আমার প্রিয় পোস্ট
- প্রিয় নেত্রী খালেদা জিয়ার কাছে খোলাচিঠি - আরিফ জেবতিক
- শীতের সবজিতে থাই স্যুপ - ভূলু
- আমি তুমি তুমি আমি : উৎসর্গ প্রতু আর তার বউকে, একমাস পর যারা নীড় বাঁধতে যাইতেছে - অচেনা বাঙালি
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা) - দেবদারু
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- উদাসীর পিচকিকালের উস্তাদ গুজরান খা-১! গাছের পাতা নড়চড়ে, গুরু তুমার দাড়ি মনে পড়ে! - উদাসী স্বপ্ন
- বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর (উৎসর্গঃ আনিকা, ছোট ছোট মানুষ-মানুষীরা পোষ্টটার জন্য) - মানুষ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- তোমার অপেক্ষায় রাত ভোর হলো, মেঘ জমল - জয়িতা
বসন্ত দিনে
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৫
সুন্দর একটা মিষ্টি স্বপ্নের আবেশ নিয়ে আজ ঘুম ভাঙ্গলো।ঝলমলে মন নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম।সামনের খোলা জায়গাটায় অনেক রকম ফুল ফুটেছে।আজ সব কিছুই অন্য রকম লাগছে......স্নিগ্ধ মন কেমন করা সকাল।আজ সকালটা নতুন কোন সাজে সেজেছে।এক মিণ্টি মেয়ে খোঁপায় হলুদ ফুল জড়িয়ে, হলুদ শাড়ী পড়ে হেঁটে যাচ্ছে যেন জগতের সব আলো ওর সাথে শাড়ীর আঁচলে, চোখের পাতায় জড়িয়ে আছে।ভাবছিলাম আজ কি কোন বিশেষ দিন?খবরের কাগজে চোখে পড়লো আজ পহেলা ফাল্গুন।আমার মন নেচে উঠলো আনন্দে।সব ফুলের রেনুগুলো যেন ছড়িয়ে পড়লো আমার মনে।দুহাতে পরাগ মেখে চোখে বুলাতে ইচ্ছে করছে। মনটা সতের বছরের কিশোরী হয়ে উঠলো।তোমাকে খুব মনে পড়ছে।আজ দূরে কোথাও হারিয়ে যাওয়ার দিন।কাজকে দিব ছুটি।এখন আমি শাড়ী খুঁজে বের করব কোন শাড়ীটা পড়ব, লাল টিপ পড়ব আর খোঁপায় হলুদ গাধা ফুল।মনে মনে গলপ করব তোমার সাথে, চিঠি লিখব।জান তো!আমি প্রায়ই মনে মনে দীর্ঘ চিঠি লিখি তোমাকে......কারণ তুমি যে গম্ভীর থাক তাই সব কথা বলা হয়ে উঠে না।আসলে তুমি যখন থাক তখন তো আমি সব পেয়েই যাই......তাই ভেবে রাখা কথাগুলো হারিয়ে যায়।কি যে আছে তোমার মাঝে!তোমাকে দেখেই ভুলে যাই জমে থাকা রাগ অভিমানের কথা।তোমাকে পাওয়ার মূহুর্তটুকুতে হয়ে উঠি আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মেয়ে। কি যে আছে তোমার মাঝে তা শুধু ঈশ্বরই জানেন।
আজও কি তুমি কাজেই গুজে রাখবে মন?আজ সারাদিন সারাবেলা হাতে হাত ধরে থাকব, শেষ বিকেলের সূর্যের লালিমায় রাঙ্গাবো চোখ, মন।যখন আসব ফিরে মন জুরে থাকবে আনন্দ, ভালোবাসার স্পর্শ।
(কল্পনার রঙে জীবন সাজে না।)
লেখক বলেছেন: জোনাক পুকা কি ক্যাডার হইলা নাকি?
