somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... আহ্হারে নিজামীর একি হইলো!!!!!!!!!!!!!!!!!!!!<img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /><img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /> নিজামীর দু:খের আনন্দে কুত্তা নাচিতেছে সারা রাত-দিনভর-----তাক্ ধিনা ধিন ধিন<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28890320 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28890320 2008-12-30 11:42:32
আসুন আমরা সবাই যুদ্ধাপরাধীদের ঘৃণাভরে ’না’ বলি আমি এই দেশের খুব নগন্য, সাধারণ একজন মানুষ যাকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জীবনের সাথে সংগ্রাম করতে হয় প্রতিনিয়ত।বাংলাদেশের বেশীর ভাগ মানুষ আমার মতই সাধারণ যারা বেঁচে থাকার সংগ্রাম করে বলে তাদের অনুভূতি ভোঁতা হয়ে যায়নি, কোন অন্যায়ের বিরুদ্ধে যাদের মন বিদ্রোহ করার জন্য গর্জে উঠে না, কোন ঘৃন্য কিটকে দেখলে, ভাবলে ঘৃণায় থুথু ফেলে না।আমরা সবচেয়ে ভালোবাসি আমাদের মাকে, মায়ের অপমান আমরা কল্পনাই করতে পারি না।মাকে অপমান করার দু:সাহস যে দেখাবে তাকে আমরা পায়ের তলায় পিষে মারব।এই তো আমরা।আর এত কষ্টে অর্জন করা মায়ের মত এই বাংলাদেশ যারা হতে দিতে চায়নি, সেই হায়েনা রাজাকাররা বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হয় বাঙালীদের ভোটে!!!!!!!!!এরা আমাদের জাতীয় সংসদে বসে, তাদের গাড়ীতে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ে।এই লজ্জা আমরা কোথায় রাখি????মুক্তিযুদ্ধে শহীদদের রক্তে লাল পতাকা যেন লজ্ঝায়, ঘৃণায় কুঁকড়ে গিয়ে আমাদের বলে ’আমাকে এই অপমান, লজ্ঝা থেকে রক্ষা কর বাঙালী’।আমরা অসহায় তাকিয়ে দেখি আমাদের মায়ের মত দেশের অপমান, লজ্ঝা।কিন্তু আর কতদিন এভাবে অসহায় তাকিয়ে সহ্য করব?এবার ৩২% নতুন ভোটার, তরুণ প্রজন্ম।আসুন আমরা সবাই যুদ্ধাপরাধীদের ঘৃণাভরে ’না’ বলি।একজন রাজাকার যেন আর কখনো বাঙালীর ভোটে নির্বাচিত না হয়।আর কখনো যেন কোন রাজাকারের গাড়ীতে লাল সবুজ পতাকা না উড়ে।

]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28886709 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28886709 2008-12-23 13:27:58
জেবীনের জন্মদিনে শিউলি ফুলের শুভেচ্ছা....... ]]> http://www.somewhereinblog.net/blog/joyitablog/28885233 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28885233 2008-12-20 13:59:49 আউলার জন্য RC Cola .....
প্রতিদিন ব্লগে যে কয়জন ব্লগারের পোষ্ট পড়ি তাদের মধ্যে আউলা একজন।আউলা আমার অতি প্রিয় ব্লগার, যার পোষ্ট পড়ে মন ভালো হয়ে যায়।যাকে উচ্ছল ভাবতেই ভালো লাগে কিন্তু অভিমানী দেখতে ইচ্ছা করে না।কেন যে মেয়েটা রাগ করলো জানি না।রাগ কিভাবে ভাঙ্গাতে হয় তাও জানি না।বসে ভাবছিলাম, হঠাৎ অনেকদিন আগে টিভিতে দেখা RC Cola র বিজ্ঞাপনের কথা মনে পড়লো।.........এই যে দেখ তোমার জন্য আনছি RC Cola । কন্যা ফিরা চাও....।তোমার জন্যই অনেকদিন পর আবার পোষ্ট লিখছি। আশা করি আগামীকাল সকালে ব্লগে ঢুকেই তোমার কোন নতুন মজার পোষ্ট পড়ব।ভালো থাক সবসময়, মন থেকে দোয়া আর শুভকামনা।এত বেশী অভিমানী হতে নেই।অভিমানী মেয়েরা অনেক কষ্ট পায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28867647 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28867647 2008-11-11 12:32:10
ভালোবাসার ব্লগ/ব্লগবন্ধুরা

কেমন আছ সবাই?মানুষ, রাশেদ , বিমা, নাদান, আউলা, তানজু...সবাইকে মনে পড়ে।খু....উ...ব....।দেশে যারা থাকে তাদের মোটামুটি সবার সাথেই কথা হয়......।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28792148 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28792148 2008-04-28 15:17:22
হিসেবের খাতায় জমা হলো পরাজয়
মাঝে মাঝে নিজেকে কেমন যেন ব্যর্থ মনে হয়.......অচল।কত কছিুর সাথে খাপ খাইয়ে চলতে পারি না বলে মাঝে মাঝে জীবনটা যেন স্থবির হয়ে যায়।কখনও ভাবি আমাকে দিয়ে ত কারো কোন অমঙ্গল কামনা হয় না, নিজের স্বার্থের কথা ভেবে এমন কোন অন্যায় কি করি?নাহ্ ।ভাবি আমি ত সততা নিয়ে চলি তবু কেন ঠকে যাই, ঠেকে যাই।এত সাধারণ হয়ে বোধ হয় জীবনের গতিকে ঠিক রাখা যায় না।হায়রে মন!!!!!!!!!এতকিছু ভেবেও মন আমাকে আটকে রাখে একই জায়গায়।ধূর্ততা নেই বলে আমি অনেক কিছু থেকেই বঞ্চিত, যা আমার প্রাপ্য শতভাগ তাও আমি পাই না বরং হারিয়ে ফেলি.......ঠকে যাই অনেক ধূর্ত মানুষ নাকি অমানুষের কাছে।আমি ধূর্ত নই.....কিন্তু আমি বোকা নই......কত কি বুঝেও চুপ করে থাকি.......কখনও সরে আসি নিজের জায়গা থেকে।কেন এই পরাজয়?একজনের অন্যায় আচরণ, মিথ্যাচারিতার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারলাম না......নিজের প্রতি অন্যায়কে না মেনে সরে গেলাম আমার জায়গা থেকে......ধূর্ত মানুষটার প্রতি প্রথিবীর সবটুকু ঘৃণা মনে নিয়ে।ভেবেছিলাম আমার সরে যাওয়াটা বুঝি প্রতিবাদ কিন্তু আজ মনে হচ্ছে এইভাবে প্রতিবাদ হয় না বরং হেরে যাওয়া হয়।

