আমার প্রিয় পোস্ট
- প্রিয় নেত্রী খালেদা জিয়ার কাছে খোলাচিঠি - আরিফ জেবতিক
- শীতের সবজিতে থাই স্যুপ - ভূলু
- আমি তুমি তুমি আমি : উৎসর্গ প্রতু আর তার বউকে, একমাস পর যারা নীড় বাঁধতে যাইতেছে - অচেনা বাঙালি
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা) - দেবদারু
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- উদাসীর পিচকিকালের উস্তাদ গুজরান খা-১! গাছের পাতা নড়চড়ে, গুরু তুমার দাড়ি মনে পড়ে! - উদাসী স্বপ্ন
- বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর (উৎসর্গঃ আনিকা, ছোট ছোট মানুষ-মানুষীরা পোষ্টটার জন্য) - মানুষ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- তোমার অপেক্ষায় রাত ভোর হলো, মেঘ জমল - জয়িতা
বৈরিতা
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৯
অনেকদিন লেখা হয় না কিছুই।লিখতে ভুলেই গেছি হয়ত।সব আবেগ, অনুভূতি জমে বরফ হয়ে গেছে।শক্ত হয়ে চেপে বসেছে মনের উপর।মন আর পালাবে কই?ইচ্ছে করে আমিই পালিয়ে যাই অনেকদূরে...... অসীমের মাঝে.......মনটাকে মুক্তি দেই এই বিশাল বোঝা বইবার যন্ত্রণা থেকে।চাইলেই পারি কই।এক পৃথিবী সমান মমতা পিছন থেকে খামচে ধরে আমাকে। পালাতে পারি না।ভাগ্য বিধাতার নির্মম পরিহাসকে বুকে ধরে ঠায় টিকে থাকি।অপলক চেয়ে থাকি এক অজানা অন্ধকারে।বুকের ভিতর শূন্য-শীতল বাতাস হু হু করে।আমার হেরে যাওয়া আমাকে উপহাস করে, রাতের পর রাত নির্ঘুম রাখে.........উদভ্রান্ত মন, দৃষ্টি খুঁজে বেড়ায় বারবার বিধাতাকে......গন্তব্যকে।
কেমন আছে আমার সব ব্লগার বন্ধুরা?অনেকদিন সবার সাথে কথার কথায় মেতে উঠা হয় না।
কালপুরুষ বলেছেন:
বালা আছোনি জৈতা বিবি। বহুতদিন তুমার কুনো খবর নাই। পিকনিকের মিটিংএ আইলা না ক্যা? তুমি শরমাইলে কেমনে চলবো? সামনের শুক্রবার বোরখা পইরা আইয়া পইরো। কেউ তুমারে দেখবো না।
লেখক বলেছেন: শরমামু কেন?শুক্কুরবার আইতে চাইছিলাম কিন্তু মনডা যে বেচইন।সামেনর শুক্কুরবার টি এস সি হইলে আইতাম ....আর বোরখা ত আমি পিন্দি না।পিকনিকে কেমনে যাই?টেকা পামু কই?
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
বিধাতারে খুজবার চাও? ঘটনা কি? বুড়া হৈয়া গেলা নাকি? আজিমপুরে প্লট কিন তারাতারি... আমিও প্লট বুকিং দিমু ভাবতাছি
লেখক বলেছেন: ভাইরে...প্লট কিননের টেকা কই পামু?বুড়া না হইলে ও ত হমু একদিন।কি খবর তুমার?ভালো আছ?বিধাতাকে খুজি কত কি জানতে চাই বলে।
লেখক বলেছেন: খবর ত জানি না। শুধু জানি আছি এখনও।ভালো আছ জেনে ভালো লাগলো।
রাহুল বলেছেন:
ব্লগে ডুকেই তোমার পোস্ট !!! খুবই আনন্দের ব্যাপার।আবার লেখায় ফিরে এলে ভালো লাগলো।সুস্বাগতম !!!!!!!পিকনিকের মিটিং -এ দেখা হবে ভেবেছিলাম।নেক্সট মিটিং এ দেখা হবে আশাকরি।ভালো থেকো।
লেখক বলেছেন: হুম।অনেকদিন পরেই বটে।ভুলে গেছি লিখতে।অবশ্য লিখতে তেমন পারতাম কই!
