আমার প্রিয় পোস্ট
- প্রিয় নেত্রী খালেদা জিয়ার কাছে খোলাচিঠি - আরিফ জেবতিক
- শীতের সবজিতে থাই স্যুপ - ভূলু
- আমি তুমি তুমি আমি : উৎসর্গ প্রতু আর তার বউকে, একমাস পর যারা নীড় বাঁধতে যাইতেছে - অচেনা বাঙালি
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা) - দেবদারু
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- উদাসীর পিচকিকালের উস্তাদ গুজরান খা-১! গাছের পাতা নড়চড়ে, গুরু তুমার দাড়ি মনে পড়ে! - উদাসী স্বপ্ন
- বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর (উৎসর্গঃ আনিকা, ছোট ছোট মানুষ-মানুষীরা পোষ্টটার জন্য) - মানুষ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- তোমার অপেক্ষায় রাত ভোর হলো, মেঘ জমল - জয়িতা
ম্লান আলোয় জীবনের ম্লান হিসেব
২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১২
পূর্ণিমার চাঁদ, চাঁদের আলো ম্লান হয়ে গেছে..কেমন যেনো মন খারাপ করা।শীতের হিমেল বাতাস যেনো মনটাকে ছুঁয়ে হিম করে দেয়।অকারণ বিষন্নতায় মন বরে যায়।কত কি মনে পড়ে!কত কি!মাঝে মাঝেই নষ্টালজিয়ায় পায় আমাকে।ফেলে আসা সোনালী দিনগুলো পিছু ডাকে, ফিরে তাকাই...ধুলো পড়া স্মৃতিতে সযতেœ হাত বুলাই।মনটা হিমেল হাওয়ার মত হু হু করে।মনটা অস্থির হলেই বারান্দায় গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়াই...হিসেব মিলাই.....জীবনের চাওয়া-পাওয়া, না পাওয়া..সুখ-দু:খ,ভুল-শুদ্ধের।আমার বন্ধুরা বলে বিষন্নতা আমার বিলাসিতা...কি যানি!হয়ত।আমার মা,কাজিনরা বলে মানুষকে সহজে বিশ্বাস করি এই আমার জীবনের বড় দোষ।কি জানি!কত কি ভাবতে ভাবতে বারান্দা ছেড়ে বাইরের খোলা জায়গায় আসলাম...শিউলী গাছটার নীচে বসলাম...গাছটা ফুলে ভরে গেছে---আমার প্রিয় একটা ফুল।প্রিয় কিছু মানুষের ছায়া...যাদের কাছে আমিও প্রিয়....আমার আবেগ, বিষন্নতা..উল্লাস--অকারণ অভিমান সবই প্রিয়।আজ এইসব মনে পড়ছে ...কারো প্রতি..রাগ নাকি অভিমান..নাকি আক্রোশ--অথবা না চেনার ব্যর্থতা!তবে আমি জানি যে একদিন কোন একমূহুর্তের জন্য মমতা দেখিয়েছে..বন্ধুত্বের হাত বাড়িয়েছে..কিছুটা সময় আনন্দ দিয়েছে তার প্রতি আমার দৃষ্টিটা মায়াভরাই থাকবে..যদিও সে আক্রোশের তীর আমার দিকে ছুঁড়ে..আমি যে একেবারেই সাধারন ...সাধারনের চেয়েও সাধারন কেউ।
অচেনা বাঙালি বলেছেন:
সব ঠিক হয়ে যাবে ম্যাম।
রাশেদ বলেছেন:
হুমম... সব ঠিক হয়ে যাবে ম্যাম।
জয়িতা বলেছেন:
হুমমম, দোয়া করো@অচু, রাশু
যীশূ বলেছেন:
চমৎকার লেখা। ভালো লেগেছে।
বিরক্তিকর বলেছেন:
সকাল থেকে একটা গানই গুনগুনাইতেছি"মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে... "
আজ আমার বিশ্ব মন খারাপ দিবস
মানুষ বলেছেন:
কি হইছে? মনখারাপ ক্যান?
জয়িতা বলেছেন:
মন?বড়ই আজব, বেয়ারা।কি যে হয়!ভয়ংকর খারাপ কেন হয়?আসলে বোকা মেয়েদের তাই হয়।@মানু
কালপুরুষ বলেছেন:
বেশ ভাল লিখছো ইদানিং। চলতে থাকুক।
েজবীন বলেছেন:
মনটা খারাপ?.......সবাই শত বুঝালেও মন ভাল হয় না, আবার খুবই তুচ্ছ কিছু দেখলে কিবা শুনলেই মনটায় অবাক করা খুশিতে ভরে যায় .......
