আমার প্রিয় পোস্ট
- প্রিয় নেত্রী খালেদা জিয়ার কাছে খোলাচিঠি - আরিফ জেবতিক
- শীতের সবজিতে থাই স্যুপ - ভূলু
- আমি তুমি তুমি আমি : উৎসর্গ প্রতু আর তার বউকে, একমাস পর যারা নীড় বাঁধতে যাইতেছে - অচেনা বাঙালি
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা) - দেবদারু
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- উদাসীর পিচকিকালের উস্তাদ গুজরান খা-১! গাছের পাতা নড়চড়ে, গুরু তুমার দাড়ি মনে পড়ে! - উদাসী স্বপ্ন
- বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর (উৎসর্গঃ আনিকা, ছোট ছোট মানুষ-মানুষীরা পোষ্টটার জন্য) - মানুষ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- তোমার অপেক্ষায় রাত ভোর হলো, মেঘ জমল - জয়িতা
তোমার অপেক্ষায় রাত ভোর হলো, মেঘ জমল
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৫
এমন করে আর কারো ডাক বুঝি হৃদয় থেকে হৃদয়ের গভীরে পৌছায়নি।এমন করে ডাকলে কেন?আমি অপেক্ষায় পথ চেয়ে থেকেছি....ভয়, লজ্জা,আনন্দ আর ভালোলাগা নিয়ে সে কি গভীর অপেক্ষা! চোখে কাজল পড়তে গিয়ে বারবার হাত কেঁপেছে, শাড়ীর ভাজটা বারবার খুলে দেখেছি, টিপের পাতাটা বিছানার উপর রেখেছি যেন পড়তে চাইলেই খুঁজে পাই।তুমি বলেছ ---আমি আসছি শরতেই তোমার জন্য ফাগুনের বারতা নিয়ে।বারবার ঘড়ি দেখছিলাম, সময় পার হচ্ছিল, আর কত সময় বাকী?ভয় হচ্ছিল যদি আজ দেখা হয়, যদি আর কখনো দেখা না হয়!যদি না পেয়েই হারিয়ে ফেলি! অতি সাধারন এই আমির মধ্যের আমিটা যদি তোমার মনটাকে নাগাল না পায়!এতসব ভাবনায় তোমার আসার সময়টা এলো মনের মধ্যে ভূমিকম্প ঘটিয়ে, সময় গড়ালো।অপেক্ষা সাঙ্গ হলো।বারান্দায় ঘ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখলাম, চাঁদ নেই মেঘ নেই,থমথমে, আমার মনে যে মেঘ জমেছে...বৃষ্টি হবে?রাতটাও কখন যেন শেষ হলো, কাজল শুকালো, নাকি ঝরেই গেলো কাল আমি ছুঁয়ে দেখিনি-----------
সাইফুর বলেছেন:
কেমন যেন.......ভালো লেগেছে
জয়িতা বলেছেন:
উদাসী, ওপারের হৃদয়টার খোঁজই ত পেলাম না, ভেবে দেখব কেমন করে?তবে তোমার কবিতাটা অসাধারন।ধন্যবাদ @সাইফুর।
অচু, ধন্যবাদ।আসলে সব কিছু বোঝা যায় না,আমিও বুঝি না।
দ্বিধা বলেছেন:
মাথাটা ঝিমঝিম করছে ।
উদাসী স্বপ্ন বলেছেন:
হয়তো কোথাও কোনো ভুল হয়েছে!
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
অদ্ভূত সুন্দর!!!
নৈয়ায়িক বলেছেন:
মূল লেখার চেয়ে কারও কারও কমেন্টই দেখছি বড়।
কালপুরুষ বলেছেন:
দারুন সব কাব্য আর অনুভূতির কথা।
জয়িতা বলেছেন:
ভুল!কি জানি!ভুলগুলো কি ফুল হবে সে অপেক্ষায় আছি কি না জানি না।মনটা বড়ই বিচিত্র, বিচিত্র তার আনাগোনা।@উদাসীধন্যবাদ@সাতিয়া মুনতাহা নিশা
হুম@নৈয়ায়িক
কালপুরুষ বলেছেন:
প্প্ম্র++
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
জয়িতার লেখাটা অদ্ভুত সুন্দর হৈছে...সাথে বোনাস উদাসী'র কোবতে...
ধন্যবাদ ২ জনকেই
জয়িতা বলেছেন:
শুকরিয়া@কালপুরুষ,প্রত্যুৎপন্নমতিত্বমানু, প্রেম কেমনে পড়ল তোমার উপর, আছাড় খাইয়া?ব্যাথা পাও নাই ত?মাথা ফাটছে?
জয়িতা বলেছেন:
শুকরিয়া @ ললিতা।
উদাসী স্বপ্ন বলেছেন:
ঘুমে মাথাটা ধইরা রাখতে পারতেছি না! কিযে করি, অফিসে কেমনে ঘুমাই সেইটাই বুঝতাছি না!