মিটিং এ ভেবেছিলাম যাব কিন্তু হারিয়ে গেছিলাম......নেক্সট মিটিং টিএসসি হলে যেতাম।
আহমাদ মুজতবা বলেছেন:
পিলাস... সেইদিন আসেন নাই তাই মাইনাস... ডাবল রেট করলাম।
জয়িতা বলেছেন:
হা হা।রেটিং ভালো হইছে।কেমন আছ?
লেখক বলেছেন: হুম।ঠিক বলছ।তুমি চুল লাগাইছ দেখি।ঘটনা কি?
সামী মিয়াদাদ বলেছেন:
তুমারে খুব মিস করি....
.....অনেক অনেক অনেক....ভাল থেকো.....এখন যাব....পরে কথা হবে....ভাল থেকো
লেখক বলেছেন: ধন্যবাদ।আমাকে কেউ মিস করে ভাবতে অবাক লাগে।পরে কথা হবে। ভালো থেক।
লেখক বলেছেন: চুলে ভালাই লাগতাছে। পরে কাপর চোপর পিন্দানের ব্যবস্থা কর।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
টারটেলরে নাংগু বাবা বানানো যায় না?
লেখক বলেছেন: লজ্জা দেও কেন?টারটেল বড়ই ভালা।
রাহুল বলেছেন:
নেক্সট মিটিং সারিয়ার বাসায়।চলে এসো,যাত্রির সেই নিলজামা পরে গানটার মতো বলছি..
"সন্ধা হলে ফিরবো বাড়ি"।
লেখক বলেছেন: কিছুই জানি না।সব কিছু মন জানে।
লেখক বলেছেন: উইলকাম
শেখ রহিম বলেছেন:
জয়িতা আপু কঁথামালার ফুলজুঁড়ি দিয়ে লেখাগুলো ভালোভাবে সাজিয়েছেন বটে। কিন্তু বাস্তব জীবনে লেখার স্বাদ ও উপলব্দি বোঝা বড় দায়। জীবনের হিসেব কষে ফেলেছেন। এইতো শুরো। ভালোবাসা ও ভালবোধ দিয়ে সবকিছু জয় করা যায়। তবে ভাল মন.....।
জয়িতা আপু লেখাটি অসম্ভব ভালো হয়েছে বললে কি খুশি হবেন। কিন্তু আমি বলব.................তবে
আপনার জবাব পাওয়ার পর ? ? ?
লেখক বলেছেন: ভালো হয়েছে বলার মত ত কিছু লিখিনি।
ভালোবাসা আর ভালো বোধ দিয়ে সব কিছু জয় করা যায় না।এটা আমি জানি।
সুন্দর কথা বলেছেন....ধণ্যবাদ আপনাকে।
দেবদারু বলেছেন:
আপনার কবিতা অনেক দিন ধরেই মিস করছি................. এবার নিশ্চয়ই প্রতীক্ষার অবসান হবে?
লেখক বলেছেন: দেবু, কবিতা আপনি লেখেন।আপনার কবিতা পড়তে ভালো লাগে....কখনও কখনও মন্তব্য করার সাহসটাই পাই না।কবিতা কি আমি লিখতে পারি?তবে লিখতে বোধ হয় ভুলেই গেছি।জীবনের কিছু প্রয়োজন মানুষকে নিজস্ব গভীর বোধ দূরে সরিয়ে রাখে।
রাশেদ বলেছেন:
আছি ভালোই। তোমার খবর কি?
