আমার প্রিয় পোস্ট

পড়,জান,জানাও

তাহলে আমি কি ?

২৬ শে মে, ২০০৮ সকাল ১০:৪২

শেয়ার করুন:                   Facebook

আমি কি মানুষ নাকি অন্য কিছু,
হাত ,পা থাকলেই কি মানুষ বলে,
মানবের মাঝে থেকেও আমি মানব না।
তাহলে আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।


তোমরা যখন মুরগী মাসাল্লা খাও আর আমি তখন দোয়া করি কেউ যেন ঝুটা করে রাখে আমার জন্য।
মানুষকি কখনও পারে অনাহারে কাজ করতে,
মানুষকি পারে শীতের রাতে একটি মাত্র জামা পরে পাড় করে দিতে,
তাহলে আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।

তোমাদের জুতার মাঝে একটু ময়লা যখন আমার অনেক মারের কারন হয়
তখন ভাবি সত্যি কি আমি মানুষ।
তোমাদের টিভি দেখার উচ্চ হাসি শুনেই যখন আমি আনন্দ পাই,
তোমাদের রাত করে আসার জন্য যখন আমি ক্ষুধার্ত রাত কাটাই,
তখন ভাবি আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।

তোমার ভুলে হারিয়ে যাওয়া কনো দামী জিনিসের জন্য যখন আমি ছেকা খাই,
আমার মায়ের মৃত্যু ও যখন তোমাদের কাছে মিথ্যে মনে হ্য়,
ঈদের খুশিতে আমি যখন তোমারই পুরান কাপড় পরি,
তখন ভাবি আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।


তুমি দিয়েছ ভেদাভেদ করে মানবের কি দোষ।
কষ্টের বোঝা টানলাম আমি আমার কি দোষ
গরীব আমি এই কি আমার দোষ,তাহলে
বিধাতা খেলেছ তুমি আমায় নিয়ে।








 

 

  • ১২ টি মন্তব্য
  • ২৪২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মে, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: অন্তিম বলেছেন: বোধ ভাল।
দুনিয়ার সকল বিভেদ দূর হউক এই কামনাই করি।
২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: আমারও সেই একই আশা।ধন্যবাদ।

২. ২৬ শে মে, ২০০৮ সকাল ১১:০৭
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: সব দোষ বিধাতাকে দিয়ে বাঁচতে চাচ্ছেন নাকি?
বিধাতা ধনি গরিব বানিয়েছে বলে যদি মানেন তাহলে সেই বিধাতা তো আমাদের বিবেকও দিয়েছেন, গরিবদের প্রতি কিরকম আচরন করতে হবে তাও শিখিয়েছেন-এসব মেনে চলবেন না আর দোষ সব বিধাতার তাই না?
২৯ শে মে, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: মদ কেণই হলো আর তা পান করলে কেনইবা নেশা হয়।

৩. ২৬ শে মে, ২০০৮ সকাল ১১:৩০
comment by: জামাল২০০৭ বলেছেন: আপনার ব্লগ পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমরা যারা ধনী শ্রেনী তারা গরীবদেরকে মানূষই মনে করিনা। সবাইকে মনে রাখতে হবে যে আজ আমি ধনী কালকে গরীব ও হয়ে যেতে পারি। তাই সবার সাথে ভাল ব্যবহার করা উচিত।
৪. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: প্রাকৃত বলেছেন: গভীর মানবতা বোধের ছোঁয়া পেলাম! ভাল লাগা জানাই!++
৫. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:০০
comment by: আলফ্রেড খোকন বলেছেন: নিরংকুশ সরল বোধ উপস্থাপনের জন্য অভিনন্দন।
৬. ২৮ শে মে, ২০০৮ সকাল ৯:৩৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: জটিল।
৭. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: আশিক হাসান বলেছেন: ভাই আপনার কবিতার বই কবে হাতে পাবো ?

৮. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: ইয়।সিন কবির বলেছেন: যেদিন বই বের হব সেদিন আমি কবি হব।
আমার এখনও অনেকদুর যেতে হবে।
৯. ২৯ শে মে, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: দুষ্টু রোমান্টিক বলেছেন: হুম রিয়েল এক্সপেরিয়েন্সের মত বোধশক্তি.. ভালো লাগলো ++
০৩ রা জুন, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে।

 

 


পড়,জান,জানাও
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৫৯৩২