শিয়াল প্রকৃতির মানুষগুলোই টিকে থাকে দাপটের সঙ্গে।সরল সাধারণ মানুষগুলো অন্যায়ের শিকার হয়......তাহলে কি ঈশ্বর, প্রকৃতি সবসময় ন্যায় বিচার করেন না?কত কি যে অভিযোগ জমে গেছে মনের ভিতর......তবে আজ মনে হচ্ছে এবঅবে পরাজয় মেনে নেয়ার কোন মানে হয় না......শেয়াল স্বভাবের মানুষগুলোর বুঝা উচিত তারা কতটা জঘন্য, নগন্য।একটা জায়গায় চরম সংকটময় সময়ে নিজের সবটুকু ক্ষমতা, অনুভূতি দিয়ে একা কত কি সামলে কাজ করেছি।যখন আমার কিছু শতভাগ প্রাপ্য হলো তখন একজন সেই প্রাপ্যটুকুর বিরুদ্ধে মিথ্যাচার নিয়ে দাঁড়াতে গেলো।রাগে, ঘৃণায় প্রতিবাদ করতেও মন সায় দিলো না......সিদ্ধান্ত নিলাম সরে দাঁড়ানোর....কিন্তু ঠিক হলো না।সব মানুষের ক্ষমতা নেই ঘৃণা বুঝার.......


]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28774557 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28774557 2008-02-27 16:34:54
আটপৌড়ে জীবনে ভালোলাগা/ভালোবাসায় এই ব্লগ, ব্লগের কিছু মানুষ, কিছু মধুর স্মৃতি
এই সাধারণ জীবনে সাধ আর সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান।জীবনের প্রয়োজন এই সামান্যতম বিলাসিতাটুকুও কেড়ে নেয় অথবা বাধা হয়ে দাঁড়ায়।কিন্তু একসময় বন্ধুদের জন্য যেমন মন কেমন করত......তেমন এখন এই ব্লগ......ব্লগের কিছু মানুষের সাথে কথোপকথন এই ব্লগের প্রতি মনকে আকৃষ্ট করে।হয়ত অনেকের সাথেই দেখা হবে অথবা হয়ত অনেকের সাথে কখনও যোগাযোগ করাও সম্ভব হবে না।তবুও এরা বন্ধু তাই ভাবতে ভালো লাগে.....আদতে ভাবিও তাই। সব আড্ডায় আমার যাওয়া হয় না....সময়, সুযোগ মিলে না।কখনও মনটা কোথায় যেনো ডুবে থাকে।আবার আমার মত এত সাধারণ একজনের সব জায়গায় উপস্থিতিও হয়ত কখনও বেমানান হয়।আরো কত কথা.....সব লেখা হয় না।যেমন এত অল্প কথায় লেখা যাবে না....আইরিনের সাথে দেখা হওয়ার/কথা বলার অসাধারণ অনুভূতি, উদাসীর সহজ সরল আন্তরিকতা, অচেনা বাঙ্গালী, মানুষের সাথে চ্যাটে অনর্থক অনেক কথা বলার আনন্দ। আরো অনেক কিছু।এই অচেনা জগতের মানুষগুলি যেনো কত চেনা.....ক-ত-দিনের বন্ধুত্ব।

চিকন মিয়ার কথা বলা হয় নাই।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28773948 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28773948 2008-02-25 15:35:43
বসন্ত দিনে সুন্দর একটা মিষ্টি স্বপ্নের আবেশ নিয়ে আজ ঘুম ভাঙ্গলো।ঝলমলে মন নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম।সামনের খোলা জায়গাটায় অনেক রকম ফুল ফুটেছে।আজ সব কিছুই অন্য রকম লাগছে......স্নিগ্ধ মন কেমন করা সকাল।আজ সকালটা নতুন কোন সাজে সেজেছে।এক মিণ্টি মেয়ে খোঁপায় হলুদ ফুল জড়িয়ে, হলুদ শাড়ী পড়ে হেঁটে যাচ্ছে যেন জগতের সব আলো ওর সাথে শাড়ীর আঁচলে, চোখের পাতায় জড়িয়ে আছে।ভাবছিলাম আজ কি কোন বিশেষ দিন?খবরের কাগজে চোখে পড়লো আজ পহেলা ফাল্গুন।আমার মন নেচে উঠলো আনন্দে।সব ফুলের রেনুগুলো যেন ছড়িয়ে পড়লো আমার মনে।দুহাতে পরাগ মেখে চোখে বুলাতে ইচ্ছে করছে। মনটা সতের বছরের কিশোরী হয়ে উঠলো।তোমাকে খুব মনে পড়ছে।আজ দূরে কোথাও হারিয়ে যাওয়ার দিন।কাজকে দিব ছুটি।এখন আমি শাড়ী খুঁজে বের করব কোন শাড়ীটা পড়ব, লাল টিপ পড়ব আর খোঁপায় হলুদ গাধা ফুল।মনে মনে গলপ করব তোমার সাথে, চিঠি লিখব।জান তো!আমি প্রায়ই মনে মনে দীর্ঘ চিঠি লিখি তোমাকে......কারণ তুমি যে গম্ভীর থাক তাই সব কথা বলা হয়ে উঠে না।আসলে তুমি যখন থাক তখন তো আমি সব পেয়েই যাই......তাই ভেবে রাখা কথাগুলো হারিয়ে যায়।কি যে আছে তোমার মাঝে!তোমাকে দেখেই ভুলে যাই জমে থাকা রাগ অভিমানের কথা।তোমাকে পাওয়ার মূহুর্তটুকুতে হয়ে উঠি আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মেয়ে। কি যে আছে তোমার মাঝে তা শুধু ঈশ্বরই জানেন।

আজও কি তুমি কাজেই গুজে রাখবে মন?আজ সারাদিন সারাবেলা হাতে হাত ধরে থাকব, শেষ বিকেলের সূর্যের লালিমায় রাঙ্গাবো চোখ, মন।যখন আসব ফিরে মন জুরে থাকবে আনন্দ, ভালোবাসার স্পর্শ।

(কল্পনার রঙে জীবন সাজে না।)
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28770077 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28770077 2008-02-13 17:05:58
মন পেতেছি আঁধারে নির্জনতা ভাঙ্গলো দুপুরের
মন কেঁপে উঠলো অস্থিরতায়।
ফাগুন বুঝি এলো ভালোবাসার আগুন নিয়ে
ভেঙ্গেচূরে দলিত মথিত মনটা স্থির
শীতল, নিস্তব্ধ কুঠুরীতে ফাগুনের আগুন জ্বলবে না।