জয়িতা বলেছেন:
মাথা ধইরা রাখনের কাম নাই, ছাইরা দেও।অফিসে ঘুমান যাইব না এইডা কুন হাদিসে নাই।বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মন না ভিজালে, চোখ জুড়ে ঘুম না আসলে বৃষ্টি অভিমানে থেমে যাবে।
জয়িতা বলেছেন:
রাশু, বানান ভুল বাইর করলা?বার্তা না তো, বারতা।বুঝ নাই দেইখা জিহ্বা বাইর করছ?যীশু, মন ত বেখেয়াল কখন যে ক হয়!অনুভুতি কি রে ভাই, নিজের কথা, দু:খগাঁথা।
উদাসী,এমন সন্ধ্যায় মন খালি উদাস লাগে।সব দোষ বৃষ্টির।৫ দাগাইছ?
বিহংগ বলেছেন:
অসম্ভব রকমের সুন্দর।৫
রাশেদ বলেছেন:
বারতা মানে কি! (আম্মাআআ)
ভুইয়া বলেছেন:
"এমন করে আর কারো ডাক বুঝি হৃদয় থেকে হৃদয়ের গভীরে পৌছায়নি।এমন করে ডাকলে কেন?আমি অপেক্ষায় পথ চেয়ে থেকেছি....ভয়, লজ্জা,আনন্দ আর ভালোলাগা নিয়ে সে কি গভীর অপেক্ষা!"......আমিও বসে আছি...আমি রাত্রি চাই... কিন্তু সে ফিরিয়ে দিয়েছে আমায়... কিন্তু আমি অপেক্ষায় পথ চেয়ে আছি... অপেক্ষা!...আসবে কি ফিরে? ... যীশূর সাথে একমত... মনের কথা অন্য মানুষ কেমনে যে জাইনা যায়?!
সুমি বলেছেন:
বৃষ্টি হবে?রাতটাও কখন যেন শেষ হলো, কাজল শুকালো, নাকি ঝরেই গেলো কাল আমি ছুঁয়ে দেখিনি ---কেন ছুয়ে দেখনি------
৫
জয়িতা বলেছেন:
এই অনুভূতিটা বুঝানো যাবে না রে আপু!যখন অজান্তেই জল ঝরে তখন কাজলেই শুকাক,হাতে স্পর্শ পেতে চাইনি।হয়ত নিজের অজান্তেই মন চেয়েছে স্পর্শ করুক সেই হাত।@সুমিভূইয়,যে যায় সে কি ফিরে আসে?
ধন্যবাদ@বিহংগ
রাশু, বারতা মানে বার্তা/খবর।
সুমি বলেছেন:
আমার চোখে যে অশ্রু ঝরে বন্ধু তুমি বলতে পার তোমার হৃদয়ে সেই অশ্রু দোলে না------
আমার চোখের জল আমি ছুয়েদেখিনি----
মন মানতে চাইছেনা----
জয়িতা বলেছেন:
তোমার মত করে সবাই যে কেন বুঝে না, মনের কোণে যার আনাগোনা,সে তো খোঁজ রাখে না---@সুমি
সুমি বলেছেন:
কেন?
জয়িতা বলেছেন:
লেখা আর কি!শুধুই মনের কথা।লিখতে আর পারি কই!@এলোমেলোকেন এর উত্তর্ ঈশ্বর আনেন।আমি ত চোখ বুজে ঈশ্বর খুঁজি।
ভুইয়া বলেছেন:
ফিরবে কিনা... তা জানিনা... কিন্তু মন মানে না... তাই অপেক্ষা... যদি ফিরে আসে...!
এলোমেলো বলেছেন:
ঈশ্বর তো সবার মাঝে ই বিরাজমান
সুমি বলেছেন:
আপু তোমার মাঝে এত হতাশা কিসের ----এসব নিয়ে এত ভাবার কি আছে---
জীবন তো কোন একজনের জন্য নয় ---
সেখানে আরো অনেকের অধিকার আছে--
তুমি তাদের কেন এড়িয়ে যেতে চাইছো---?
ভাল থেকো-----
জয়িতা বলেছেন:
তুমিও ভালো থেকো, হতাশার মাঝেই আশা জেগে থাকে।
ভুইয়া বলেছেন:
@জয়িতা ... অসংখ্য ধন্যবাদ... আপনি ভালো থাকুন... এবং খোদা আপনার প্রতি সরব হন... আরও সুন্দর কবিতা উপহার দিন...
জয়িতা বলেছেন:
ধন্যবাদ@ভুইয়া।কবিতা লেখার মত ক্ষমতা ঈশ্বর বোধ হয় দেয়নি।
এলোমেলো বলেছেন:
একজন মানুষ যা চিন্তা করে যা ভাবে আসলে সে তাই । আমি মনে করি আমার চিন্তা, আমার বিশ্বাস ই আমার ধর্ম আমার ঈশ্বর
ভুইয়া বলেছেন:
কিন্তু আমি ভাবলাম... এটা কবিতা... কি ভয়ংকর সুন্দর...!
