মনপশু
১.
একটা পশু যখন জবাই করা হয়
তাকে বাধতে হয়
ধস্তাধিস্ত করে ফেলতে হয় মাটিতে
তাপর ছুরিটা চালাতে হয় গলায়
পশুটার ছটফট করার জায়গা থাকে না
হয়ত চারটা পা মেলবার একটু সুযোগ হয়
ফলে একটা ঘষতি অাওয়াজ জাগে
তাও থেমে যায় একসময়
খোসা ছিলা লিচুর মতো তাকিয়ে থাকে
দুটো চোখ
কষ্টের রং বলে নীল,অামি তো দেখি সাদা।
অামরা গোল হয়ে দঁাড়িয়ে সবাই দেখি
মজা পাই
অাচ্ছা নিষ্ঠুরতাতেও কী সুখ অাছে?
২.
মনে একটা পশু পুষে
হাটের পশুটাকে জবাই করার অর্থ কী
অাসুন মনের পশুটার দিকে তাকাই
ভাবি_
অারেকটু মাণবিক
অারেকটু সংবেদী
হওয়া যায় কিনা।
৩.
ঈদ মোবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