পরাগ মাখবে প্রজাপতি,চোখ ঝরাবে জল
ভালাবাসার সুরে আন্দেলিত হবে পত্রপল্লব
বরফ শীতল বাতাসে এক নারী হবে হিমশীতল
চোখ বুজে শুনবে পাতাঝরার মড়মড় শব্দ।
তাকিয়ে থাকবে শূণ্যতায়, বিধ্বস্ততায়
জলভরা চোখে হাত বাড়াবে নিসঙ্গতায়
নারী আজ শূণ্য, বিহ্বল, স্তব্ধ, নি:সঙ্গ
বোবা নির্জনতা সঙ্গী হয়ে বেঁচে থাকে।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28769621 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28769621 2008-02-12 15:22:03
বৈরিতা
কেমন আছে আমার সব ব্লগার বন্ধুরা?অনেকদিন সবার সাথে কথার কথায় মেতে উঠা হয় না।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28768879 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28768879 2008-02-10 16:09:05
সামহোয়্যার ইন ব্লগ ::: কর্তৃপক্ষ ও ব্লগারদের উদ্দেশ্যে ::: ব্লগ নীতিমালায় সংস্কার চাই::: সুস্থ ব্লগিং চাই
আজকাল আর সেই জোশ নেই এই ব্লগে। শুধু কর্তৃপক্ষকে এজন্য সব সময় এক তরফা দায়ী করে লাভ নেই; অনেক ক্ষেত্রেই ব্লগাররাও সমপরিমাণই দায়ী। ব্যান- আন ব্যান নিয়ে তর্ক চলছে, ধর্ম আর মুক্তিযুদ্ধ নিয়ে ভারসাম্যহীন বিতর্ক চলছে; কিছু অসংলগ্ন নিকের আগমণ ব্লগকে অস্থির করে তুলছে

গত কিছুদিন আগের ঘটনায় মনে হলো সামহোয়্যার ব্লগ আর সাধারণ কিছু ব্লগারের মধ্যে যেন বিশাল মনোমালিন্য, দূরত্ব তৈরী হয়ে গেল। মনে হচ্ছিল একে অন্যের প্রতিপক্ষ হয়ে উঠছে; এটা কারো জন্যই শুভ নয়। ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে দিলে সেটা সামহোয়্যার ইনের জন্য কোন ভাবেই শুভ হবে না। এবং এই কদিনের ব্লগ হিট স্ট্যাটাস দেখে কর্তৃপক্ষ সেটা বুঝে নিয়েছেন আশা করি। অপর দিকে কর্তৃপক্ষের কাজের ধারা নিয়ে কোন অভিযোগ থাকলে আমাদের উচিত হবে যুক্তি সহকারে এবং অবশ্যই শালীনতার সাথে তা প্রকাশ করা। যুক্তি আক্রমনাত্মক হতেই পারে তবে অশ্লীল ভাষা, ইংগিত কোন ভাবেই কাম্য নয়। কিছুদিন আগে আরিলকে উদ্দেশ্য করে কিছু অশ্রাব্য মন্তব্য ব্লগারদের মানকে অনেক ছোট করে তুলেছে। আবার কিছু প্রতিশ্রুতিশীল ব্লগারদের প্রতি কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব আমাদের ক্ষুব্ধ, ব্যথিত করছিল বার বার।

যদিও এখন সেই সব উল্লেখযোগ্য ব্লগারদের আন ব্যান করা হয়েছে এবং মনে হচ্ছিল ব্লগে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। আদতে তা হচ্ছে বলে মনে হয়না। যতটুকু অনুমান করা যায় আবারো একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে শীঘ্রই। তাই কর্তৃপক্ষের সঠিক, যথোপযুক্ত ও তড়িৎ পদক্ষেপ , ব্লগাদের শালীনতা, সহনশীলতা বোধ এবং দুই পক্ষের আন্তরিকতার সমন্বয়ের প্রয়োজন এখন।

কর্তৃপক্ষ সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ব্লগ নীতিমালায় কিছু সংযোজন করা প্রয়োজন খুবই শীঘ্রই। এর প্রেক্ষিতে কিছু দাবী এবং মতামত তুলে ধরা হলো।

১. মডারেশন প্যানেলকে আরো তড়িৎ হতে হবে ।

(ক) অশ্লীল, উস্কানী মূলক নিকগুলো রেজিস্ট্রেশনের পর পরই ব্যান করে দিতে হবে
(খ) অশালীন, অপ্রাসংগিক উস্কানী মূলক মন্তব্য/পোস্ট প্রদানকারীদের নিক ব্যান করার সাথে সাথে তাদের ব্লগও ডাউন করে দিতে হবে।

২. যে কোন ব্যাপার নিয়ে সুস্থ তর্ক-বিতর্ক হতেই পারে । তবে স্বাধীনতা, সংস্কৃতি, ধর্মীয় অনুভ’তিতে আমূল আঘাত, অশ্রদ্ধা জ্ঞাপন করে কোন প্রকার মন্তব্য/লেখা ব্লগে প্রকাশ করা যাবে না। এবং এই সংক্রান্ত নীতিমালা সংযোজন করা খুবই প্রয়োজন।

৩. মুক্তিযুদ্ধ নিয়ে অযাচিত বিতর্ক কখনই কাম্য নয়। স্বাধীনতা বিরোধী বক্তব্য সংক্রান্ত পোস্ট/মন্তব্য/নিক নিয়ে কিছু সুষ্পষ্ট, কঠোর নীতিমালা এখনই প্রয়োজন। না হলে তা এই ব্লগের সুনাম ও মান দিনে দিনে ক্ষুন্ন করবে।

৪. নীতিমালা নিয়ে কর্তৃপক্ষ কি ভাবছেন সেই সংক্রান্ত একটি নোটিশ আশা করা যায় কর্তৃপক্ষের কাছ থেকে।

৫. "কোন সমস্যা" -কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সম্ভব হলে ই-মেইল দিয়ে অভিযোগকারী ব্লগারকে জানাতে হবে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এবং না নেয়া হয়ে থাকলে তা কেন এবং আদৌ ব্যবস্থা নেয়ার সম্ভাবনা আছে কিনা ।

