আমার প্রিয় পোস্ট
- প্রিয় নেত্রী খালেদা জিয়ার কাছে খোলাচিঠি - আরিফ জেবতিক
- শীতের সবজিতে থাই স্যুপ - ভূলু
- আমি তুমি তুমি আমি : উৎসর্গ প্রতু আর তার বউকে, একমাস পর যারা নীড় বাঁধতে যাইতেছে - অচেনা বাঙালি
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা) - দেবদারু
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- উদাসীর পিচকিকালের উস্তাদ গুজরান খা-১! গাছের পাতা নড়চড়ে, গুরু তুমার দাড়ি মনে পড়ে! - উদাসী স্বপ্ন
- বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর (উৎসর্গঃ আনিকা, ছোট ছোট মানুষ-মানুষীরা পোষ্টটার জন্য) - মানুষ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- তোমার অপেক্ষায় রাত ভোর হলো, মেঘ জমল - জয়িতা
আটপৌড়ে জীবনে ভালোলাগা/ভালোবাসায় এই ব্লগ, ব্লগের কিছু মানুষ, কিছু মধুর স্মৃতি
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫
বিষন্নতায় ডুবে যাওয়া জীবনটা নিয়ে যখন একঘয়েমিতে কাটছিলো সময়গুলো তখন ব্লগের সন্ধান পেলাম আমার এক কলিগের মাধ্যমে।প্রথম অনেকদিন শুধু পড়লাম।তারপর লিখতে সাহস করলাম।অতি সাধারণ আটপৌড়ে জীবনে ব্লগ আস্তে আস্তে আমার বিনোদনের খোরাক হলো।অনেকের সাথে ভালো বন্ধুত্ব হলো।ভারচুয়াল যদিও সবই।তবু ব্লগ ভালোলাগার জায়গা নিলো মনে।খেটে খাওয়া সাধারণ মানুষ আমি।সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহের প্রায় প্রতিদিনই অফিসের কাজে ব্যস্ত থাকি।সারাদিন কাজের পর বাসায় গিয়ে আবার চেয়ার টেবিলে বসে কম্পিউটারে কাজ করার মত মানসিক-শারিরীক শক্তি থাকে না।তারপর আবার রাতের এবং পরদিনের খাবারের ব্যবস্থাও করতে হয়।তবু একই নিয়মে চলা জীবনে কিছু আসাধারণ ভালোলাগার সময় কাটে ব্লগে।কারো সাথে হঠাৎ কখনও দেখাও হয়......মাঝে মাঝে কথা হয়।প্রথম দেখা হয় রাগ ইমন এর সাথে ।তারপর উদাসী, আইরিন, শামীম, রাশেদ,অচেনা বাঙালী,মুজতবা, অরুণ, নাঈম, প্রতু, মাথামোটা, জেবীন, ছায়ার আলো এবং আরো অনেকের সাথে।আর আমি কাজের ঝামেলায় সবসময় ব্লগে ঢুকতে পারি না.......যখনই একটু সময় পাই ব্লগে ঢুকে আমার প্রিয় ব্লগারদের পোষ্ট পড়ার চেষ্টা করি যদিও সবসময় সবার ব্লগ পড়া হয়ে উঠে না।বিষাক্ত মানুষ, নাদান, রাশেদ, উদাসী, রাগ ইমন, অচেনা বাঙালী, জেবীন, তানজিলা, মানুষ, সাইফুর, সামী, দেবদারু, ছায়ার আলো, আইরিন, আউলা এদের ব্লগ পড়ার চেষ্টা করি.......সময়ের অভাবে তাও সব সময় সম্ভব হয় না।এছাড়াও আরো অনেক ব্লগার আছে যাদের ব্লগও পড়ি.......কখনও কমেন্ট করি......তাদের কাছ থেকে উৎসাহ পেয়ে ভালো লাগে।এরা.....রাহুল,নিবেদীতা, প্রতু,কালপুরুষ......সবার নাম মনে পড়ছে না।