লেখক বলেছেন: ভালো আছ জেনে ভালো লাগলো।আমি খবরহীন মানুষ.....বেঁচে আছি।
কৌশিক বলেছেন:
বন্ধু মনে হয় নই, কিন্তু কথায় কথায় মেতে ওঠার তাড়না বোধ করছি।
লেখক বলেছেন: সবাইকে কি বন্ধু মনে হয়?হয় না।সবাই বন্ধুও হয় না.....এই ত বাস্তব।তবে এখানে এসে সত্যি অনেক বন্ধু পেয়েছি।ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: সমস্যা কি জান, বেঁচে থাকাকে জরুরী মনে হয় না।তবে থাকি কারণ এক পৃথিবী সমান মমতা নিয়ে কেউ অপেক্ষা করে আমার জন্য।
বিষাক্ত মানুষ বলেছেন:
ভালো আছি ।। গত কালও তো ঘুর্নি দিয়ে গেলাম নতুন লেখার খোজে । এইটা আবার কখন আসলো !!!ফটুটা সোন্দর হইছে
লেখক বলেছেন: ধইন্যাপাতা।এইটা নাজিল হইলো হটাত তাই দেখ নাই।
কৌশিক বলেছেন:
এই সম্পর্কগুলোকে কি নামে অবহিত করা হয় বা হবে সেটার চেয়েও গুরুত্বপূর্ণ মনে হয় এই বিনিময়টাই। তাড়না - মেতে ওঠার। জানার, কেমন আছে এই সব পরিচিতজনেরা।
লেখক বলেছেন: হুম।কঠিন কথা।তবুও সবার সাথে এই বিনিময়ের তাড়নাও সব সময় বোধ হয় না।ভালো লাগে জানতে পরিচিত মানুষগুলোর কথা।তবে যাদের বন্ধু ভাবি মন ব্যাকুল হয় তাদের সাথে মনের ভাব বিনিময়ে।
কৌশিক বলেছেন:
তা তো হবেই। বিনিময় সর্বোত্তম নিষ্কৃতি।
লেখক বলেছেন: কি জানি!এত কঠিন কথা ত বুঝি না।আপনি আছেন কেমন?আপনার উত্তরসুরি...সে আছে কেমন?
কালপুরুষ বলেছেন:
তুমার লাইগা মিটিং টিএসসি-তে সই। আমরা তুমায় ছাড়বার পাত্তর নই।
না আইলে চিমটি দিমু আগেই কই।
লেখক বলেছেন: কন কি?মিটিং টিএসসি হইলে আসতে পারি।পিকনিকে কেমনে যাই?আপনেগো পিকনিকে যাইতে ত টেকা লাগে।
নিবেদীতা বলেছেন:
অনেক দিন পর, কেমন আছেন?
লেখক বলেছেন: হুম।আপনি কেমন আছেন?অামি ভালো নেই।কেমন আছি জানি না।
লেখক বলেছেন: তাই নাকি?সবাই দেহি কি কয়!!!!!!
লেখক বলেছেন: থিংকু।কিমুন আছ?মেসেন্জারে দেখি না কেন?কবিতা ত লেখতে পারি না গো।
লেখক বলেছেন: তাই নাকি?তাজ্জব ত!
তবে তুমার মত কখনো লিখতে পারব না। তুমি অনেক ভালো লিখ।
রাহুল বলেছেন:
নতুন পোষ্ট কোই?? জলদি করো,নিরামিষ খাইতে খাইতে কলজে পচে গেলো।ব্লগে যাদের লেখা ভালো লাগতো তাদের মধ্যে তুমি একজন।সো.......প্লিজ ।আর হতাশ করোনা।ভালো থেকো....ভালো লিখো.....ওয়েটিং।
লেখক বলেছেন: কেন যে এমন লজ্জা দেন!!!!!!!!!লিখতে পারি না। শাথায় কিছুই নাই।সব ফাঁকা।
চিকনমিয়া বলেছেন:
জ্বি.
চিকনমিয়া বলেছেন:
লেখা বহুত আচ্চা হইছে
লেখক বলেছেন: হুম।ধইন্যাপাতা।কিন্তুক আপনে কেডা?এত চিকন কেমনে হইলেন?কুন এলাকায় দুর্ভিক্ষ হইল জানি না ত!!!!!!!!!!
লেখক বলেছেন: এত্ত চিকুন কেমনে হইলেন?
চিকনমিয়া বলেছেন:
কইতে পারি না
লেখক বলেছেন: অনেকদিন পর তোমার উপস্থিতি।কোথায় ছিলে?কেন আমরা ভালো থাকি বলতে পার?


