ব্লগারদের সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

দাবী আদায়ের প্রধান শর্ত হলো একত্রিত থাকা, একই সুরে কথা বলা। একবার যখন আমাদের মনে প্রশ্ন উঠেছে, দাবী উঠেছে, অভিমান জেগেছে - সেটাকে জিইয়ে রাখা দরকার আরো কিছুদিন। এরকম পরিস্থিতিতে আমরা একটি অভিনব কিন্তু সুস্থ, সহজ পন্থা হাতে নিয়েছি। আমাদের ভাবনাগুলো অনেকটা এরকম -

১.
(ক) কর্তৃপক্ষ কর্তৃক নীতিমালা সংক্রান্ত কোন প্রকার সুষ্পষ্ট নোটিশ না আসা পর্যন্ত আমরা কোন প্রকার মৌলিক পোস্ট (গল্প-কবিতা-আলোচনা) দেয়া থেকে বিরত থাকব।

*** (খ) অনেকেই এ ব্যাপারে দ্বিমত পোষণ করছেন; এক্ষেত্রে যে বলা যায় তা হলো, কোন বাধ্য-বাধকতা নেই আসলে; দু'এক জায়গায় নিজস্ব ভাবনা-চিন্তার প্রতিফলন অবশ্যই গ্রহণযোগ্য ।

২. আমরা যারা সম-মানসিকতা সম্পন্ন তারা প্রতীকি স্বরূপ যার যার ব্লগের প্রোফাইলে একই ছবি সংযোজন করতে পারি (কালো রিবণ এর ছবিটি)

৩. ব্লগের প্রোফাইলে একই স্লোগান থাকবে -

::: ব্লগিং বিরতি ::: ব্লগিং বিরতি :::

কর্তৃপক্ষ ও ব্লগারদের উদ্দেশ্যে ----
::: ব্লগ নীতিমালায় সংস্কার চাই :::
::: সুস্থ ব্লগিং চাই :::

৪. আমরা ফ্লাডিং না করে "কোন সমস্যা" -র ব্যবহার নিশ্চিত করব।

৫. কয়েকটি ব্যাপার লক্ষণীয় -

(ক) এই পোস্টটি প্রথম পাতায় থাকলে স্বভাবতই তা দৃষ্টিগোচরে আসবে; তবে আমরা ফ্লাডিং করতে ইচ্ছুক নই।

(খ) আমরা এই দাবী-দাওয়াতে সমমনাদের সম অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

*** এইসব দিক বিবেচনা করে আমরা কয়েকজন ব্লগার সিদ্ধান্ত নিয়েছি একটি নির্দিষ্ট শিডিউল মোতাবেক এই পোস্টটি একেকদিন একেক ব্লগার পোস্ট করবেন। আপাতত আমরা কয়েকজনের সাথে কথা বলে একটি লিস্ট শুরু করেছি।

*** উল্লেখ্য, যারা আমাদের সাথে একমত প্রকাশ করছেন তারা অবশ্যই আমাদের জ্ঞাতসারেই তাদের ব্লগে এই পোস্টটি পুরোটি কপি-পেস্ট করবেন।

*** এক্ষেত্রে আমাদের দেয়া লিস্ট অনুযায়ী সর্বশেষে যিনি এই লেখাটি পোস্ট করবেন তার ব্লগে যেয়ে মন্তব্যে আপনার ইচ্ছেটি জানিয়ে দিয়ে আসুন। এরপর আপনার নাম লিস্টে অন্তর্ভূক্ত করা হবে এবং সেই আপডেট পোস্টটি পরবর্তী আগ্রহী ব্লগার পোস্ট করবেন।

সুস্থ ব্লগিং এর দাবীতে (সমমনা ব্লগার লিস্ট)::::::::::::::::::::::::::::::::::::::::

১. উদাসী স্বপ্ন (already posted)
২. আইরিন সুলতানা (অলরেডি পুষ্টেড)
৩. মোহাম্মদ অরুন (অলরেডি পুষ্টেড
৪. জয়িতা
৫. মানুষ
৬. নাইম
৭. েকএসআমীন
৮. রাগ ইমন
৯. মোসতফা মনির সৌরভ
১০. তাজুল ইসলাম মুন্না
১১. রাহুল

******* এই লিস্টে নাম অন্তর্ভূক্ত করণ ছাড়া কাউকে এই পোস্টটি কপি-পেস্ট করে নিজ ব্লগে না দেয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

এর উদ্দেশ্য খুবই সাধারণ; আমরা একত্রিত থাকতে চাই, যদি কর্তৃপক্ষ কোন জবাবদিহিতা আশা করেন এরকম পন্থার জন্য, তবে আমরা সবাই একসাথে সেই কাতারে দাঁড়াতে চাই।

**** হ্যাপী ব্লগিং। ****

]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28762887 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28762887 2008-01-21 14:47:04
কর্তৃপক্ষের অদ্ভুত হাস্যকর আচরনে ব্যথিত হলাম
নির্বাচিত পোষ্টে নোটিশবোর্ডের পোস্টে লেখা আমার কমেন্ট (আমার ব্লগে অ্যাড করলাম) - লেখক তার কমেন্টে বলেছেন ”চলে যাব ” নামে নাটক বানাবেন।সেই পোষ্ট নির্বাচিত পোষ্ট....কারণ এখানে ব্লগের নীতির গুণগান গাওয়া হয়েছে।

সা.ইন ব্লগ কর্তৃপক্ষ বোধ হয় বড়ই দু:খে ছিলো যে রাজাকাররা এতদিন এমন খালি মাঠে নৃত্য করতে পারেনি।তাই এমন সুযোগ করে দিয়েছেন।

কর্তৃপক্ষ, রাজাকারদের প্রতি আপনাদের এই ভালোবাসা বোধ করি আমার মত অনেক সাধারন ব্লগার তাদের সাধারন চিন্তা দিয়েই বুঝতে পেরেছে।মনে রাখবেন রাজাকার কিন্তু সংখ্যায় কম।আর রাজাকাররা জনসমুদ্রে কখনওই মাথা উচু করে দাঁড়াতে পারবে না। রাজাকার মদদদাতাদের বাঙ্গালী ক্ষমা করবে না।

সা.ইন কর্তৃপক্ষ, আপনারা বোধকরি আমাদেও বাংলাদেশ সম্পর্কে জানেন।যদিও আংরেজী আপনাদের প্রিয় ভাষা।আপনারা কি সাধান ব্লগারদেও মনমানসিকতা, তাদের দাবী বুঝতে পারছেন না?এক নোটিশ কত ঝুলাবেন?মুখে কুলুপ এঁটে না থেকে সূচীন্তার পরিচয় দিন।দেখছেন তো কি তান্ডব এই ব্লগে চলছে?