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
+
+
মন ছুয়ে যাওয়ার মত লিখা....................................................+
আজও কি তুমি কাজেই গুজে রাখবে মন?আজ সারাদিন সারাবেলা হাতে হাত ধরে থাকব, শেষ বিকেলের সূর্যের লালিমায় রাঙ্গাবো চোখ, মন।যখন আসব ফিরে মন জুরে থাকবে আনন্দ, ভালোবাসার স্পর্শ।
লেখক বলেছেন: ধন্যবাদ।আপনার ভালো লাগছে জেনে ভালো লাগলো।
++
লেখক বলেছেন: সত্যদা সত্যই ++ দিলেন?ধইন্যাপাতা।
নিহন বলেছেন:
+
নিহন বলেছেন:
রাজাকারের ধর্ম ইসলাম নয় , যারা সত্যিকার ভাবে ইসলামকে ভালবাসে তারা রাজাকার নয় ।রাজাকার আমার শত্রু , আপনার শত্রু ,দেশের শত্রু ।
লেখক বলেছেন: রাজাকার আমার শত্রু , আপনার শত্রু ,দেশের শত্রু ।
তানজিলা হক বলেছেন:
খুব সুন্দর লিখেছো।কিন্তু তোমার মনের অনুভুতি গুলো হয়তো আমি তোমার মতো করে ফিল করতে পারি না তবে এটা বুজতে পারছি অনেক অনেক গভির এ অনিভুতি।ভালো ও সুখে থেকো বসন্তের প্রথম দিনে এই কামনা করি।
লেখক বলেছেন: শুভকামনার জন্য প্রথমেই ধন্যবাদ এবং ফাগুনে তোমাকে আগুন ঝরা শুভেচ্ছা।
অনুভূতিগুলো এমনই....শুধু নিজেই অনুভব করা যায়.....কোন গভীরে তার বসবাস!!!!!!!
লেখক বলেছেন: কেমন আছ নাদু?ফাল্গুনের শুভেচ্ছা।
স্বার্থকতা?স্বার্থকতার দেখা মেলা ভার।ব্যর্থতাকে সঙ্গী করেই থাকা।এই সাধারণ লেখাটা তোমার ভালো লাগলো বলে সত্যিই ভালো লাগলো আমার।
রাশেদ বলেছেন:
খুব ভালো লিখেছ।
রাশেদ বলেছেন:
তয় প্রেম ভালোবাসা হইলো বেদাদি ইহুদি নাসারাদের কাজ!! আল্লাহ তোমাকে এইসব থেকে হেফাজত করুন! আমিন! হক মাওলা!
লেখক বলেছেন: হ ঠিক কইছ।
আল্লাহ তোমাকে এইসব নাফরমানি কাজ থেকে হেফাজত করুন! আমিন!
লেখক বলেছেন: ছছালু কেমুন আছ?হ তুমি ঠিক কতাই কইছ রাশুরে।
তুমারেও ভালোবাসা দিবসে শুভেচ্ছা।
লেখক বলেছেন: হ খাস দিলে দোয়া করলাম।আল্লাহ যেন তোমারে প্রেম ভালোবাসার মতন নাফরমানি কাজ থেইকা হেফাজত করেন।
আমিন!
রাহুল বলেছেন:
আসলে তুমি যখন থাক তখন তো আমি সব পেয়েই যাই......তাই ভেবে রাখা কথাগুলো হারিয়ে যায়।কি যে আছে তোমার মাঝে!অসাধারন কথাগুলো,কোথায় পেলে এই ভাবুক মন।ছুয়ে যায় লক্ষ কোটি হৃদয়।বসন্ত বয়ে আনুক সুখ-শান্তি আর অনাবিল ভালোবাসা।
আজ ভ্যালেন্টাইনস ডে,
HAPPY VALENTINES DAY
লেখক বলেছেন: কি যে বলেন আপনি?একটা হৃদয় ছুঁতে পারলাম না আর লক্ষ কোটি?????