জয়িতা বলেছেন:
লজ্জা পাচ্ছি, ধন্যবাদ@ভুইয়াআমার কাছে ঈশ্বর মানে সৃষ্টিকর্তা,যাকে দু:খে, সুখে, আনন্দে, নির্ভরতায়....সবকিছুতে খুঁজি।
দেবদারু বলেছেন:
@জয়িতা, বলতে পারেন প্রতীক্ষা এত কষ্টের কেন? যে অপেক্ষায় রাখে সে কি বোঝে এক-একটা সেকেন্ড কত দীর্ঘ?......... আবেগ ভরা লেখাটার জন্য ৫ এর চাইতে বেশি কিছু........
জয়িতা বলেছেন:
বলতে পারেন প্রতীক্ষা এত কষ্টের কেন? যে অপেক্ষায় রাখে সে কি বোঝে এক-একটা সেকেন্ড কত দীর্ঘ?----আপনার কথা আপনাকেই ফিরিয়ে দিলাম@দেবদারু
ভুইয়া বলেছেন:
@দেবদারু and@জয়িতা, "বলতে পারেন প্রতীক্ষা এত কষ্টের কেন? যে অপেক্ষায় রাখে সে কি বোঝে এক-একটা সেকেন্ড কত দীর্ঘ?"... আমারও একই প্রশ্ন?...
জয়িতা বলেছেন:
এরা ত আমার কথা আমারেই জিগায়। কি যন্ত্রনা!@ভুইয়া, @দেবদারু
ভুইয়া বলেছেন:
আমার মনে হয়... সে বোঝে... তাই... প্রতীক্ষা এত কষ্টের... বুঝেও অপেক্ষায় রাখে... ভাবে প্রতীক্ষা এত কষ্টের... কষ্টে কেষ্ট মেলে...
জয়িতা বলেছেন:
ভাইরে কেষ্ট মেলার অপেক্ষায় রইলাম।তারে পাইলে বইলেন।
ভুইয়া বলেছেন:
আমি নাই... আমারে আম্মু বকবে... হিহিহি...আমার রাত্রি চাই... শুধু রাত্রি...
জয়িতা বলেছেন:
আবার ভুল?ভুলে ভরা স্বপ্ন নিয়ে বারবার কাঁদব?@সুমি
ভুইয়া বলেছেন:
খুব সাধারণ একটা মেয়ে ,কখনো খুব চুপচাপ,কখনো সরব... তবুও অসাধারন... তাকে প্রথম দেখি কোনো এক গায়ে হলুদের অনুষ্ঠানে। এত সরলতা, মায়াময়ী মুখ কখনো দেখিনি। খুব ভালো লেগে যায়... পরিচয় হয়...গত ২৪ তারিখে প্রথম কথা হয়, ২৬ তারিখে দেখা, ২৭ তারিখে দেখা এবং অনেক টুকু জানা, ২৮ তারিখে নিজেকে পুরোপুরি সপে দেয়া তার কাছে এবং অনেক আশায় বুক বাধা... তারপর ঝড়... এখন অপেক্ষা... অপেক্ষা... যদি ফিরে আসে...!
জয়িতা বলেছেন:
কবে তুমি আসবে বলো, কবে ভালোবাসবে বল, আশায় আশায় দিন যে গেলো, এ জীবন লাগে না ভালো........@আইরিনভুইয়া, অপেক্ষা করুন, হয়ত আসবে।
িপপাস বলেছেন:
দারুন হয়েছে! তোমাকে ধন্যবাদ। জয়িতা! আমার কবিতা টুকু দেখ প্লিজ!
িপপাস বলেছেন:
জয়িতা আমার মনে হয় তুমি দারুন কল্পনাপ্রবণ মেয়ে। কল্পনা ছাড়া বাঁচা বড় কষ্ট!!
খুব ভালো লাগলো আর একই সাথে মনটা হতাশায় ভরে গেলো...
কেন যে এমন হয়......!!
মুকুল বলেছেন:
জৈতা, নতুন লেখা দেন।



















সুন্দর ছিলো তার মরীচিকা হাসি
ছেলেটা বড্ড বেশী সরল
আনমনা হয়ে ভুলে যায় প্রেয়সী!
হাটতে হাটতে হারিয়ে ফেলে নিজেকে
জোসনার প্লাবনে হাবুডুবু খেতে থাকে
অশ্রু ঝরে পড়ে অপেক্ষায় মানবী
অবসন্নতায় দোষারোপ চলে ব্যার্থ নিজেকে।
রাত পেরিয়ে মাঝরাতে মোহ ভান্ঙে ছেলেটার
সময়ের কাটা ধরে থামাতে পারেনা
প্রতীক্ষায় জমে থাকা বিষন্ন সেই প্রহর
প্রায়শ্চিত্ত হ্রদয়ে নিজের ভুল সে ভোলে না!
জয়িতা, ওপাশের হ্রদয়টাকে কি ভেবে দেখা যায় না?