এই সাধারণ জীবনে সাধ আর সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান।জীবনের প্রয়োজন এই সামান্যতম বিলাসিতাটুকুও কেড়ে নেয় অথবা বাধা হয়ে দাঁড়ায়।কিন্তু একসময় বন্ধুদের জন্য যেমন মন কেমন করত......তেমন এখন এই ব্লগ......ব্লগের কিছু মানুষের সাথে কথোপকথন এই ব্লগের প্রতি মনকে আকৃষ্ট করে।হয়ত অনেকের সাথেই দেখা হবে অথবা হয়ত অনেকের সাথে কখনও যোগাযোগ করাও সম্ভব হবে না।তবুও এরা বন্ধু তাই ভাবতে ভালো লাগে.....আদতে ভাবিও তাই। সব আড্ডায় আমার যাওয়া হয় না....সময়, সুযোগ মিলে না।কখনও মনটা কোথায় যেনো ডুবে থাকে।আবার আমার মত এত সাধারণ একজনের সব জায়গায় উপস্থিতিও হয়ত কখনও বেমানান হয়।আরো কত কথা.....সব লেখা হয় না।যেমন এত অল্প কথায় লেখা যাবে না....আইরিনের সাথে দেখা হওয়ার/কথা বলার অসাধারণ অনুভূতি, উদাসীর সহজ সরল আন্তরিকতা, অচেনা বাঙ্গালী, মানুষের সাথে চ্যাটে অনর্থক অনেক কথা বলার আনন্দ। আরো অনেক কিছু।এই অচেনা জগতের মানুষগুলি যেনো কত চেনা.....ক-ত-দিনের বন্ধুত্ব।
চিকন মিয়ার কথা বলা হয় নাই।
লেখক বলেছেন: হুম।ঠিক বলেছ।
লেখক বলেছেন: চিকন মিয়া দেখি মাইনাচ দেয় নাই!!!!!!!কিমুন আচ?ভালানি?
লেখক বলেছেন: আর তোমার কতা যে কইলাম হেইডার লাগি কি মাইনাচে মাইনাচে পিলাচ হইছে,উদুল কুতকুত!!!!!!
আবু সালেহ বলেছেন:
আপনি তো সেদিন বইমেলায় এসেছিলেন......??কিন্তু দেখা হয় নাই......আমি আগেই প্রস্থান করেছিলাম...
লেখক বলেছেন: হুম।আসার অনেক ইচ্ছা ছিলো কিন্তু অনেক দেরী হয়ে গেছিলো।পরে নিশ্চয়ই কোথাও দেখা হবে।
উদাসী স্বপ্ন বলেছেন:
ধরা পইড়া গেলাম দেহি! আমি দিল ঠিকা মাইনাচ দিচি, মাগার ভুলে ঐখানে চিপ পড়ছে। তয় লেখাডা ভালো হইছে(আমার নামও দেখি আছে, ভালৈ!)
লেখক বলেছেন: কুতকুইত্যা....না পইড়াই কুতকুত কর!!!!!!!!!!!বান্দর মাইর দেয়ন লাগব।কেডা জানি গুয়েন্দাত চাকরি করে হের কাছে তুমার নামে বিচার দিমু।
আইরিন সুলতানা বলেছেন:
"সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহের প্রায় প্রতিদিনই অফিসের কাজে ব্যস্ত থাকি ...."আহারে ! মেয়েটার খাটতে খাটতে জান শ্যাষ...!!!
আফামনি, আপনি সময় নাই সময় নাই কইরাও যে লম্বা লিষ্টি দিলেন !!!!!!!! সময় পাইলে না জানি কি করতেন !!!!!
আমারে পাম ওয়েল দেয়ার জন্য থানকুনি পাতা....
লেখক বলেছেন: আহারে কাউরে ভালোবাসি কইলেও দোষ।কি কপাল!!!!!!!তেলের যেই দাম.....তেল দিমু মাথা খারাপ হইছে?
কিছুক্ষণ কাজ ফেলে এইসব লিখলাম.....এরজন্য কিছু কাজ শেষ করার সময়ে গন্ডগোল হয়ে গেলো।
কি আর করা....ভালোবাসার মূল্য ত দিতেই হবে।
তূর্য্য বলেছেন:
আমার কথাও বলেন নাই,মনে বড় কষ্ট পাইলামআপনার বন্ধু ভাগ্য দেখে হিংসায় জ্বলে-পুড়ে ছাই হয়ে গেলাম।পারলে দাঁতের মাজন ভেবে.............
লেখক বলেছেন: আহারে বেচারা!পরেরবার লেখুমনে আপনের কতা।আপনেরে ত দেখি না।যাউগ্গা মাইন্ড খাইয়েন না।চরি।
লেখক বলেছেন: হা হা।মাইনাচ দিতে গিয়া পিলাচ দিছ নাকি?শইলডা চিকন হইলেও মনডা তুমার মুটটাসুটা।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
চমৎকার লিখেছেন। ব্লগের সন্ধান পাওয়ার পর থেকে ব্লগ আমাদের সবাইকে'ই অনেক কিছু দিয়েছে। দিয়েছে অসংখ্য ভালো মনের মানুষের পরিচিতি।
লেখক বলেছেন: হুম।ঠিক বলেছেন।কিনতু সব ত লিখতে পারিনি।প্রকাশও করতে পারিনি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভ্র মতামত দিলেন।ধন্যবাদ।
মানুষ বলেছেন:
আমার নাম আছে জন্য পিলাচ দিলাম, নইলে মাইনাচ দিতাম।
লেখক বলেছেন: হি হি হি।এর লাইগাই তুমার কতা কইচি???????/নাহ্।তুমি সত্যই আমার পছন্দের লেখক।
তুমারে ধইন্যাপাতা।
েজবীন বলেছেন:
আমার দেখা পয়লা নম্বর ব্লগার বন্ধু তুমি ..ভালো লেখছো ... একদম মনের কথা
হঠাৎ ...এটা নিয়ে লিখলে কেন?? ....
লেখক বলেছেন: কেন ?ইদানীং এত বেশী দৌড়ে থাকতে হয় যে ব্লগে নিয়মিত আসতে পারি না। মনে বহুত দু:খ।জীবনডা যে কেন এমন!!!!!!!!!!
আহমাদ মুজতবা বলেছেন:
আপু কেমন আছেন?
লেখক বলেছেন: ভালা নাই।তুমি কেমন?
লেখক বলেছেন: তুমার নাম পাইছ দেইখা তুমারেও ধইন্যাপাতার লগে এককেজি টমেটো।চাটনি বানাইয়া খাইয়।তাইলে দেশে আইসা হোডেলে চাটনি বেচবার পারবা।
লেখক বলেছেন: কই মাইনাচ ত দেকতাছি না।তুমার চুক্ষে পরবলেম হইচে তাই নাম দেখবার পারতাছ না।শাক সবজি খাও.....মলা, ঢেলা মাছ খাও।ভালাছনি?
লেখক বলেছেন: কি জানি!তুমার ত দেখি নিকের কুন অভাব নাই।ভালাছনি?
লেখক বলেছেন: ওখে।ওখে।তুমার লেখা ত পাই না।এত আইলসা কেমনে হইলা?
লেখক বলেছেন: টুপি বদলাও না কেন?এত পরে নিজের নাম দেখলা?মাইন্ড খাইছি।
উদাসী স্বপ্ন বলেছেন:
দুর কতটুকু দূরত্বে হলে দূরে থাকা হয়পাহাড়ে কতটুকু পাথর থাকলে পাষান
মনে হয়! তবু দূরত্ব ঘুচে যায়, পাথরে
ফোটে পাথর কুচি। একদিন কোনোদিন
মুখ তুলে চেয়েছিলো অযতনে অবহেলায়
এক সূর্যমূখী। পথিকের দিকে চেয়ে থাকে,
চেয়ে থাকে সূর্য্যের পানে যেদিকে যায়।
নিজের অচেনা জগতে করে নেয় সঙ্গী
অচেনা সবাইকে। তবু সঙ্গীরা দূরে চলে
যায় নিজেরও আচারে। নিঃস্বঙ্গ ফুলগুলো
এভাবেই পড়ে থাকে অযতনে অবহেলায়!
লেখক বলেছেন: কিছু বলার ভাষা নেই।অসাধারণ মন্তব্য।জীবনটা এই লাইনগুলোর মত হলেই ভালো হতো.....যারা এভাবেই পারে সাজাতে তারাই সফল....আমার মত কেউ কেউ ব্যর্থতাকে আগলে ব্যর্থ হয়েই থাকে।পরাজিত মানুষ ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ব্যাপক মাইন্ড খাইতে খাইতে শেষে আইসা নিজেরে পাওয়া গেল...