HAPPY VALENTINES DAY
লেখক বলেছেন: হুমমমমমমমমম।
লেখক বলেছেন: চিকন মিয়া পেলাচ কেমনে দিলো?চিকন মিয়া কেমনে জানে পেলাচ দেয় কেমনে?ঘটনা কি?
নবজন্ম বলেছেন:
"আজ সারাদিন সারাবেলা হাতে হাত ধরে থাকব, শেষ বিকেলের সূর্যের লালিমায় রাঙ্গাবো চোখ, মন।যখন আসব ফিরে মন জুরে থাকবে আনন্দ, ভালোবাসার স্পর্শ।"------------------------------------হৃদয়ের এই গভীর অনুভুতিতে সত্যি-ই আমি মুগ্ধ।বসন্তের ঝিরিঝিরি হাওয়ার দোলা ও ভালোবাসা তোমার জন্য।---+++।
লেখক বলেছেন: অনুভূতির প্রকাশ হয়ত মুগ্ধতা আনে কিন্তু অনুভব শুধুই কষ্ট বাড়ায়।
ধন্যবাদ তোমাকে।
লেখক বলেছেন: সামী, বাস্তবতা কি জান!!!!!!!বাস্তবের সাথে কল্পনার অনেক বড় ব্যবধান।কল্পনারাও মাঝে মাঝে ক্লান্ত হয় এত পথ হাঁটতে হাঁটতে তবু ত দেখা মিলে সেই বাস্তবের যাকে কল্পনার রঙ দিয়ে রাঙানো যায়।
লেখক বলেছেন: তাই নাকি?তুমার টুপিটডাও আমার বহুত ভালা লাগছে।গিফট দিবা নাকি?
রাহুল বলেছেন:
যারা আজ একা তাদের জন্য nice idea -একটা রিক্সা নাও... হুড ওপেন রাখো..মেয়ে হলে চুল খুলে দাও...বসন্তের দোলা লাগুক মনে।প্রসারিত হোক হৃদয় উথলে উঠুক ভালোবাসা।ছেলেরাও তাই করতে পারে।আমিও তাই করবো,অফিস শেষে মটর বাইকে আজ ঢাকা দেখতে বের হবো।আমি সবাইকে দেখবো সবাই আমাকে দেখবো..........।
লেখক বলেছেন: ভালোই বলেছেন।তবে সব কি চাইলেই পারা যায়?তবে ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
নাদান বলেছেন: ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে বলবো বুঝতে পারছি না। এইভাবে বলি, লেখাটা অসাধারণ হয়েছে কিন্তু পড়ে মনটা খারাপ হয়েছে। আর এখানেই লেখিকার স্বার্থকতা।
লেখক বলেছেন: কি যে বলো....লজ্জা দাও।কেমন আছ?মনটা খারাপ হলো বলে দু:খিত।
মানুষ বলেছেন:
খুব ভাল লিখেছো। অতিরিক্ত ভাল। মনটা অকারণে আর্দ্র হয়ে গেল।বসন্ত শুভ হোক, ভালোবাসা শভ হোক।
লেখক বলেছেন: শুভকামনার মত শুভ হয় না কেন কিছু বলতে পার?
লেখক বলেছেন: বসন্ত!!!!!!!!!!হায়রে বসন্ত!!!!!!!!!!কি বলব?কিছুই না।
মৈথুনানন্দ বলেছেন:
জয়িতাপা চোখে সর্ষেফুল দেখছে রে!!!!!
লেখক বলেছেন: কে কারে কয়!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ধইন্যাপাতা।দুস্ত কিমুন আছ?
চিকনমিয়া বলেছেন:
কি গো আফা কেমুন আচেন?
লেখক বলেছেন: ভালা না।খুব খারাপ।খু্উউউউউউউউব!!!!!!!!!!
নিবেদীতা বলেছেন:
ভাল লাগলো.. খুব ভাল লাগলো....