]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28759362 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28759362 2008-01-09 17:22:56
আরিলডকে লেখা প্রথম খোলা চিঠি সত্যি আপনি সাহসের পরিচয় দেখিয়েছেন।আপনার ব্লগে বাংলাদেশ প্রেমিকদর আপনি খাঁচায় ভরেছেন, কারণ তারা শুকরের সাথে সহাবস্থানে অস্বিকৃতি জানিয়েছে এবং আপনার ব্লগের উপড়ে উড়তে থাকা লাল সবুজ পতাকার উঠোনে রাজাকারের নৃত্যকে বন্ধ করতে চেয়েছে।

জনাব, আপনি ব্লগে লাল সবুজ পতাকা উড়িয়েছেন কিন্তু এর প্রকৃত ইতিহাস, এই সবুজের মাঝে একখন্ড রক্তলালের ইতিহাস কি জানেন?এই ইতিহাস বাঙ্গালীর সংগ্রামের...ভালোবাসার.....বেঁচে থাকার......বাংলায় কথা বলার......মাকে ’মা’ বলে ডাকার ইতিহাস।

জনাব, আপনি হয়ত অনুভব করতে পারবেন না এই ইতিহাসকে যারা বিকৃত করার স্পর্ধা দেখায় তাদের ক্ষমা করা যায় না......তাদের প্রতিহত করার জন্য সুন্দর, সুশ্লীল ভাষা খোঁজার মত এতটা ধৈর্য বাঙ্গালী সবসময় দেখাতে পারে না।ভালোবাসার প্রকাশ কখনো কঠোরভাবে করতে হয়......আপনি দেশের প্রতি ভালোবাসাকে......আপনার ব্লগের প্রতি আমার সতীর্থদের ভালোবাসাকে উপহাস করলেন।

জনাব, আপনার ব্লগকে আমরা ভালোবাসতাম......আপনি যাদের ব্যান করেছেন আপনি দয়া করে তাদের পোষ্ট পড়েন.....বিশেষ করে মানুষ আর বিষাক্ত মানুষের.... দেখেন তারা কতটা জনপ্রিয়,কত ভালো লেখে,তাদের দেশপ্রেম দেখেন.....দেখেন তারা গালিবাজ কি না।

জনাব, ব্লগ আপনার তাই সিদ্ধান্ত আপনি নিয়েছেন.....তবে ব্লগকে আমরা ভালোবেসেছি....আমাদের মত সাধারণ বক্ষগার চলে গেলে আপনার ব্লগ চলবে.....হয়ত নৃত্য করবে রাজাকারের বাচ্চারা......অভিনন্দন জানাবে কিছু জনপ্রিয় ব্লগারকে তাড়িয়ে রাজাকারী নৃত্যের সুযোগ করে দেয়ার জন্য।


আপনাকে অনুরোধ করছি না আমার সতীর্থদের আনব্যান করার জন্য তবে আমরা দাবী করেছি।আপনি ভেবে দেখবেন আপনার জন্য কোন কর্ম বেশী লাভজনক।তবে জেনে রাখেন দেশপ্রেমিক আর রাজাকার এক প্লাটফর্মে থাকতে পারে না।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28759261 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28759261 2008-01-09 12:45:41
সামহোয়ারইন কর্তৃক্ষকে বলছি সামহোয়ার ইন ব্লগ ব্যক্তিগতভাবে আমার এবং আমি জানি আমার মত অনেকেরই প্রিয় ব্লগ।আমার মা যেমন আমার জান, এই দেশটা, মা বলে ডাকার ভাষাটাও আমার আত্নার সাথে জড়িত।এই প্রিয় ভাষায় মনের অনুভূতিটা প্রকাশ করতে পারি বলেই এই ব্লগে আনাগোনা।আমি অতি সাধারন এক ব্লগার কিন্তু এই ব্লগে আমি কিছু অসাধারণ বন্ধুদের পেয়েছি।কতদিন কিছুই লিখি না, তবে আমার প্রিয় ব্লগারদের পোষ্ট পড়ে, কমেন্ট করে দীর্ঘ ভালোলাগার সময় কাটাই এই ব্লগে।সেই প্রিয় ব্লগারদের মধ্যে দুজন হলো ----মানুষ এবং বিষাক্ত মানুষ। যাদের অসাধারণ কবিতা, গান,দেশপ্রেমের গভীর অনুভূতি নিয়ে লেখা কি মুগ্ধতায় যে পড়ি...অনুভব করি।

আমি সামহোয়ারইন কর্র্তৃপক্ষকে বলব তাদের পোষ্ট পড়েন.দেখুন তারা কত ভালো লেখে.....তারা কতটা জনপ্রিয় এই ব্লগে।তাদের ব্যান করে কর্তৃপক্ষ রাজাকারীয় মনোভাব সম্পন্নদের মুখে হাসি ফোটালেন।একজন নরওয়ে বাসী কখনও অনুভূতিতে অনুভব করতে পারবেন না বাংলাদেশের জন্মেও গৌরবাজ্জল ইতিহাস দেশপ্রেমিকদের কেমন করে ছুঁয়ে থাকে।তাদের ব্যান করে কর্তৃপক্ষ তাদের ভালোবাসাকে উপহাস করেছেন।

কর্তৃপক্ষ হয়ত বুঝেননি তারা না থাকলে আরও অনেক সাধারন ব্লগার থাকবে না তাতে হয়ত সামহোয়ার ইন চলবে তবে এই সামহোয়ারইন কর্তৃপক্ষের প্রতি, সেই নরওয়েবাসীর প্রতি কিছু সাধারন ব্লগারের তীব্র বিতৃষ্ণা থেকে যাবে.....নতুনরা এসে এই ইতিহাস জানবে কেমন করে কজন জনপ্রিয় ব্লগারের প্রতিবাদকে থামিয়ে দিয়েছে এই ব্লগ কর্তৃপক্ষ।

ব্লগ কর্তৃপক্ষ লেখায় পেলাম,”অনেকে ব্লগারের অনুরোধে আমরা আমাদের এই সিদ্ধান্ত পূন:বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।"

হাস্যকর কথা।এখনও তারা পুন:বিবেচনার কথা বলছে.....তাদের জানা উচিত বাঙ্গালীর আত্নসম্মানবোধ কত তীব্র।

অতিশীঘ্র আমার সতীর্থ জনপ্রিয় ব্লগারদেও নি:শর্ত আনব্যান দাবী করছি।
এটা অনুরোধ না এ হলো দাবী-----প্রাণের দাবী।]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28759025 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28759025 2008-01-08 23:28:01
আমার সতীর্থেদর সম্মানের সাথে আনব্যান করা হোক

যে থামালো সে ত জানে না, বাংলাদেশ আমাদের মা.....এত কষ্টের ত্যাগের অর্জন জননীর এতটুকু অপমান সন্তানেরা সহ্য করবে না।সে ত জানে না বাংলার ইতিহাস.....তাই এই নির্মম উপহাস করলো বাংলার সন্তানদের প্রতি।বাংলায় ব্লগ চালু করে বাংলাদেশের পতাকা উড়িয়ে কে রাজাকার ,কে দেশপ্রেমিক তা জানবে না.....রাজাকার, দেশপ্রেমিক একসাথে মিষ্টি কথা বলবে, কোলাকুলি করবে এটা আশা করবে......তা ত হবে না।এ আমরা কেমন করে মেনে নেব?

