আমার প্রিয় পোস্ট

আমার সেই দিনগুলো

২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৫

শেয়ার করুন:                   Facebook

আজ সকাল থেকেই আমার মনটা কেমন যেন বিষন্ন। কেন জানি সেই ছোটবেলার কথা গুলো খুব মনে পড়ছে। আজ থেকে অনেক দূরে আমার সেই ছোটবেলা। কিছুটা রঙিন, কিছুটা ঝাপসা। কোন কোন সৃত্মি পুরোপুরি মনে করতে পারিনা। কিন্তু অনেক কিছুই এখনও এমন হয়ে আছে, যেগুলো মনে পড়লে এই আমি, সেই ছোট্ট আমি হয়ে যাই। হারিয়ে ফেলি আমাকে।

আমাদের বাড়িটি ছিল নদী ধারে। নদীর নাম পদ্মা। তাই বেশীর ভাগ সৃত্মি গুলো নদীকে ঘিরেই। মনে পড়ে সেই গুন টানার দৃশ্য। দুর থেকে লোকগুলো গুন টানতে টানতে আমাদের কে পিছনে ফেলে দুরে মিশে যেত। আর টেনে নিয়ে যেত সেই বিশাল পাল তোলা নৌকা গুলোকে। চেয়ে থাকতাম কাঁদা মাটিতে ওদের একেঁ যাওয়া পায়ের ছাপ গুলোর দিকে।

আরও মনে পড়ে সেই নদী পাড়ে সবাই মিলে বালু নিয়ে খেলা। বালু দিয়ে সেই ছোট্ট ছোট্ট ঘর বানানো, তাতেই বসবাস, সন্ধ্যায় বাড়ি ফেরা । কিন্ত পরের দিন যেয়ে আর সেই ঘর গুলো পেতাম না। তখন বুঝতাম না। খুব কষ্ট পেতাম।

এমনও অনেক সৃত্মিগুলো আমাকে তাড়া করে ফেরে আজ।

আমাকে ভাবায়, আমি ভাবি, আমাকে দোলায়, আমার শৈশব।

 

 

  • ১৬ টি মন্তব্য
  • ১৬১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: অ্যামাটার বলেছেন: ছেলে বেলার গল্পশোনার দিনগুলি/এখন কত দূরে/আজ আসে না রাজার কুমার/পঙ্খীরাজে চড়ে...
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন

২. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৮
comment by: মানুষ বলেছেন: দুঃখ করেন না। এখানে প্রায় সবাই বুড়া।
৩. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: নাঈম বলেছেন: স্মৃতিগুলো মনে পড়ে যায়
ছোটবেলার হাসিভরা দিনে
..............


শৈশবের স্মৃতিময় লেখাগুলো পড়লে মনটা খারাপ হয়ে যায়, সেইসব দিনগুলোকে খুব মিস করি..........

আপনার লেখাটা ভাল হয়েছে........
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: হ্যাঁ আমরা সবাইছোট্টবেলার দিন গুলো মিস করি।

৪. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: ভাল লাগলো স্মৃতিচারণ।
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৫. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১২
comment by: কোজাগরী চাঁদ বলেছেন: ভালো ভালো ছোটোবেলা আসলেই অনেক মজার। যত বকা ঝোকা মাইর ধর থাকুক না কেনো।
৬. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪
comment by: চাঙ্কু বলেছেন: আগে কত সুন্দর দিন কাটাইতাম । আফসুস
৭. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯
comment by: মুহিব বলেছেন: আহা শৈশব
৮. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১২
comment by: অন্ধকার বলেছেন: আহা শৈশব!
৯. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: বাবুয়া বলেছেন: মজার বিষয় কি জানেন? আপনা।।ছোট বেলার সেই বন্ধুরা এখোন আর বালু নিয়ে, পুতুল নিয়ে খেলা করেনা। তারা এখোন যুবকের হৃদয় নিয়ে খেলা করে। তারা এখোন আর বালুর বানানো ঘর ভেঙ্গে আবার একটা বালুর ঘর বানায়না। তারা এখন একটা যুবুকের হৃদয় ভেঙ্গে অন্য আর একটা যুবকের হৃদয় নিয়ে তাসের ঘর বানায়......
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: বাবুয়া ভাই আপনার কথার সাথে আমিও একমত কিন্তু আমি একজনের হৃদয় নিয়ে খেলে আরেক জনের হৃদয়ে ঘর বানায় না।

১০. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: কৌশিক বলেছেন: +
১১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: নিক পছন্দ হইসে ...
+++++++++++
১২. ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
comment by: নির্মলেন্দু পোদ্দার বলেছেন: যদি জানতে চাও তবে বলবো আমার রাজ্য নয় ফিরে চাই হারানো শৈশব......

 

 


মাথার উপরের আকাশটাকে ছুঁতে বড়ো সাধ হয়.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮২৩