নাইলে তুমার খবর আছিল... শুক্কুর বার আচার লৈয়া আইসো তো (মিস্টি জাতীয়)
লেখক বলেছেন: আচার আনব কেন?কয়দিন ধইরা ত খাইতেই আছ মজার মজার খাওন।ব্লগে খালি দেখতাছি তুমগো খাওনদাওনের বর্ণনা....মাইন্ড খাইছি যে একদিন যাইতেও কইলা না।এই হয়!!!!!!!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আরে এইটা তো ঘুষনা দিয়া আসা হৈছে... তুমি না আইলে কি করমু? তোমার ঘড়ের কাছে ৩খান আড্ডা হৈল... তুমি লাপাত্তা... লেখক বলেছেন: হ।তুমারে ছাড়া ত অন্য কাউরে চিনি না।আমি আবার একটু লজ্জাবতী কিনা তাই সবজায়গায় যাই না।আমার ঘাড়ের কাছে তিনখান আড্ডা কেমনে হইলো।তুমরা ত ষড়যন্ত্র করছ।২১ ফেব্রুয়ারীতে সকালে প্রোগ্্রাম হইলে কেমনে আসি।আমার বাসা থেকে ত হেঁটে আসতে হইত।সব বন্ধ ছিলো।
প্রচেত্য বলেছেন:
জয়িতা নামের একজন ছিল, বন্ধু ঠিক না, একই ক্লাসে পড়তামযেদিন প্রথম এ নামটি ব্লগে দেখি, ভেবেছিলাম সেই কিনা
ফোন করলাম ওকে, পরে দেখি ও না !
তবুও অসংখ্য ব্লগার বন্ধুদের ভীড়ে অনলাইনে থাকা বন্ধুদের মাঝ থেকে এ নিকটি ঠিকই খুজে বের করে নেই ।
লেখক বলেছেন: তাই নাকি?কত কথা অজানা!!!আপনি আছেন কেমন?কদিন আগে কি যেন শুনলাম, ভালো আছেন ত????আপনিও আমার প্রিয় একজন ব্লগার।আপনার লেখাও ভালো লাগে।ভালো থাকবেন।
চিকনমিয়া বলেছেন:
ডিং
লেখক বলেছেন: কিংংংংংংংংংংংংং?????
লেখক বলেছেন: হা হা...ঠিক কইছ।
রাহুল বলেছেন:
হয়ত অনেকের সাথেই দেখা হবে অথবা হয়ত অনেকের সাথে কখনও যোগাযোগ করাও সম্ভব হবে না।তবুও এরা বন্ধু তাই ভাবতে ভালো লাগে.....আদতে ভাবিও তাই।তোমার কনফিডেন্টের প্রশংসা করছি।সুন্দর একটা জীবন হোক তোমার।যুগ যুগ যিয়ো।ভালো কথা বলতে পয়সা লাগেনা তাই ফাও একটু WISH করলাম।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: গড়ে উঠা সম্পর্কগুলোর মধ্যে বন্ধুত্ব শুভ্র সম্পর্ক।এই শুভ্রতাটুকু ধরে রাখার বড্ড ইচ্ছা আমার।অতি সাধারণ আমি।সাধারনত্ব নিয়ৈ যা পারি তাই প্রাপ্তি।শুভকামনার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: গন্ডুউউউউউউউউউউউ....কেমন আছ?ভালানি?লেকতে ত পারি না.....কেমনে চালাইতাম।মন ত চায়।
সামী মিয়াদাদ বলেছেন:
গুড গুড......পরথমে খেয়াল করিনাই

লাইফটা ভার্চুয়াল রাখা সত্যিই কষ্টকর....অন্তর্জালে কাটাকুটি খেলতে খেলতে আজ সবাই কেমন বাস্তবেও বন্ধুত্বের অংশীদার। বন্ধুত্ব আসলে এটাই...কোন দেয়াল নাই
....সব একাকার
পেলাচ দিয়া দাত তুললাম
সাঈফ শেরিফ বলেছেন:
নিজেকে নিভৃতচারে নির্বান্ধব পরিবেশে গড়ে তুলেছি। মানুষের ভিড়ের মাঝে মিশে থাকতে ভালবাসি। হাজারো মানুষের অস্তিত্বের মাঝে আমি সবার অচেনা মুখ, সে অর্থেই আমি জন বিচ্ছিন্ন অসামাজিক জীব।মাঝে মাঝে নিউরণ গুলো দাড়িয়ে যায়, বুঝতে পারি শরীরে সামাজিক জীব মানুষের রক্ত প্রবাহিত।
ফেটে যেতে চাওয়া মনের নিষিদ্ধ অনুভূতি গুলো লিখি এই ব্লগে...যেটা কাউকে বলতে পারিনা..মন কে শান্ত করি এই ব্লগে..... ছদ্মনামে।
রাহুল বলেছেন:
আউজগা মনডা ভালানি জয়িতা চৌধুরি ???
রাতমজুর বলেছেন:
ভালো লিখেছেন। +



















এই অচেনা জগতের মানুষগুলি যেনো কত চেনা.....ক-ত-দিনের বন্ধুত্ব।
ঠিক। আমাদের মত আম পাব্লিকের জন্য অনেক বড় পাওয়া।