আমাদের যে সতীর্থরা ব্যান হয়েছে অতিসত্বর তাদের আনব্যান করা হোক।তবে আসুন আমরা ভেবে দেখি তাদেও আনব্যান করা হলেই কি তাদের সম্মান রক্ষা হয়?রাজাকারদেও জন্য তারা কেন আনব্যান হলো?আমার সতীর্থরা ফিরে না আসলে আমরা আসব এই সা.ইন এর উঠানে?
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28758862 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28758862 2008-01-08 15:58:03
রাজাকার নির্মূল হোক রাজাকার নিপাত যাক
রাজাকারের মাংস কুত্তায় খাক
কুত্তার গু রাজাকার খাক।

ব্লগেও রাজাকারেরছাগুদের এত আনাগোনা দেখে দু:খে রাগে এইটুকুই মাথায় ঘুরতেছে।এহন আর কিছু কমু না।

]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28757627 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28757627 2008-01-07 16:48:18
পড়ন্ত বেলায় মন ফিরে যায় অজানায়

তবুও সবাইকে নতুন সূর্যোদয়ের, নতুন বছরের আলোয় আলোকিত হওয়ার শুভ কামনা।শুভেচ্ছা।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28755386 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28755386 2007-12-31 15:14:24
আউলা মনরে আউলা পুষ্ট এর মধ্যে এক বান্দর মাথায় গান ঢুকায় দিছে.......একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন কেন বসে না....আমার কি হতে কে হয়ে গেলো.....

কি যন্ত্রণায় পড়লাম.....!!!!!!!!!!!!!এই গান মাথায় ঘুরতাছে কেন?????????????????মাথার ভিতরে ভনভন করতেছে।

এইডা কোন সিনেমার গান??????আউলায় কই?????????/
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28755071 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28755071 2007-12-30 12:36:05
তোমার বিশুদ্ধ অনুপ্রবেশ থেকে তীব্রতর করে চলেছে যেন বিভাজনে।
তীব্র ভালোবাসার অপেক্ষার ক্ষণ গুণে গুণে
চোখ দুটো ক্লান্ত, অবষন্ন।
তোমাকে না পাওয়ার যন্ত্রনারা আমাকে ক্ষত বিক্ষত
করছে প্রতিদিন-রাত, মূহুর্ত, অনুক্ষণ।
বুকের কোন গহীনে যেখানটায়
তোমার বিশুদ্ধ অনুপ্রবেশ দুমরে মুচরে
কষ্টের টুকরো টুকরো কাঁচ বিঁধিয়েছে।
দলা বাধা কষ্ট কুন্ডলী পাকিয়ে আটকে থাকে
গলার কাছে,জায়গা করে চোখের কোলে
চোখ এত জল কোথায় পায় তার হদিস
আমি পাই না।বাধভাঙ্গা ঢেউ আছরে পড়ে
হেরে যাই, নিজেকে হারাই বারবার
এই রংহীন জল ভেঙ্গে দেয় আমাকে
উদ্ভ্রান্ত , দিশেহারা আমি শূণ্যতায় পথ খুঁজি।
হঠাৎ তুমি বলো,’এই যে দেখ আমি আছি’
চোখ তুলে যেই তাকাই তোমার চোখে
দেখি অসহায়ত্বের, কষ্টের ছায়া।
থমকে যাই, কুঁকরে যাই আমি
তোমাকে পাওয়া আমার জন্ম জন্মান্তরের চাওয়া
তোমাকে পাওয়ার চাওয়া অপরাধী কি করে দিলো
আমাকে?তোমার কাছে, আমার কাছে?
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28750669 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28750669 2007-12-10 16:30:45
তোমার চোখ এত লাল কেন আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেক্ট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।

আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা।
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
এঁটো বাসন গেজ্ঞি-রুমাল আমি নিজেই ধুতে পারি।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক: ’তোমার চোখ এত লাল কেন?’

নির্মলেন্দু গুণ

(আমার একটা প্রিয় কবিতা।মাঝে মাঝে মাথার ভিতর কিছু একটা ঢুকলে ঘুরতেই থাকে, মাঝখানে ব্লগার নাদানের পোষ্টে একটা কবিতা পড়ে কিছু সময় এটা হারিয়ে ফেলেছিলাম কিন্তু থেকে থেকেই বারবার ফিরে আসে।)
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28749757 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28749757 2007-12-06 13:16:49
আমার মা, দেশ আর কিছু দু:খ ইতিহাসের গভীরতা আমার জানা নেই।আমি এই বাংলাদেশের একজন নিতান্ত সাধারন মানুষ।আমি এই প্রজন্মের একজন যে মুক্তিযুদ্ধ দেখিনি, বইয়ে পড়েছি..জানি, আমি খুব ভালো জানি না..এত পড়াশোনাও করিনি এই বিষয়ে..তবু যেটুকু জেনেছি, মিডিয়ার কল্যানে আর বই, সংবাদপত্র আর বাবা-মা, কাছের মানুষদের কাছে।রাজনীতীর মারপ্যাচ বোঝার মত এত জটিল, কুটিল জ্ঞানও আমার নেই যেমন নেই এই দেশের বেশীরভাগ সাধারন মানুষের।শুধু বুঝি এদেও দরকার ক্ষমতা, খেটে খাওয়া মানুষদের রক্ত চুষে খাওয়ার জন্য।নিজেদেও লোভ চরিতার্থ করার জন্য। আমি এটুকু বুঝি আমার মাকে ’মা’ বলার সাথে---মাকে গভীর ভালোবাসার সাথে এই বাংলাদেশের একটা গভীর সম্পর্ক আছে।আমার সমস্ত অস্তিত্ব দিয়ে আমি মাকে যেমন অনুভব করি, এই দেশটাকেও করি।আমি মায়ের সন্তান, আমার মাকে ত আমিই ভালোবাসব, শ্রদ্ধা করব।আমি এই দেশের সন্তান, যে দেশে আমি স্বাধীনভাবে বেঁচে আছি, মাকে ’মা’ বলছি আমার ভালোবাসার কথা বলছি, স্বপ্ন দেখছি....এই দেশকে মায়ের স¤মান দিয়ে কত কত সন্তান রক্ত দিলো।সেসব শ্বাসরুদ্ধকর সময়ের কথা, দিনের কথা ভেবে গা শিউরে উঠে আপনাআপনি..জলে ভরে উঠে চোখ আর বিশ্বাসঘাতকদের প্রতি ঘৃণায় বুকের ভিতরে ঝর ওঠে।ওরা এই দেশকে নিয়ে কথা বলে , এখনও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত কণ্ঠস্বর তুলে আর আমরা সাধারন মানুষরা অবাক হয়ে চেয়ে থাকি কিছু করতে না পারার ব্যর্থতার লজ্জায় মাথা নীচু করি। রাজাকার নামক ঘৃণ্য কীটরা যারা এইদেশকে অপমানিত করেছে তাদের পায়ের স্পর্শে এখনও আমার এই দেশটা অপমানিত হয়, মাটি ঘৃণায় মুখ বুজে থাকে।আর এখনও কিছু অমানুষ বেচে থাকে রাজাকারদের কুকর্মের নির্লজ্জ সাফাই গাইতে...... প্রতিষ্ঠিত করতে, মুক্তিযুদ্ধকালিন কিছু করুন, মর্মান্তিক দৃশ্য যা দেখলে..কল্পনা করলে কেঁপে উঠার কথা, নিশ্বাস ভারী হয়ে যাবার কথা তা নিয়ে কটুক্তি আর তাকে প্রশ্নবিদ্ধ করতেও তাদের বিবেকে বাধে না।

