আমার প্রিয় পোস্ট

পড়,জান,জানাও

প্রস্হান (উৎসর্গ কবি সুমন)

২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৪

শেয়ারঃ
0 1 0

প্রতিদিন আমি উঠি সূর্যোদয় দেখার আশায়,
সূর্যের চোখে চোখ রেখে নিজের শক্তি উপলবদ্ধি করার আশায়।
কনোদিন সুখ স্বপ্ন ভংগ করে আমার আশা,
আবার কখনো সূর্য ঢাকে মেঘের আড়ালে বিশ্রামের আশায়।

তাই নিজের শক্তি উপলবদ্ধি করা হয়না আমার,
বোঝা হয়না পৃথিবীর কাছ থেকে আমার প্রাপ্তিটুকু।
অভিযোগ গুলো যখন জমতে থাকে পানির বিন্দুর মতো,
তখনই দুর থেকে হাতছানি দিয়ে কে যেন আমাকে ডাকে।

আমি বুঝি এই প্রস্হান মানে নিজেকে উজার করে দেওয়া,
আমার বুক চিরে আমার হৃদয় কে তুলে নিয়ে যাওয়া।
তবুও আমার পা আস্তে আস্তে ঐ দিকেই বারতে থাকে,
অভিযোগের স্রোত আসতে থাকে আমার দিকে প্রবল বেগে।

আমি বুঝি নাই আমার মুল্য,
আছে আদৌ নাকি নই, নাকি সবটুকুই আমার ভ্রাণ্ত ধারনা মাত্র।
আমার যা শক্তি ছিল তার সবটুকু দিয়ে ,আর অভিযোগ গুলো নিয়ে
চলে গেলাম ঐ হাতছানির দিকে।

ঐ যে আমি শুনতে পাচ্ছি আযানের ধ্বনি,
পাখির স্বাধীন কলরব,
মজুরের উদ্বিগ্ন পদদ্ধনি,
এখনি উঠবে সূর্য, আজ আমার পূর্ন হবে লালিত স্বপ্ন।

 

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৫
ফজল বলেছেন: "তাই নিজের শক্তি উপলবদ্ধি করা হয়না আমার,
বোঝা হয়না পৃথিবীর কাছ থেকে আমার প্রাপ্তিটুকু।"

অনন্য ভাবনা। ভালো লিখেছেন।
২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পড়,জান,জানাও
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই