আমার প্রিয় পোস্ট

মন পেতেছি আঁধারে

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২২

শেয়ার করুন:                   Facebook

বিরহী কোকিল ডেকে উঠলো হঠাৎ
নির্জনতা ভাঙ্গলো দুপুরের
মন কেঁপে উঠলো অস্থিরতায়।
ফাগুন বুঝি এলো ভালোবাসার আগুন নিয়ে
ভেঙ্গেচূরে দলিত মথিত মনটা স্থির
শীতল, নিস্তব্ধ কুঠুরীতে ফাগুনের আগুন জ্বলবে না।

পরাগ মাখবে প্রজাপতি,চোখ ঝরাবে জল
ভালাবাসার সুরে আন্দেলিত হবে পত্রপল্লব
বরফ শীতল বাতাসে এক নারী হবে হিমশীতল
চোখ বুজে শুনবে পাতাঝরার মড়মড় শব্দ।
তাকিয়ে থাকবে শূণ্যতায়, বিধ্বস্ততায়
জলভরা চোখে হাত বাড়াবে নিসঙ্গতায়
নারী আজ শূণ্য, বিহ্বল, স্তব্ধ, নি:সঙ্গ
বোবা নির্জনতা সঙ্গী হয়ে বেঁচে থাকে।

 

 

  • ৬৯ টি মন্তব্য
  • ৪০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: নাজিরুল হক বলেছেন: পেলাস দিসি।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: ধইন্যাপাতা।কেমুন আছেন?এম্নেই + দিলেন?

২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: চিকনমিয়া বলেছেন: জটিল কোবতে
পেলাচ
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: এটা ত কবিতা না।কবিতা লিখতে পারি নারে ভাই।

৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: কবিতাটা দারুন হইছে । +++++
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ধুর কি যে বলো!!!!!!!!!এ আবার কবিতা নাকি।আউলা মাথার বাউলা কথা।

৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: সাইফুর বলেছেন: ভালো হইছে
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: তাই?কষ্ট কি ভালো হয়?

৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: মানব মানিক বলেছেন: "বরফ শীতল বাতাসে এক নারী হবে হিমশীতল
চোখ বুজে শুনবে পাতাঝরার মড়মড় শব্দ।
তাকিয়ে থাকবে শূণ্যতায়, বিধ্বস্ততায়
জলভরা চোখে হাত বাড়াবে নিসঙ্গতায়........"

এমন বসন্ত ক্ষণে এমন বেদনা বিধূর কবিতা ......!

সত্যি জয়িতা , মন খারাপ করে দিলেন ।


কি এমন বিরহ আপনার ?
আলোর দিকে কি একটু তাকানো যায় না ?


ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে


১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: মন খারাপ করে দেয়ার জন্য দু:খিত।আলো কই?আলোর দেখা মিলে না।

৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: কৌশিক বলেছেন: কবিতা তেমন ভাল হয়নি। তবে বক্তব্যে শূণ্য হাওয়ার পরশ আছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: সৎ স্বীকারোক্তির জন্য ধন্যবাদ।

৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: আবু সালেহ বলেছেন: ফাগুনের আগমনে এমন কাব্য.........+++
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: সবার কথায় সত্যই লজ্জা পাচ্ছি।

৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: মৎসকন্যা বলেছেন: ফাগুনের´রং এ মেতে উঠুক হৃদয়।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ ।শুভ কামনা আপনার জন্য।

৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: কালপুরুষ বলেছেন: ভাল হৈছে জৈতা বিবি।

ফাগুন দিনে তোমার মনে কালবৈশাখী ঝড়
পলাশ শিমুল রোদে কেন পুড়ছে মনের ঘর
বসন্তের ঐ কোকিল বলে খোলো মনের দোর
ভালবাসার স্বপ্নে তোমার কাটুক ঘুমের ঘোর।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: সুন্দর কবিতা।ধন্যবাদ।

১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: তাই?কি যে বলব ভুলে যাই।শব্দ হারিয়ে যায়।

১১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৫
comment by: নাজিরুল হক বলেছেন: ভাল আছি।

মুর্খ মানুষ কি আর কবিতা বুঝে?

তাই যতটুকু বুঝেছি ততটুকুই ভাল লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: মাইন্ড খাইছ?চরি।

১২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০১
comment by: মানুষ বলেছেন: কতো বসন্ত আইলো গেলো। এ হতভাগার কিছু হইল না
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: কি আর করবা?কপাল চাপড়াও।দীর্ঘশ্বাস ছাড় বিড়ির ধুয়ার সাথে।

১৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: নাজিরুল হক বলেছেন: আরে নাহ। মাইন্ড থাকলে তো খামু..