হায় দেশ এরাও কি তোমার সন্তান?এদের ঘৃণা করতেও ঘৃণা হয়, রুচিতে বাধে..এদের অমানুষ বললে অমানুষকেও অপমান করা হয়।এরা কারা?কেন এখনও এদের অস্তিত্বের মুখোমুখি আমরা হই?
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28749160 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28749160 2007-12-03 16:01:09
কি কমু দু:খের কতা...জোনাক দিলো মনে ব্যাথা গতকাইল লাঞ্চ কইরা আইসা দেহি আমার পি সি তে সা.ইন উপেন হয় না, দিছে সারভার থেইকা বন্ধ কইরা!!তব্দা লাইগা বইয়া রইলাম...কি করমু চিন্তা করতাছি, এক বান্দর দুস্ত দিলো চোরামি বুদ্ধি কামে লাগলো, তয় রেটিং , মন্তব্য কিছুই করতে পারি না...কি কর।সার্ভার্রে ফোন দিলাম..ভুজুং ভাজুং কইলাম...দিলো ওপেন কইরা।আহা কি আনন্দ আকাশে, বাতাসে।বান্দর কইলো তাড়াতাড়ি গিয়া এই পুষ্টে ১ দিয়া আস...মনের সুখে ১ রেটিং দিলাম..জীবনে পরথম...বড়ই কষ্ট নিয়া দেকলাম রেকর্ড হয় নাই...কে জানি কুতকুত কইরা আইসা ৫ দিয়া গেছে।সব আনন্দ মাটি।এমুন সময় মেসেন্জরে আইলো জোনাক বান্দরনী..কুতকুতি(!) ।হের ছবি দেইখা কইলাম তোমারে চুইট লাগতাছে।হেয় কয়..তুমার ফটুক এড কর।আমি কইলাম..আমার ফটুক এড করলে কেউ আমার লগে গপ করব না...ডরে পলাইব...আর এইটুক জায়গায় এমুন মুটা মাইনষের ফটুক জায়গা হইব না।পরে, হেরে আমি কিছু ফটুক পাঠাইলাম....দেইখা কইলো..বা বা...সুন্দর লাগতাছে..আমি গদগদ হইয়া যখন থ্যাংকু কইলাম...হেয় কয় ..তোমার চেহারাডা আমার এক খালার মত..গদগদ ভাব গলায় আটকাইয়অ গেলো..কয় কি..শেষকালে খালা?????????????জোনাকরে কইলাম..বান্ধবী, এই কি ছেলো মোর কপালে????????হেয় কয় আরে আমার খালার বয়স বেশী না...তোমার বয়সী।মন কি আর মানে?মনে পইড়া গেলো জীবনের এমুন বহুত আনন্দে বাগড়া পড়ার কথা।আমার বন্ধু-বান্ধবীরা খালি গুইড়া বেড়াইতাম কিন্তুক টেকা কই?কত কষ্ট কইরা এক সি এন জি তে ৫ জন যাইতাম, এক রিক্সায় তিনজন/চার জন, এক গ্লাস কোক এক চুমুক কইরা সবাই খাইতাম..এইসব কইতে গেলে সারাদিন যাইব গা..থাউক।একদিন এক বান্ধবীর বাসঅয় দাওয়াত খাইতে যামু..৪ বান্দবী সি এন জির পিছনের সিটে বইলাম..একজন মুটা ..ওরে সবাই কইত হোসল কুতকুত...আমার লক্ষী বান্ধবী..ওর কতা আরেকদিন।আর এক শুটকা বšধু গেলো ড্রাইভারের লগে বইতে...আমরা কলকল করতেছি...হঠাৎ ড্রাইভার কইলো ”নামেন, এত্ত মানুষ নিয়া আমি যামু না, নামেন তো! ”আমরা ত তব্দা খাইলাম, বন্ধু হেভি রিকোয়েষ্ট করলো কিন্তু বেরসিক ড্রাইভার নিলই না।বন্ধু রাইগা কইল..যামু না তগর লগে..হাইটা যামু..অবশেষে রিক্সায় যাইতেছি..দুই মুটকু একপাশে..আমি একপাশে..একটু পরে রিক্সা কাইত হইয়া গেলো...হায়রে খোদা---লজ্জায় সব আনন্দ বণ্যার পানিতে ধুইয়া গেলো।