লেখক বলেছেন: ধন্যবাদ।কি বলব?মন হারিয়ে যায়।কই যে হারায়!!!!!!!!!!ঠিকানা জানি না।জানি ত!!!!!!!মন যে ফিরে না।
আরণ্যক যাযাবর বলেছেন:
প্রেম ভালোবাসা হইলো বেদাদি ইহুদি নাসারাদের কাজ!! আল্লাহ তোমাকে এইসব থেকে হেফাজত করুন! আমিন! হক মাওলা!
লেখক বলেছেন: আমিন!
হক মাওলা!
রাহুল বলেছেন:
পিকনিকে যাচ্ছেন তো? গেলে ভালা লাগতো।ভালা আছেন নি?
লেখক বলেছেন: তাইলে মাইনাচই দেও।খাইছনি সকালে।এমনেই চিকন পরে ত দেহাই যাইব না।
জয়িতা বলেছেন:
মানুষ কষ্টের ভাগ কাউকে কি দেয়?অনুভূতি কি যায় বুঝানো যা ভিতরে লেপ্টে থাকে?
চিকনমিয়া বলেছেন:
Click This Linkএকানে শুধু কইচি
কি কিউট বাবুরে
পেলাচ
কিন্তু আমার কমেন্টস দেকা যায় না
৩ বার কমেন্ট করচি
মনে কষ্ট পাইচি
ক্যামেরাম্যানের পরের সব পোষ্টে মাইনাচ দিমু
আফা আফনে বিচার করেন
জয়িতা বলেছেন:
হ ঠিক কইছ।তুমার কতাই ঠিক।
রাহুল বলেছেন:
জয়ি কি চিকনার লগে দল পাকাইতাছো???
লেখক বলেছেন: চিকনমিয়া লোক ভালা।
লেখক বলেছেন: সত্যি চলে যাচ্ছে?কেন যে চলে যায়!!!!!!!!!!!এই বসন্ত কত যে ভালোবাসার!!!!!!!!!!!!!!!!!কত কি!!!!!!!!!!
লেখক বলেছেন: পিকনিক এ যাইতাছি।এইডা হইলো নতুন কিছু।
সামী মিয়াদাদ বলেছেন:
তুমাগো সবাইর পিটে লাঠির বাড়ি.......আমারে রাইখ্যা বইমেলায় গিয়া মুখোশ উন্মোচন করছো.....হাতের কাছে পাইলে বুঝবা সবাই
জয়িতা বলেছেন:
সামী পিকনিকে চলো.....যাচ্ছ তো!তখন দেখা হবে।এইবারের মতন বাড়ি মাফ কর।আমার সাথে দেখা হইছে সব শেষে......প্রথমে ছিলাম না।
উদাসী স্বপ্ন বলেছেন:
কল্পনার রঙে জীবন সাজে না। আলে বাস্তবতা হইলো মিঠা একটা ফল। একবার দুইবার খাইলে ঠিক আছে মাগার প্রতিদিন খাইলে দাতের খবর আছে!
লেখক বলেছেন: হা হা হা।ভালাই কইছ।উদা, আসলেই ওয়ান পিস।
আপন মাহমুদ বলেছেন:
এমন লেখা লিখতে নেই। এমন ফুল দেখতে নেই
লেখক বলেছেন: হুম।মূল্যবান কতা।কি করন যাইব।লেইখা ফালাইছি।থাক মাইন্ড কইরেন না।
চিকনমিয়া বলেছেন:
আফা একডা লেকা দেন
লেখক বলেছেন: আইচ্ছা।দিমুনে।

















.....কল্পনা ভাল হইছে(হাসি....কল্পনা যেন বাস্তব হয়


কেঠা গো তোমারে ছেড়ে কাম করতেছে! একবার তার নাম কও!!
ভালা লিখছো!+