আমার মাইন্ড ই নাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: বল কি?মাইন্ড না থাকলে কেমনে কি?

১৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: েজবীন বলেছেন: :)...হুমম
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: হুমমমমম।ফাল্গুনের শুভেচ্ছা, বান্ধবী।

১৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: চিকনমিয়া বলেছেন: .
জ্বী
১৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: রাহুল বলেছেন: জব্বর লাগলো।মন যে খুব খারাপ বুঝতে কষ্ট হচ্ছেনা।বেড়িয়ে আসতে পারো প্রিয় কোনো যায়গা থেকে।আড্ডায় বসো প্রতিদিন বন্ধুদের সাথে।ভালো লাগবে আশা করি।

ভালো থেকো,সাহিত্যের মাঝে ফিরে এলে তাই ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৫

লেখক বলেছেন: এ ত সাহিত্য হলো না।প্রিয় জায়গা, আড্ডা?মনের সেই সাড়ি ত পাই না।

ভালো থাকেন.....ফাগুনে আগুন ঝড়ুক মনে।

১৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: মানব মানিক বলেছেন: কবির কথাটা মনে পড়েই গেল ...

" কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে
ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে ,
হেনকালে গগণেতে উঠিলেন চাঁদা
কেরোসিন শিখা বলে , "এসো মোর দাদা "

জানি না , ঠিক বোঝাতে পারলাম কি না ....





১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: ঠিক বুঝলাম কিনা বুঝলাম না।

১৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৮
comment by: রাশেদ বলেছেন: নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? অমি রহমান পিয়াল

ধৈর্য্যের শেষ সীমা কিভাবে মাপে আমার জানা নেই। শুধু বুঝতে পারছি আমি সেখানে পৌছে গেছি। সমচেতনার ব্লগারদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি আর পারছি না। এই ইদুর বেড়াল খেলা আর কতদিন চলবে মাননীয় কর্তৃপক্ষ?

আমাদের তো একটাই দাবি ছিলো : নীতিমালা সংশোধন করে সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না এমন একটা ধারা যোগ করতে হবে

খুব কি বেশী ছিলো সে চাওয়া? এ ব্যাপারে গত কমাসে আন্দোলন কম হয়নি। প্রতিবাদে ছাকা ছাকা ব্লগাররা আর লিখছেন না। শুরুর ধাক্কার পর এরাই তো ছিলেন সম্পদ। কিন্তু আপনারা অনড়। আপনাদের কাছে কেউই অপরিহার্য নয়। কলম বিরতির সময় স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত ব্লগারদের তিন-চারটে করে নিকে লগ ইন করার সুবিধা দিয়েছেন (তার প্রমাণও আছে) সব কিছু স্বাভাবিক আছে দেখাতে। কিন্তু আলেক্সা রেটিং বলছে অন্য কথা। সব কিছু স্বাভাবিক নেই। তারপরও আপনাদের কেনো বোধোদয় হচ্ছে না। নইলে আমাদের বলে দিচ্ছেন না কেনো যে স্বাধীনতা বিরোধী চর্চাকে প্রমোট করতেই আসলে এই প্লাটফর্ম আর আমরাই এখানে উড়ে এসে জুড়ে বসেছি। এই সরল স্বীকারোক্তিটুকু করলেই তো বর্তে যাই। সময় বাচে, কাজ ফেলে সংসার ফেলে পড়াশোনা ফেলে ব্যবসা ফেলে কার এত ঠ্যাকা যে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে সামহোয়ারের হিট বাড়াবে।

রাজাকার শিরোমনি গোলাম আজমের পোস্ট পড়লে আপনারা বোধহয় তালি বাজান। মু্ক্তিযুদ্ধ নিয়ে অপমানজনক পোস্ট পড়লে বুঝি আপনাদের উৎসব শুরু হয়। অবিশ্বাস্য এই কথাগুলিই এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। আপনারা সত্যি আমাদের লেখালেখির প্লাটফর্ম করে দিয়েছেন নাকি আমাদের সবার সৃজনশীলতাকে হত্যা করার পরিকল্পিত নীলনক্সা বাস্তবায়ন করছেন সেটা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে উকি দিচ্ছে সবার মনে। নইলে কেনো বারবার আন্দোলন ও প্রতিবাদের পরও আপনারা বাংলাদেশের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন?

