়ে মিছিলসহ বকের ভাস্কর্য বলাকা ভাঙতে অাসে।
কথা হলো একদিনের মাথায় পুলিশ কি করে ২০০ জন্য কর্মী জুটিয়ে নিল। নাকি হোজ্জার বিড়ালের মাংস খাবার মতো কিছু হতে যাচ্ছে।
হোজ্জা শখ করে ১ কেজি মাংস এনে তার স্ত্রীকে বলেছিল রান্না করে রাখতে। কাজ থেকে ফিরে এসে খাবে। হোজ্জার লোভী গিন্নি মাংসের লোভ সামলাতে না পেরে সব মাংস রেধে একাই খেয়ে ফেলে।
কাজ থেকে ফিরে হোজ্জা যখন খেতে বসল তখন মাংস নাই। গিন্নি বল্ল হতচ্ছাড়া বিড়ালটা সব খেয়ে ফেলেছে।
হোজ্জা বিড়ালটা ধরে এনে দেখেন ওটার ওজন মাত্র অাধ কেজি।
হোজ্জা জানতে চাইল বিড়ালেরই বা ওজন কোথায়, কোথায় এক কেজি মাংসের ওজন।
স্টুডেন্ট লাইফে পলিটিক্স করতাম। তখন শুনতাম মামলাকে হালকা করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে অভিযোগে অাসামীর সংখ্যা বাড়িয়ে দেয়া। দারোগা বাবুরা অাসামী পক্ষের টাকা খেয়ে সে কাজটা করতেনও বেশ উৎসাহে।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