আশা করি তেমনটাই হোক।
নাদিম
#০১৭১৬৫৯৬৬৩৪
জয়িতা বলেছেন:
ধন্যবাদ@কালপুরুষহুম।ধন্যবাদ।দোয়া করো।@জেবীন
লজ্জা পেলাম।অনুভুতিগুলো লেখা হয়।ধন্যবাদ@নাদিম
ভুইয়া বলেছেন:
@রাশেদ and @জয়িতা: "আমি যে একেবারেই সাধারন ...সাধারনের চেয়েও সাধারন কেউ"... রাশেদ ভাই আসুন একে দুদক এর কাছে পাঠাই... দিনে দুপুরে মিথ্যা বলে...!? এত সুন্দর করে "সাধারন কেউ" লিখতে পারলে আমরা পারিনা কেন?...পারে নাকি "সাধারন কেউ"? আওয়াজ দেন... আমার সাথে একমত হলে!!!
মুনিয়া বলেছেন:
স্পর্শ করলো লেখাটা।
জয়িতা বলেছেন:
@ভুইয়া, তোমারে দুদকে পাঠাইতে হবে।মিছা কতা কও কেন?@মুনিয়া, হুমমমমমমমম।সবাইকে করে না।
@লিমন,হুমমমম।কি বলব!তবে,ধন্যবাদ।
রাহুল বলেছেন:
খুবই ভাল লেখা।....কিপ ইট আপ।দুঃখবিলাস খুবই মজার ব্যাপার তবে বিসন্যতা একটি রোগ।
আমিও দুঃখবিলাসী..."বুকের মাঝে দুঃখ পুশে চলছি আমি রাজার বেশে ".....
রাশেদ বলেছেন:
ভুইয়া পুলাডারে দেখলেই কেন জানি কাশি পায়! খুক খুক!
জয়িতা বলেছেন:
হুমমম@রাহুলবিড়ি খাইয়া আসছ?কাশ কেন?তোমার লাইগা একজায়গায় ১ এর রেকর্ড হইলো না।তোমারে পিটান দরকার@রাশু
রাশেদ বলেছেন:
আমি ছিলাম না। আমার কিতা দুশ।
জয়িতা বলেছেন:
তুমি ছিলা কেন?তোমারে বান্দর খোজা খুজছে পোলাপান, এহন মাইর।@রাশু
রাশেদ বলেছেন:
ডরাইছি।
জয়িতা বলেছেন:
নুন খাও।@রাশু
তানজিলা হক বলেছেন:
আপনার পোস্ট টাতে কয়েকবার কমেন্ট করতে যাচ্ছিলাম কিন্তু বারবারই একটা না একটা কেচাল বাধতেছে।যাইহোক মন কে ফেলে দিতে চাচ্ছিলেন কেনো?আপনার মত দুঃখ পাবার মনই বা কয়জনের আছে।এটা একটা দামি জিনিষ লুকিয়ে রাখবেন কেউ যেনো চুরি করতে না পারে।চারপাশে চোরের উপদ্রপ বারছে।so b careful
জয়িতা বলেছেন:
হা হা হা।ভালোই বলছেন।এমন মন অচল, এই জামানায়।তবে আপনার কথা খুব ভালো লাগলো।ধন্যবাদ@তানজিলা
অন্যরকম বলেছেন:
জতার দেখি একবার মন খারাপ হয়একবার েজাজ খারাপ হয়.....ঘটনা কি?
জোনাকি বলেছেন:
ইনার আবার কি হইল?
অরুনাভ বলেছেন:
উনার মন কিন্চিত খারাপ....আপনারা একসাথে চানাচুর মাখা...চটপটি...ফুচকা খাইলেন...একবারও কইলেন না তাই....কি সব মন খারাপ করে রাখছেন .... তাড়াতাড়ি মন ভালো করে ফেলেন....
জয়িতা বলেছেন:
কাইলকা..কমু নে মজার কতা...জোনাক যে কি ব্যথা দিছে...অাইজ ঘুমামু।@অনু, জোনাক,অরুনাভ


