জীবনে আনন্দ পাইলাম না...মনডা কয় ১৩ তলা থেইকা লাফ দেই।তয় দিমু না...বহুত সখ আল্হাদ, খাওন দাওন বাকী।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28748333 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28748333 2007-11-29 13:04:36
ম্লান আলোয় জীবনের ম্লান হিসেব ]]> http://www.somewhereinblog.net/blog/joyitablog/28747955 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28747955 2007-11-27 17:12:20 মেজাজ ১০০ ডিগ্রীতে...কি যে করি!!!!!!!!(আজাইরা পোষ্ট) http://www.somewhereinblog.net/blog/joyitablog/28747503 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28747503 2007-11-25 16:09:53 বান্দরীয় ছড়া(উৎসর্গ উদুল কুতকুত) চেহারা তার সুন্দর।
বিশাল খোলা অন্তর
চায় সুন্দরীগো ফুন নম্বর।
কোলবালিশে দুই পা দিয়া
চিৎ হইয়া থাকে ঘুমাইয়া।
তার আছে নিডো
খায় সে ফিডো।
গাল দুইটা গুলটুগালটু
নিকিতা তার জান্টু।
স্বপ্নে দেখে নিকিতা আসে
জাইগা দেখে লুঙ্গিতে পিপড়া হাসে।
মনের দু:খে দেয় চিৎকার
দাবড়ানি খায় আব্বার।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28746710 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28746710 2007-11-21 11:23:59
অগোছালো শব্দমালা কবিতার শব্দরা আজ স্তব্ধ, ছিন্নবিচ্ছিন্ন
হৃদয় আজ কবিতা খুঁজে না, ঈশ্বর খুঁজে।
হারিয়ে গেছে শিউলির সুবাস,বাতাসের স্নিগ্ধতা কই
বাতাসে লাশের গন্ধ, বাতাস হাহাকারে ভারী
বুকের কোমলতা কই?বুক পাথর
মরণ ঝড় অশ্র“ও কেড়ে নিলো, দৃষ্টি নির্জীব-পলকহীন
আর কত সইবে এ পোড়া চোখ?ধ্বংশস্তুপ
নাড়ীছেঁড়া সন্তানের লাশ, মাটি খুঁড়ে চাপা দেওয়া
বাবা-মা, ভাই বা বোনের মরদেহ;
কাফনের কাপড় নেই, শেষবারের মত
আদর করে, আলতো ছুঁয়ে বিদায় জানানো হলো না
বুকের মানিককে, স্বপ্নের মানুষটাকে।
পাথর মানব হয়ে ঠায় দাঁড়িয়ে আছে আদম সন্তানেরা
কি যে নেই আর কি যে আছে তাই কি খুঁজে মনে মনে?
নাকি ঠায় দাঁড়িয়ে থাকে বিধাতার এই নির্মম উপহাসের
শিকার হয়ে অভিমানে মুখ ফিরিয়ে!
কাকে খুঁজে চোখ, মন?
আশ্রয়!প্রিয় মানুষ,নাকি দু’মুঠো ভাত!
কি খুঁজে তৃষ্ণার্ত শুষ্ক ঠোঁট!
একফোঁটা খাবার জল নাকি!নোনাজলের স্পর্শ!
পাখির কিচিরমিচির নেই, পায়ের নীচে নরম ঘাস নেই
স্বপ্ন নেই,দলিত মথিত।।
ঈশ্বরের উপহাসে শুধুই পাথর হয়ে বেঁচে থাকা
হায় বিধাতা!সত্যি কি আছ কোথাও?কোথায়?







]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28746527 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28746527 2007-11-20 12:49:28
বৃষ্টি ঝড়ে, মন আসমানে উড়ে ]]> http://www.somewhereinblog.net/blog/joyitablog/28745661 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28745661 2007-11-15 12:40:23 বাবা-মা আর আমি, এই হলো পৃথিবী ]]> http://www.somewhereinblog.net/blog/joyitablog/28745419 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28745419 2007-11-14 15:21:04 তুমি আছ বলে ভরা জোছনায় চুপি চুপি তোমার হাত ধরে থাকি
স্পর্শের উষ্ণতায়, মমতায় নাকি না পাওয়ার শূণ্যতায়
নোনা জল মুক্তোর মত ঝড়ে, গড়িয়ে, টপটপ করে
সে খবর কি তুমি রাখ?রাখ না।
নির্জন অন্ধকার, অমাবস্যায়, ঝি ঝি ডাকা রাতে
নির্ঘুম চোখে ঘোর আঁধারেও দেখতে পাই
তোমার নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম
হাত বাড়াতে গিয়েও আমি হাত গুটিয়ে নেই।
শীতের ভোরে ঘাসের উপর বিছিয়ে থাকে সাদা শিউলির চাদর
আমি দুহাত ভরে শিউলি নেই, গালে ছোঁয়াই
আনমনে আমি তোমাকেই স্পর্শ করি
সে অনুভূতি কি তোমাকে ছোঁয়?ছোঁয় না।
ভরা বর্ষায় বারান্দায় দাড়িয়ে বৃষ্টির ধারা দেখি
বৃষ্টির জল যেন বুকের ভিতরে লুকানো হৃদপিন্ডে
হিম শীতল শূণ্য হাহাকারে ভরিয়ে দেয়
তুমি কি জান বৃষ্টির জলের সাথে মিশে যায় অশ্র“?জান না।
আমার অস্তিত্ব, অস্তিত্বে -অনূভূতিতে একাকার হয়ে থাক তুমি
তুমি কি জান তোমাকে অনুভবে না পেলে
আমি অস্তিত্বকেই অনুভব করব না?জান না।
তুমি জান না, রক্ত ক্ষরণে হৃদপিন্ডের ঠিক যেখানে তুমি,
রক্ত জমাট বেঁধে কালচে নীল হয়ে যাচ্ছে
তবু তোমাতে আমাতে যোজন যোজন দূরত্ব।
আমি সাধারনের চেয়েও আরো বেশী সাধারণ
এই আটপৌরে সাধারনত্ব নিয়েই অসাধরণ
তোমার কাছে পৌছার দূরত্ব অতিক্রমে সে কি প্রাণান্তকর প্রচেষ্টা।






]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28744963 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28744963 2007-11-12 14:44:02
শুধু তোমার জন্য
তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।

তোমার হাতের মৃদু কড়া - নাড়ার শব্দ শুনবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকখন্ডের মতো আমার কর্ণযুগলকে
গেঁথে রেখেছিলাম।কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবে:"এই যে ওঠো, আমি এসেছি, আ-মি"।
আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম, এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে - ঠিক এরকম
একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।

আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

নির্মলেন্দু গুণ
(কবিতাটা পড়ার পর থেকে দুদিন ধরে মাথায় ঘুরছে তাই মাথা থেকে সরানোর চেষ্টা করলাম)
]]>
http://www.somewhereinblog.net/blog/joyitablog/28744569 http://www.somewhereinblog.net/blog/joyitablog/28744569 2007-11-11 10:34:23