দয়া করে আপনাদের অবস্থান আমাদের জানান। আপনারা কি চান? এখানে সব ধরণের বাকস্বাধীনতা দেওয়া হবে এই ধরণের অপযুক্তি বাদে আর কিছু বলুন। আমার পতাকা ও স্বাধীনতার আব্রু নিয়ে টানাটানি যদি বাকস্বাধীনতার চর্চা হয় তাহলে ঘরের মা বোনকে নিয়ে টানাটানিও সেই যুক্তিতে সিদ্ধ। আর এই অপচর্চার অবসান চাই। বহুত করেছেন, আর না। এবার ক্ষান্ত দিন। বাংলাদেশের বুকে বসে বাংলা ভাষা চর্চার মঞ্চ খুলেছেন বলে যে সাধুবাদ পেয়েছেন এতদিন, তা ক্রমেই বিপরীতমুখী হচ্ছে আপনাদের সন্দেহজনক পক্ষপাতদুষ্টতায়। এখানে স্বাধীনতা বিরোধী পোস্টের প্রতিবাদ করলে ব্যান খেতে হয়, ঘরের বউ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টের প্রতিবাদে ব্যান খেতে হয়। আর চিহ্নিত যুদ্ধাপরাধীদের জীবনি আপনারা প্রমোট করেন।

হুসেইন তার এক কবিতায় শুয়োরের সঙ্গে সহবাসে আপত্তি জানিয়েছিলেন। সে পোস্টে সহমত বলে মন্তব্য করেছিলাম। এবার নিজের মুখে সক্রোধে উচ্চারণ করছি- শুয়োরের সঙ্গে সহবাস চাই না, করব না। হয় নীতিমালায় সংশোধন আনুন। নয়তো আমাদের অপমান নিপীড়ন না করে সরাসরি জানিয়েদিন আপনাদের অভিপ্রায়। নাটক করে নয়, সরাসরি। তারপর স্বাধীনতার মর্যাদা রাখতে ব্লগাররা কি করবেন তারাই ঠিক করবেন।

আমি আমার আগের সব পোস্ট ড্রাফট করেছিলাম আপনাদের অনৈতিকতার প্রতিবাদে। এবার বাকিগুলোও করবো। সামহোয়ারে যতদিন না স্বাধীনতা বিরোধী পোস্টের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসে। আমার ব্লগে কোনো পোস্টই থাকবে না। কলম বিরতি, লগ অফ থাকা- এ জাতীয় প্রতিবাদমূলক পদক্ষেপ আমি সহব্লগারদের উপর চাপিয়ে দিতে চাই না। আমি শুধু আমারটাই বললাম।

এত অপমানের পর আপনারাই ঠিক করুন কি করবেন।

এইটা পিয়াল ভাইয়ের লেখা। ওনারটা সরাইছে দেখে আমি রিপোস্ট করছি।


*আমাদের বর্তমান দাবী সমূহ

১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা ।
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: বুঝতেছি না সা.ইন কর্তৃপক্ষের সমস্যা কোথায়?

১৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩২
comment by: চিকনমিয়া বলেছেন: আফা....ফুটু টা বহুত সোন্দর হইচে
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: আরে চিকন মিয়া দেহি!!!!!কিমুন আছেন?খাইছেন নি সকালে।না খাইয়া ত নাই মিয়া হইয়া যাইবেন।

২০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪১
comment by: চিকনমিয়া বলেছেন: খেক খেক খেক.....
২১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০
comment by: রাহুল বলেছেন: কয়টা ফাগুন গেলো রং লাগিয়ে
বসন্ত গেছে বয়স বাড়িয়ে?
একটা লাল টিপ,আলতা পায়ে
আবার ফাগুন এলো আগুন ছড়াতে।

ফাগুনের শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

বয়স গেলো বাড়িয়ে
আমার আলতার লাল রং গেলো হারিয়ে।

২২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনি কবিতা লেখেন তা জানতামনা, ভালো লাগলো।


শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: তাই?থ্যাংকু।

২৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৫
comment by: নীল জোনাকি বলেছেন: জয়িতা ;

এভাবে বেঁচে থাকা কেন?
কবিতা কেন এমন হবে;যেন একটা নিষ্প্রান জীবন।

ভালো লাগেনি আমার।
ভালো লাগে না আমার হেরে যাওয়ার কবিতা!
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ঠিক বলেছ।তবু কেন মানুষ হেরে যায় বলতো?

২৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: রাহুল বলেছেন: হেই জয়িতা চৌধরী শুক্রবার বিকালে সারিয়ার বাসায় চটপটির দাওয়াত।সময় করে চলে আসবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: আমি ত জয়িতা চৌধুরী না।মিটিং টি এস সি হলে আসতাম।বাসা খুঁজে পাব না, ঝামেলা হবে।আর বাসায় মিটিং ভালো লাগে না।

২৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: রাহুল বলেছেন: তোমাকেতো আমি বাংলালিন্কের জয়িতা চৌধরি নামেই চিনি।ভালো লাগে এনামে ডাকতে,প্রবলেম নাইতো?তাহলে আর ডাকবোনা।

বাসায় মিটিং আমারো ভালো লাগেনা,তার পরও সবাই যাচ্ছে তাই যাবো।আর টিএসসি শুক্রবারে লোকেলোকারন্য হয়ে যায়।তোমাকে বাসা খুজে পেতে প্রবলেম হবেনা বোধহয়।কারো হেল্প নিতে পারো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: আমার জীবনটাই কাটছে এখন চারদেয়ালের ভেতের।অফিস আর বাসা।তাই আড্ডা দিতে বাসায় যেতে চাই না।কোন খোলা জায়গায় হলে যেতাম।তবে বলার জন্য অনেক ধন্যবাদ।

যে নামেই ডাকেন আমি ত আমিই।সমস্যা নাই।

২৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:

Click This Link
২৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
comment by: তানজিলা হক বলেছেন: অনেক সুন্দর হয়েছে।*****
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: কেমন আছ তানজু?সুন্দর হয় নাই।আমি জানি।যাই হোক। ধইন্যাপাতা।

২৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৪
comment by: নাদান বলেছেন: খুব সুন্দর হয়েছে। এইবার একটা আনন্দের কবিতা লিখতো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আনন্দ যে সেই কবে চুপি চুপি জীবন থেকে চলে গেলো টের পাইনি। টের পেলে হয়ত ধরে রাখতাম।

২৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০
comment by: নিবেদীতা বলেছেন: আউলা মাথার বাউলা কথাগুলোই অনেক ভাল লাগলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নিবেদীতা।

৩০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৬
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


+
পরাগ মাখবে প্রজাপতি,চোখ ঝরাবে জল
ভালাবাসার সুরে আন্দেলিত হবে পত্রপল্লব

চমৎকার!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: থেংকু।

৩১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৬
comment by: নবজন্ম বলেছেন: "নারী আজ শূণ্য, বিহ্বল, স্তব্ধ, নি:সঙ্গ
বোবা নির্জনতা সঙ্গী হয়ে বেঁচে থাকে।"...........................................

সত্যিই খুব বেদনা দায়ক। এভাবে কখনও ভাবিনি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: এভাবে ভাববেন না প্লিজ!!!!!!জীবন সুন্দর...তাই ভাবুন।

৩২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: অচেনা বাঙালি বলেছেন:
কবিতা ভাল লগছে, সত্যিই। :)
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: বন্ধু যদি কয় কথা
তাই বুঝি হয় কবিতা!!!!!!!

৩৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫১
comment by: নবজন্ম বলেছেন: তাহলে পুরো নারী জাতিকে এভাবে কষ্টের দিকে ঠেলে দিলেন কেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: নাহ্।তাই কি হয়?তাহলে ত অন্যায় করা হবে।শুধু নিজের কথা অথবা এমনই কারো কথা।

৩৪. ১০ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: কোবরেজ বলেছেন:
অসাধারন।
৩৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: শত রুপা বলেছেন: ভাল লাগলো জয়িতা।
৩৬. ১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
comment by: অদৃশ্য বলেছেন: ভালো লাগলো।
৩৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: জয়িতা বলেছেন: থ্যাংকু @ সবাই
৩৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৮
comment by: মুকুল বলেছেন: নতুন কবিতা দাও। ম্যালা দিন তোমার কবিতা পড়ি না।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: কবতে কেমনে লেখে?লেকতাম ফারি নারে ভাই।তুমি লেখ তুমার পুরান ছ্যাকা নিয়া।নয়া কিছু ত পাইলা না।কি করা।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৭১১৪